কিছুদিন আগেই খবর পাওয়া গিয়েছিল ঝাড়খন্ডে ওয়েটিং রুম ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির কাজে ব্যস্ত থাকার কারণে এই বছর জন্মদিনেও তিনি কাটিয়েছেন ঝাড়খন্ডে। অন্যদিকে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে পারেননি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
কিছুদিন আগেই খবর পাওয়া গিয়েছিল ঝাড়খন্ডে ‘ওয়েটিং রুম’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির কাজে ব্যস্ত থাকার কারণে এই বছর জন্মদিনেও তিনি কাটিয়েছেন ঝাড়খন্ডে। অন্যদিকে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে পারেননি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
’ওয়েটিং রুম’ শ্যুটিং শেষে আবেগপ্রবণ শুভশ্রী
তবে এবার অবশেষে শ্যুটিংয়ের কাজ শেষ। শুরু হবে পরবর্তী ধাপের প্রস্তুতি। তবে ‘দীপা’ চরিত্রের অভিনয় করে নিজেকে অন্যরকম ভাবে খুঁজে পেলেন শুভশ্রী। নতুন এই চরিত্র পেয়ে তিনি কতটা খুশি, শেয়ার করলেন নিজের মুখেই।
সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন শুভশ্রী যার প্রথমটি তো দেখতে পাওয়া যাচ্ছে আলো আঁধারিতে বসে রয়েছেন তিনি। দ্বিতীয় ছবিতে শুভশ্রীকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। যে চিঠিতে লেখা, ‘আমার সিনেমার সংসারে গৃহপ্রবেশ হোক এই ছবির হাত ধরে। একজন অভিনেত্রী রতম্ব নিষ্ঠা এবং একাগ্রতা আমায় বাধ্য করেছে তার জন্য কলম ধরতে। আমাদের যাত্রা শুভ হোক ভালোবাসা সহ কৌশিক।’
ছবির শ্যুটিংয়ের শেষ দিনের একটি ছোট্ট ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আরও একটা গল্প বলা শেষ। এই গল্প খুব ভাগ্য করলে একজন শিল্পীর কাছে আসে। এই গল্পে একজন শিল্পীর পরিশ্রমের ফল। শুধুমাত্র ধন্যবাদ বা নানা কথার মাধ্যমে প্রমাণ করা সম্ভব না, আমার কৃতজ্ঞতা কৌশিক দা।’
অভিনেত্রী আরও লেখেন, প্রতিটি নারীর মধ্যে লুকিয়ে আছে দীপা। দীপা নামের অর্থ হলো আলোকিত, উজ্জল। দীপা আসবে অনেকটা আলো নিয়ে, একটু তাপ, একটু ছায়া নিয়ে। সেটার জন্য আপনাদের ওয়েট করতে হবে ওয়েটিং রুমের জন্য। প্রতীপ মুখোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ লেন্সের মাধ্যমে ম্যাজিক তৈরি করার জন্য।
এই মুহূর্তে হইচই ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেয়েছে। শুভশ্রী অভিনীত ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’। সিরিজে একজন মহিলা জার্নালিস্ট-এর ভূমিকা অভিনয় করেছেন তিনি। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজের পর আবার এই সিরিজেও সকলের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী।
‘পরিণীতা’ থেকে শুভশ্রীর যে পরিণত নায়িকার যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা এখনও বর্তমান। কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো অসামান্য একজন পরিচালকের হাত ধরে শুভশ্রীর আরও একটি দুর্দান্ত অভিনয় দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। দর্শকদের সেই মনোবাসনা যে আগামী দিনে পূর্ণ হবে, সে বিষয় নিয়েও আশাবাদী তাঁরা।