প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে আবারও প্রমাণ হয়ে গেল— বিশ্বসুন্দরী তো একজনই! লরিয়েল প্যারিস (L'Oreal Paris)-এর ‘এক্সপ্রেস ইয়োর ওয়ার্থ’ শো-তে নামিদামি সব আন্তর্জাতিক তারকাদের ভিড়ে রানির মতো র্যাম্প কাঁপালেন বলিউড আইকন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)! আইফেল টাওয়ার ও একোল মিলিটেয়ারের পটভূমিতে আয়োজিত এই জমকালো সন্ধ্যায় শো-এর গ্র্যান্ড ফিনালেতে হেঁটে সকলের নজর কেড়ে নেন নীল নয়না।

সিরিয়ান লাক্সারি ব্র্যান্ড 'ইয়ারা শুমেকার'-এর কাস্টম ব্ল্যাক পোশাক ও ফায়ারি রেড চুলে ঐশ্বর্যর এই নতুন অবতার দেখে থ নেটপাড়া!
ঐশ্বর্যর ‘রেড অ্যান্ড ব্ল্যাক’ লুকে ঝড়:
সেলিব্রিটি স্টাইলিস্ট মোহিত রাইয়ের ভাবনায় ঐশ্বর্য বেছে নিয়েছিলেন 'ইয়ারা শুমেকার'-এর শরৎ/শীতকালীন ২০২৬-২০২৭ কালেকশনের একটি কাস্টম ভেলভেট গাউন।
পোশাকের বিবরণ: থ্রি-ডি ফ্রিঞ্জ এম্ব্রয়ডারি এবং ক্রিস্টাল খচিত কেপ সহ এই টু-পিস ভেলভেট গাউনটিতে ছিল গভীর নেকলাইন ও ফিটেড সিলুয়েট, যা তাঁর ফিগারকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। রাজকীয় ভাব আনতে গাউনের সাথে রাখা হয়েছিল মুক্তো ও ক্রিস্টালের বর্ডার দেওয়া এক অনন্য কেপ।
আগুনে লাল চুল ও গ্ল্যামার: পোশাক তো বটেই, সবচেয়ে বড় চমক ছিল ঐশ্বর্যর নতুন চুলের রঙ! প্যারিসের মঞ্চেই তিনি প্রকাশ্যে আনেন তাঁর ‘ফায়ারি রেড’ হেয়ার কালার। সাইড পার্টিং করে সফট ওয়েভ চুলে দারুণ মানিয়েছিল তাঁকে। ডায়মন্ডের ক্রাউন, মানানসই আংটি, বোল্ড রেড লিপস্টিক আর উইংড আইলাইনারে তাঁকে একদম ভিলন অবতারে 'মেলফিসেন্ট' (Maleficent)-এর মতো দেখাচ্ছিল!
সোশাল মিডিয়ায় ভালোবাসার বন্যা:
{{/usCountry}}সোশাল মিডিয়ায় ভালোবাসার বন্যা:
{{/usCountry}}ঐশ্বর্যর এই লুকে ধন্য ধন্য করছেন অনুরাগী থেকে শুরু করে বড় বড় ফ্যাশন পেজগুলো। ফ্যাশন ওয়াচডগ 'ডায়েট সব্য' ছবি পোস্ট করে লেখে— ‘১৯৯৪ সালের এক রাতে ডিভা হওয়ার যে ফর্মুলা তৈরি হয়েছিল, তিনি আজ ২০২৬-এ দাঁড়িয়েও সেটাকে নিখুঁতভাবে ধরে রেখেছেন!’
একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘তারা যাই করুক না কেন, কেউ আপনাকে অপছন্দ করাতে পারবে না!’ অন্য একজন লিখেছেন, ‘এটা ঐশ্বর্যর দুনিয়া, আমরা তো কেবল এখানে বাস করছি!’ কেউ কেউ আবার মনে করান, ‘জয়া বচ্চনের মনে রাখা উচিত তিনি ঐশ্বর্যর মতো সুন্দরী বউমার শাশুড়ি’।
ঐশ্বর্য ছাড়াও এদিনের ক্যাটওয়াকে হেঁটেছেন সেলিন ডিওন, ইভা লঙ্গোরিয়া, কেন্ডাল জেনার, সিমন অ্যাশলে, ভাইওলা ডেভিস এবং জেন ফন্ডার মতো বিশ্বখ্যাত সব তারকারা। তবে দিনশেষে সবার চোখ আটকে গেছে টলিউড-বলিউডের ভালোবাসার সেই অরিজিনাল 'ডিভা'-র দিকেই!