চেনি চ্যান ক্যুচারের ডিজাইন করা সাদা প্যান্টস্যুট পরে ঐশ্বর্য রাই বচ্চন কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় আগুন ধরালেন। পোশাকে রুপোলি কাজ করা ছিল। বাড়তি গ্ল্যামারের জন্য কনুই ও কাঁধে জড়ানো ছিল বিশাল আকারের পালক। মোহিত রাইয়ের স্টাইলিংয়ে, রাই-সুন্দরী তাঁর লুকটি সম্পূর্ণ করতে টং করা চুল এবং স্মোকি আই বেছে নিয়েছিলেন।

এর আগে ঐশ্বর্যকে কানে দেখা যায় সোফি ক্যুচারের ডিজাইন করা একটি পাউডার পিঙ্ক রঙের পোশাকে। যাতে ছিল একটি শিফন কেপ। পোশাকটিতে ফুলের নকশাও ছিল, যা গ্ল্যামার কোশেন্টকে আরও বাড়িয়ে তুলেছিল। ব্র্যান্ডটির অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ঐশ্বর্যর পোশাকটির দাম ৩৭০০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৫৪,১৬৩ টাকা।
এই দিনে পাশে ছিলেন মেয়ে আরাধ্যাও। যাকে লাল গাউনে মায়ের পাশে দেখা যায়, এই পোশাকটিতে ছিল একটা লম্বা কেপ। একেবারে ছিমছাম সাজে এসেছিল আরাধ্যা।
আর কানে ঐশ্বর্যর প্রথম উপস্থিতি ছিল ধামাকাদার। ডিজাইনার অমিত আগারওয়ালের তৈরি নীল রঙের গাউন বেছে নিয়েছিলেন। সেই গাউনে ছিল ‘ক্রিস্টাল ভেইন’ এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ। অসংখ্য ক্রিস্টালের জটিল বিন্যাসে আলো প্রতিফলিত হয়ে তৈরি করছিল ভিন্ন এক দীপ্তি। ডিজাইনারের প্রেস নোটে উল্লেখ করা হয়েছে যে, এই পোশাকটি তৈরিতে ১৫০০ ঘণ্টারও বেশি সময় লেগেছে। আছে সূক্ষ্ম হাতের কাজ। পোশাকের সূক্ষ্ম নকশার ভেতর বসানো হয়েছে হাজার হাজার ক্রিস্টাল। আর এই গাউনের ‘অ্যাবিস ব্লু’ রংটি মহাজাগতিক আলো আর অসীম মহাশূন্যের প্রতীক।
কানে ঐশ্বর্য থাকবেন কি থাকবেন না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ভক্তদের মনে। তবে অভিনেত্রীর কান উপস্থিতি আবারও প্রমাণ করল তিনিই ওজি কান কুইন! অনেকে তো তাঁকে ‘মাদার অব কান’-ও বলছেন।
{{/usCountry}}কানে ঐশ্বর্য থাকবেন কি থাকবেন না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ভক্তদের মনে। তবে অভিনেত্রীর কান উপস্থিতি আবারও প্রমাণ করল তিনিই ওজি কান কুইন! অনেকে তো তাঁকে ‘মাদার অব কান’-ও বলছেন।
{{/usCountry}}মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন ঐশ্বর্য। এরপর ১৯৯৪ সালে তিনি 'মিস ওয়ার্ল্ড' জিতে নেন। ১৯৯৭ সালে মণি রত্নমের তামিল ছবি 'ইরুভার' (Iruvar) দিয়ে তাঁর সিনেমায় অভিষেক ঘটে। হাম দিল দে চুকে সনম (১৯৯৯), দেবদাস (২০০২), মহব্বতে (২০০০), যোধা আকবর (২০০৮), গুজারিশ (২০১০), অ্যায় দিল হ্যায় মুশকিল (২০১৬)-এর মতো সিনেমায় কাজ করেছেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ঐশ্বর্যা কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় নিয়মিত অংশগ্রহণ করছেন এবং গ্লোবাল আইকন হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করছেন। প্রথমবার কানে উপস্থিত হয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালির ব্লকবাস্টার সিনেমা দেবদাস-এর প্রিমিয়ারে। ডিজাইনার নীতা লুল্লার তৈরি একটি ঐতিহ্যবাহী হলুদ রঙের শাড়ি পরেছিলেন এবং পরিচালক সঞ্জয় লীলা বনশালি ও সহ-অভিনেতা শাহরুখ খানের সঙ্গে রেড কার্পেটে হেঁটেছিলেন।