ছবি নয়, এবার সঙ্গীত পরিচালনা করবেন সৃজিত, কোন ছবিতে?

 ১৫ বছর টলিউডকে একের পর এক দুর্দান্ত ছবি উপহার দেওয়ার পর এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। যদিও পরিচালকের গান নিয়ে চর্চা বহুদিনের। একাধিকবার নিজের ছবি তো বটেই, অন্য পরিচালকের জন্যও গান লিখেছেন সৃজিত। তবে এবার সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।

Published on: Nov 11, 2025, 18:26:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

একই অঙ্গে শত রূপ! ১৫ বছর টলিউডকে একের পর এক দুর্দান্ত ছবি উপহার দেওয়ার পর এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। যদিও পরিচালকের গান নিয়ে চর্চা বহুদিনের। একাধিকবার নিজের ছবি তো বটেই, অন্য পরিচালকের জন্যও গান লিখেছেন সৃজিত। তবে এবার সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।

এবার সঙ্গীত পরিচালনা করবেন সৃজিত
এবার সঙ্গীত পরিচালনা করবেন সৃজিত

নিজের ছবির গান লিখলেও তিনি সেই গানের সুর বাঁধেননি কখনও। এবার তাই প্রথম সুরকার হিসেবে কাজ করতে চলেছেন সৃজিত। এর আগে ‘লে ছক্কা’, ‘ক্রস কানেকশন’ সহ একাধিক ছবির জন্য গান লিখেছিলেন পরিচালক, তবে এবার নিজের ছবি নয় বরং অন্য পরিচালকের ছবিতে সুরকার হিসেবে দেখা যাবে সৃজিতকে।

আরও পড়ুন: 'আমাকে তো প্রধানমন্ত্রীর মতো... ', নিজের লুক বিশ্লেষণ করে কী বললেন সায়নী?

জানা গিয়েছে, পরিচালক সুমন ঘোষ পরিচালিত ছবি ‘শ্রীরামপুর ডায়রিজ’ নামক একটি বাংলা ছবিতে সুরকার হিসেবে দায়িত্ব পালন করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। পরিচালকের অনুরোধেই এই নতুন ভূমিকায় কাজ করতে চলেছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ফাস্ট বয়।

সুমন যে ছবিটি তৈরি করতে চলেছেন সেখানে ৯ - এর দশকের গোড়ার দিকের একটি প্রেম কাহিনি দেখানো হয়েছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ঋদ্ধি সেন এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে। ব্যক্তিগত জীবনেও এই দুই তারকা একে অপরের ভীষণ ভালো বন্ধু তাই সেই কেমিস্ট্রি ছবির পর্দায় যে ভালই ফুটে উঠবে তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, সৃজিতের আসন্ন ছবি ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতেও সুরকার হিসেবে দেখতে পাওয়া যাবে পরিচালককে। অর্থাৎ শুধু একজন পরিচালক হিসেবে নয়, সুরকার হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি। যদিও গান গাইবেন অন্য সঙ্গীতশিল্পী।

আরও পড়ুন: 'উনি পাগলের পর্যায়ে পৌঁছে...', জন্মান্তর নিয়ে কথা বলতেই কটাক্ষের মুখে অপরাজিতা

এই ছবিটি মুক্তি পাবে আগামী বছর ১ মে। অনেকদিন পর এই ছবিতে জুটি হিসেবে ফিরতে চলেছেন আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার। এই সিনেমায় প্রথম বড়পর্দায় অভিনয় করবেন ছোট পর্দার ‘ফুলকি’ অর্থাৎ দিব্যানি মন্ডল। বহু বছর পর এই ছবির হাত ধরে আবারও পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছেন রুদ্রনীল ঘোষ। সিনেমায় দেখা যাবে টোটা রায়চৌধুরী, কাঞ্চন মল্লিক এবং সত্যম ভট্টাচার্যকে।

উল্লেখ্য, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ ছবিটি পরিচালক মৃণাল সেনের জীবনকে কেন্দ্র করে তৈরি হওয়া। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন চঞ্চল রায় চৌধুরী। ছবিটি শুধু ভারতে নয়, ভারতের বাইরেও প্রশংসা অর্জন করেছিল। এই বছর ৩ তম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হয় এই সিনেমাটি।