Dev-Subhashree: শুরু হল ‘দেশু ৭’- এর পথ চলা, রবিবারের দুপুরে অনুষ্ঠিত হল ছবির শুভ মহরত

Dev-Subhashree: গত বছর ধুমকেতু মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে দেব এবং শুভশ্রীকে আবার বড় পর্দায় দেখার একটি চাহিদা লক্ষ্য করা গিয়েছিল। দর্শকদের সেই চাহিদা মেনেই দেব এবং শুভশ্রী ঘোষণা করেছিলেন, ২০২৬ সালের দুর্গাপুজোয় আসবে দেব-শুভশ্রী জুটির নতুন ছবি।

Published on: May 31, 2026, 17:55:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Dev-Subhashree: গত বছর ‘ধুমকেতু’ মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে দেব এবং শুভশ্রীকে আবার বড় পর্দায় দেখার একটি চাহিদা লক্ষ্য করা গিয়েছিল। দর্শকদের সেই চাহিদা মেনেই দেব এবং শুভশ্রী ঘোষণা করেছিলেন, ২০২৬ সালের দুর্গাপুজোয় আসবে দেব-শুভশ্রী জুটির নতুন ছবি।

শুরু হল ‘দেশু ৭’- এর পথ চলা
শুরু হল ‘দেশু ৭’- এর পথ চলা

সিনেমার নাম ঠিক না করা হলেও এই ছবি নিয়ে কম আলোচনা হয়নি। একদিকে ছবির মুক্তির তারিখ ঘোষণা করার আগেই বিক্রি হয়ে যায় সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের সমস্ত টিকিট। অন্যদিকে এই সিনেমার হাত ধরেই আবার টলিউডের ফেরতে চলেছেন একসময় ব্যান হয়ে থাকা অনির্বাণ ভট্টাচার্য, সব থেকে বড় বিষয় এই সিনেমাটি দেবের পরিচালিত প্রথম ছবি হতে চলেছে।

আরও পড়ুন: 'আজও মনে হয় হঠাৎ ফোন করে বলবি...', ঋতুপর্ণের মৃত্যুদিনে মন খারাপ প্রসেনজিতের

অবশেষে হল অপেক্ষার অবসান। রবিবারের দুপুরে সকলকে নিয়ে অনুষ্ঠিত হলো ‘দেশু ৭’ - এর শুভ মহরত। এই বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেব-শুভশ্রী দুজনেই। ছবিতে দেখা যাচ্ছে দুজনের একটি কাটআউট। পিছনে বড় বড় করে লেখা DESU 7।

প্রতিবছরের মতো এই বছরের শুরুতেই দেব জানিয়ে দিয়েছিলেন তিনি শুধুমাত্র একটি নয়, একাধিক ছবি দর্শকদের উপহার দেবেন ২০২৬ সালে। প্রথমে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’, অন্যদিকে শুভশ্রীর সঙ্গে কাম ব্যাক ছবি। তার মধ্যেই নাকি এখন শোনা যাচ্ছে, দুর্গাপুজোতেই বড় পর্দায় উঠবে ‘প্রজাপতি ৩’। এছাড়াও ‘খাদান ২’ সিনেমার কথাও শুনতে পাওয়া গিয়েছে দেবের মুখেই।

আরও পড়ুন: বিনায়কের বাড়িতে এন্ট্রি বাবলি সুন্দরীর, তবে কি শুরু ভালবাসার গল্প?

ফলে বোঝাই যাচ্ছে এই বছরটা শুধুমাত্র দেবের বছর হতে চলেছে। তবে ‘দেশু ৭’ কোথায় শ্যুটিং হবে, কেমন হবে গল্প, দেবের পরিচালিত প্রথম সিনেমার নামই বা কি হতে চলেছে, এই সমস্ত নিয়ে বেশ কৌতূহল রয়েছে দর্শক মহলে।