'সেদিন আমার কথা শুনে... ', কীভাবে মুখ্যমন্ত্রীর প্রিয় মানুষ হয়ে উঠেন সায়নী?
তৃণমূল কংগ্রেসের খুব পরিচিত একটি মুখ সায়নী ঘোষ। একদিকে যেমন তিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন তেমন অন্যদিকে রাজনীতির মঞ্চেও অভিনেত্রীর দাপট নেহাত কম নয়। সায়নীর মতো অনেক অভিনেতা অভিনেত্রী রাজনৈতিক মঞ্চে এসেছেন ঠিকই কিন্তু এত দাপটের সঙ্গে নিজের জায়গা ধরে রাখতে পারেননি প্রায় কেউই।
তৃণমূল কংগ্রেসের খুব পরিচিত একটি মুখ সায়নী ঘোষ। একদিকে যেমন তিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন তেমন অন্যদিকে রাজনীতির মঞ্চেও অভিনেত্রীর দাপট নেহাত কম নয়। সায়নীর মতো অনেক অভিনেতা অভিনেত্রী রাজনৈতিক মঞ্চে এসেছেন ঠিকই কিন্তু এত দাপটের সঙ্গে নিজের জায়গা ধরে রাখতে পারেননি প্রায় কেউই।
কীভাবে মুখ্যমন্ত্রীর প্রিয় মানুষ হয়ে উঠেন সায়নী?
এই মুহূর্তে রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ ছবির প্রচারে ব্যস্ত সায়নী। প্রচারের ফাঁকেই আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক প্রবেশের পেছনের রহস্য ফাঁস করলেন অভিনেত্রী।
সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি আজ থেকে চার বছর আগে যে কথাটা বলেছিলাম সেটা কোনও দলের হয়ে কথা বলিনি, একজন আর্টিস্ট হয়ে কথা বলেছিলাম। আমার কথা শুনে ওঁর মনে হয়েছিল আমার মধ্যে সৎ সাহস আছে। আমি ওঁকে কি চোখে দেখি তা এতদিনে মানুষ বুঝে গেছে কারণ আমি বিগত চার বছরে দলের হয়ে অনেক কাজ করেছি।’
সায়নী বলেন, ‘উনি আমায় বলেছিলেন তোমাকে রাজ্যের হয়ে কথা বলতে হবে, দেশের হয়ে লড়াই করতে হবে। তোমার মধ্যে সেই সাহস আছে। হয়তো উনি আমার মধ্যে এমন কিছু দেখেছিলেন যার ফলে যাদবপুরের ওনার সিট আমাকে ছেড়ে দিয়েছিলেন। আমায় যুব সভানেত্রী বানিয়েছেন, আমিও আমার দিক থেকে প্রাণপণ চেষ্টা করি ওঁর সম্মান রক্ষা করার।’
মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি ওঁকে খুব কাছ থেকে দেখেছি। ওঁর প্রতি শ্রদ্ধা আমার অনেক বেড়ে গিয়েছে। আমার মনে হয় না এমন কোনও নেত্রী গোটা ভারতবর্ষে আছে কিনা। যতদিন ওঁর ছত্রছায়ায় থাকতে পারবো ততদিন আমি নিজেকে ধন্য মনে করব। যা শিখেছি সেটা নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করব।’
প্রসঙ্গত, বহুদিন পর আবার ক্যামেরার সামনে ফিরলেন সায়নী। এখন তিনি যেহেতু একজন জনপ্রতিনিধি তাই সব রকম চরিত্রে অভিনয় করতে পারেন না তিনি। তবে এই ছবির চরিত্রটি ভীষণ ভালো লেগেছিল অভিনেত্রী তাই তিনি এক কথায় রাজি হয়ে যান। এই ছবিতে সায়নীকে একজন গৃহ সহায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।আগামী ২১ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি।
এই সিনেমায় প্রথম দম্পতির ভূমিকা অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৌশিক গঙ্গোপাধ্যায়, সঙ্গে থাকবেন পাওলি দাম। দ্বিতীয় দম্পতির ভূমিকায় অভিনয় করবেন সঙ্গীতা সিনহা এবং ইন্দ্রনীল সেনগুপ্ত, সঙ্গে চান্দ্রেয়ী ঘোষ। তৃতীয় দম্পতির ভূমিকায় এই প্রথম জুটি বাঁধবেন রাজনন্দিনী এবং জন ভট্টাচার্য। সঙ্গে সায়নী ঘোষ।
Home/Entertainment/'সেদিন আমার কথা শুনে... ', কীভাবে মুখ্যমন্ত্রীর প্রিয় মানুষ হয়ে উঠেন সায়নী?