...
...
Next Story

'কি যে ভুল করেছি... ', সাত সকালে কি ঘটে গেল অহনার বাড়িতে?

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অহনা মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করে থাকেন। একমাত্র মেয়ের মুখ এখনও প্রকাশ্যে না নিয়ে এলেও মেয়ের কাণ্ডকারখানা মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।

Published on: Nov 11, 2025, 15:04:23 IST
Advertisement

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অহনা মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করে থাকেন। একমাত্র মেয়ের মুখ এখনও প্রকাশ্যে না নিয়ে এলেও মেয়ের কাণ্ডকারখানা মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।

সাত সকালে কি ঘটে গেল অহনার বাড়িতে?
সাত সকালে কি ঘটে গেল অহনার বাড়িতে?

তবে এবার অহনা যে ভিডিয়োটি প্রকাশ্যে আনলেন, সেটি কিন্তু মেয়ে অথবা স্বামীকে নিয়ে নয়। পরিবারের অন্য দুই সদস্যকে নিয়ে ভীষণ চিন্তিত অহনা। ঘুম থেকে উঠতে সামান্য দেরি হয়ে যাওয়ায় সেই দুই সদস্য যা কান্ড ঘটালো, সেটা দেখে চক্ষু চড়কগাছ অভিনেত্রীর।

আরও পড়ুন: 'আমাকে তো প্রধানমন্ত্রীর মতো... ', নিজের লুক বিশ্লেষণ করে কী বললেন সায়নী?

অহনা যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে প্রথমেই দেখা যাচ্ছে তিনি বলছেন, ‘গতকাল একটি অনুষ্ঠান ছিল বলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। কিন্তু সেটা যে এত বড় ভুল তা জানা ছিল না। আমি যে কি ভুল করেছি আমি সেটা নিজেই ভাবছি।’

এরপরেই ক্যামেরা ঘোরানো হয় সেই দুই সদস্যের দিকে যাদের নিয়ে রাতের ঘুম উড়েছে অভিনেত্রীর। তারা আর কেউ নয়, অহনার বাড়ির দুই পুরনো সদস্য, দুই পোষ্য। সাত সকালে অভিনেত্রীর ঘুম থেকে উঠতে দেরি হওয়ার সুযোগ নিয়ে বাড়ির গৃহ সহায়িকার সিঁদুর কৌটো নিয়ে রীতিমতো খেলা করেছে তারা।

ফলস্বরূপ যা হওয়ার তাই হয়েছে। সারা শরীর লাল রঙে রাঙিয়ে ফেলেছে তারা। এই সিঁদুরের রঙ উঠতে যে বেশ কসরত করতে হবে অহনাকে, সেটা ভেবেই কান্না পাচ্ছে তাঁর। একটি সদস্যকে গেটের সঙ্গে বেঁধে রাখা হয়েছে যাতে সে আর কোনও দুষ্টুমি না করে কারণ সে ভীষণ দুষ্টু।

অন্যদিকে যে আপাতভাবে কিছুটা শান্ত সে ঘরের কোণে অহনার ভয়ে চুপ করে শুয়ে রয়েছে। সে যে বেশ বড়সড় ভুল করে ফেলেছে সেটা সে বেশ বুঝতে পারছে। অহনার কথার মাঝেই গৃহ সহায়িকা বলে উঠেন, ‘তাও তো আমি চলে এসেছিলাম। না হলে বাকিটাও মেখে ফেলত।’

আরও পড়ুন: 'উনি পাগলের পর্যায়ে পৌঁছে...', জন্মান্তর নিয়ে কথা বলতেই কটাক্ষের মুখে অপরাজিতা

সবশেষে ভিডিয়োয় অহনা বলেন, ‘ওরা এতটাই বুদ্ধিমান যে আমাদের কাজের দিদি কোথায় সিঁদুর কৌটো রাখে সেটা খুব ভালো করে ওরা দেখেছে। সুযোগ বুঝে দুজনে মিলে বিজয়া সম্মেলনী খেলেছে। এবার এই রঙ পরিষ্কার করতে রাতভোর হয়ে যাবে।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe