শাড়ি বিতর্কই পাল্টে দিল ভাগ্য! ঋজুর ভাইরাল মন্তব্য এবার ছবির পর্দায়

শাড়িতেই নারী, এই কথাটি ভাইরাল না হলেও ঋজু বিশ্বাসের তুমি শাড়িতেই সুন্দরী কথাটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বিগত কিছুদিন আগে। বলতে গেলে ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই যেন শুধুই দেখতে পাওয়া যাচ্ছিল ঋজুর পাঠানো মেসেজ।

Published on: Nov 15, 2025, 18:53:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শাড়িতেই নারী, এই কথাটি ভাইরাল না হলেও ঋজু বিশ্বাসের ‘তুমি শাড়িতেই সুন্দরী’ কথাটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বিগত কিছুদিন আগে। বলতে গেলে ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই যেন শুধুই দেখতে পাওয়া যাচ্ছিল ঋজুর পাঠানো মেসেজ।

ঋজুর ভাইরাল মন্তব্য এবার ছবির পর্দায়!
ঋজুর ভাইরাল মন্তব্য এবার ছবির পর্দায়!

যদিও ঋজু বিশ্বাসের দাবি অনুযায়ী, তিনি কয়েকজনকে মেসেজ পাঠিয়ে ছিলেন ঠিকই কিন্তু এত মেয়েকে তিনি কোনওদিনই মেসেজ পাঠাননি। কেউ কেউ স্ক্রিনশট নিয়ে পোস্ট করেছিলেন শুধুমাত্র সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার নেশায়। অনেকে আবার মেসেজ না পেয়ে দুঃখ প্রকাশও করেছিলেন!

আরও পড়ুন: 'সেদিন আমার কথা শুনে... ', কীভাবে মুখ্যমন্ত্রীর প্রিয় মানুষ হয়ে উঠেন সায়নী?

কিন্তু এসবের মধ্যে আখেরে লাভ হলো অভিনেতারই। ফিল্ম ইনস্টিটিউটের পড়ুয়াদের আগামী ছবির নায়ক হতে চলেছেন বিতর্কিত নায়ক ঋজু বিশ্বাস! ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবি বিতর্কের মধ্যেই পড়ুয়ারা নতুন ছবি তৈরির কাজে লেগে পড়েছেন।

জানা গিয়েছে, শুধু ঋজু বিশ্বাস নন, সিনেমায় থাকবে ‘তুমি শাড়িতেই নারী’ এই কথাটিও। বার্তাটি এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছে যে এই বার্তার হাত ধরেই এবার নতুন ছবি বানাতে চলেছেন পড়ুয়ারা। শৌভিক ভট্টাচার্য পরিচালিত এই ছবির নাম ‘উপসংহার’। এর আগে অনীক দত্তের সহকারী হিসেবে কাজ করেছিলেন তিনি।

ছবি প্রসঙ্গে আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকার দিতে গিয়ে ঋজু বলেন, ‘শৌভিক একটি ফিল্ম ইনস্টিটিউট ফেস্টিভ্যালের জন্য ছবি তৈরি করছে। পরিচালক নিজেই আমাকে বেছে নিয়েছেন। আমার বার্তা ট্যাগলাইন হিসেবে ব্যবহার করা হয়েছে ছবিতে। এই সিনেমায় আমার বিপরীতে অভিনয় করেছেন পায়েল রায়। পায়েলের কিন্তু আমার সঙ্গে অভিনয় করতে অসুবিধা হয়নি', মৃদু হেসে কটাক্ষের জবাব দেন ঋজু।

আরও পড়ুন: 'ওই ইমোশন নিয়ে খেলত... ', আরাত্রিকাকে নিয়ে কেন এমন মন্তব্য অভিষেকের?

ঋজু আরও বলেন, ‘ইতিমধ্যেই ছবির অনেকটা কাজ শেষ হয়ে গিয়েছে। বেশি কাজ আর বাকি নেই। এই টিমের সঙ্গে আরও কাজের কথাবার্তা চলছে আমার। ছবিতে কিন্তু একাধিক ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। যদিও তাতে বিন্দুমাত্র আপত্তি নেই অভিনেত্রীর।’

তবে শুধু এই একটি সিনেমা নয়, ইতিমধ্যেই একটি বুটিকের হয়ে ফটোশুট সেরে ফেলেছেন অভিনেতা। ওয়েব সিরিজ তৈরি করবেন নিজের লেখা গল্প দিয়ে। অন্যদিকে ছোট পর্দায় ফিরে আসার আপ্রাণ প্রচেষ্টা করে চলেছেন তিনি। সব মিলিয়ে আবার ছন্দে ফেরার যে তিনি আপ্রাণ চেষ্টা করছেন তা বলাই বাহুল্য।