'আপনাদের সবার অনুরোধেই... ', অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন অহনা

দেখতে দেখতে বেশ কয়েকটা মাস পেরিয়ে গেল মীরাকে জন্ম দিয়েছেন অহনা। মেয়ের জন্মের পরের প্রত্যেক খুঁটিনাটি মুহূর্ত তিনি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। ছোট্ট সন্তানের সঙ্গে অহনার কাটানো মুহূর্ত উপভোগ করেন নেটিজেনরাও।

Published on: Nov 20, 2025 7:19 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দেখতে দেখতে বেশ কয়েকটা মাস পেরিয়ে গেল মীরাকে জন্ম দিয়েছেন অহনা। মেয়ের জন্মের পরের প্রত্যেক খুঁটিনাটি মুহূর্ত তিনি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। ছোট্ট সন্তানের সঙ্গে অহনার কাটানো মুহূর্ত উপভোগ করেন নেটিজেনরাও। কিন্তু বেশ কয়েক দিন ধরেই দশকরা অনুরোধ করছিলেন এবার অন্তত ছোট্ট মেয়েটির মুখ প্রকাশ্যে আনুক অহনা।

অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন অহনা
অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন অহনা

দর্শকদের চাহিদার মতই এবার মেয়েকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। তবে নিজের বাড়িতে নয়, মেয়েকে তিনি প্রথম প্রকাশ্যে নিয়ে এলেন দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। খুব সম্প্রতি স্বামী এবং শ্বশুরমশাইকে নিয়ে দীঘায় ঘুরতে গিয়েছিলেন অহনা। জন্মের পর মেয়ের এই প্রথম বড় ট্রিপ।

আরও পড়ুন: 'আপনাদের জন্যই জোকার সাজি... ', জিতুর পাশে দাঁড়ানোর আহ্বান অভ্রজিতের

শ্বশুর মশাই এবং স্বামীকে নিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে ভিডিয়োর মাধ্যমে অহনা বলেন, ‘একদম ক্যাঙ্গারুর মতো করে মেয়েকে নিয়ে এসেছি আমি। এই প্রথম এতটা পথ এলো আমার মেয়ে। খুব ভালো লাগছে ওর। তবে আজ আমি আমার মেয়েকে প্রথম সবার সামনে নিয়ে আসব।’

অহনা আরও বলেন, ‘এতদিন ধরে যারা আমাদের এত ভালবেসেছেন তাদের সবার দাবি এবার মেয়েকে সামনে নিয়ে আসা হোক। তাই আমরা ঠিক করেছি এবার মেয়েকে প্রকাশ্যে নিয়ে আসবো। আসলে এতদিন ও খুব ছোট ছিল তাই আমরা ওকে সামনে নিয়ে আসিনি। কিন্তু এবার আমাদের মনে হয়েছে সবাইকে মেয়ের মুখ দেখানো উচিত।’

এরপরেই ছোট্ট মিষ্টি মেয়ের মুখ প্রকাশ্যে নিয়ে আসেন অহনা। গোলাপি রঙের জামা পরে মীরাকে যেন একদম ছোট্ট পুতুলের মত দেখতে লাগছে। রোদ্দুরে মুখ একেবারে গোলাপী হয়ে গিয়েছে। মায়ের কোলে আধো আধো চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে চারিদিক। অন্যদিকে অহনার শ্বশুরমশাই নাতনির মাথায় আশীর্বাদে ফুল ঠেকাতে বাধ্য।

প্রসঙ্গত, সম্প্রতি জানা গিয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে অহনাকে। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং পল্লবী শর্মা। সিরিয়ালে দ্বিতীয় মুখ্য চরিত্রে অভিনয় অহনা, যদিও অভিনেত্রীর চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক সেটা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: ‘খুব ভালো ভাগ্য থাকলে তবেই... ‘, ’ওয়েটিং রুম’ কতটা সমৃদ্ধ করল শুভশ্রীকে?

সৃজিত রায় এবং শৌভিক চক্রবর্তী পরিচালিত এই ধারাবাহিকে ফিরতে পেরে ভীষণ খুশি অহনা। যদিও মাঝে একাধিক চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছিলেন তিনি কিন্তু সে সব নাকচ করে দেন। বিয়ের পর ছোট্ট সন্তানকে নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু এবার অহনার মনে হয়েছে আবার কাজে ফিরে আসা উচিত তাই সব দিক চিন্তাভাবনা করেই তিনি ফিরে এলেন ধারাবাহিকে।