Ahona Dutta: ২০২৬ সালের মাতৃ দিবসেই অহনা জানিয়েছিলেন, যেদিন থেকে তাঁর মেয়ে প্রথম মা বলবে সেদিন থেকেই তিনি মাতৃ দিবস উদযাপন করবেন। ছোট্ট মীরা মা না বললেও মামা, কাকা, দাদা, বাবা সবই বলছে।
Ahona Dutta: ২০২৬ সালের মাতৃ দিবসেই অহনা জানিয়েছিলেন, যেদিন থেকে তাঁর মেয়ে প্রথম মা বলবে সেদিন থেকেই তিনি ‘মাতৃদিবস’ উদযাপন করবেন। ছোট্ট মীরা মা না বললেও মামা, কাকা, দাদা, বাবা সবই বলছে। কিন্তু মেয়ের মুখে মা ডাক শোনার যে আলাদাই আনন্দ রয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই মাতৃদিবসে অভিনেত্রী জানিয়েছিলেন, মা ডাক শোনার পরেই তিনি পালন করবেন ‘মাতৃদিবস’।
প্রথমবার ‘মা’ বলে ডাকল ছোট্ট মীরা
অবশেষে অহনার মনের সেই ইচ্ছা পূরণ হল। মাতৃ দিবসের মাস শেষ হওয়ার আগেই ছোট্ট মীরা বলে উঠলো মা। সেই স্পেশাল মুহূর্তের ভিডিয়ো সমাজ মাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী নিজেই। জানিয়েছেন, গত ৩১ মে প্রথম ‘মা’ বলে ডেকেছে মীরা। তিনি যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানেও দেখা যাচ্ছে, মীরা মা বলছে।
প্রসঙ্গত, এই মুহূর্তে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন অহনা। এর আগে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে মিশকা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। ‘সন্তান’ ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।
তবে মাঝে বেশ কিছুটা সময় বিরতি নেওয়ার পর আবার জি বাংলার হাত ধরে নতুনভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অহনা। তবে কাজের পাশাপাশি সবটার সময় তিনি কাটান একমাত্র মেয়ের সঙ্গে। তবে বাবা-মা ব্যস্ত, তাই দিনের বেশিরভাগ সময় দাদুর সঙ্গেই কেটে যায় মীরার।
উল্লেখ্য, ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে কাজ করতে গিয়েই দীপঙ্করের সঙ্গে প্রথম পরিচয় হয় অহনার। সেখান থেকেই শুরু প্রেম এবং তারপর বিয়ে। কিন্তু ডিভোর্সি দীপঙ্করকে অহনার মা মেনে নিতে পারেননি তাই মায়ের সঙ্গে মেয়ের তৈরি হয়ে যায় দূরত্ব, যা আজও মেটেনি।
ভালোবাসার হাত ধরে পরবর্তীকালে বাড়ি ছাড়েন অহনা। লিভ ইন করেন দেড় বছর। এরপর পরিবারের সকলের উপস্থিতিতে রেজিস্ট্রি করে বিয়ে সারেন তিনি। তবে এই বিয়েতে অহনার বাড়ির কেউ উপস্থিত ছিলেন না, ছিলেন শুধুমাত্র ছেলের বাড়ির লোকেরাই।