এলাইচি বিজ্ঞাপনে সরকারি নোটিসের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন অজয়ের, কবে শুনানি?
জুবান কেশরী, বিমল এলাইচি বিজ্ঞাপনে অজয় দেবগনের মুখে এই সংলাপ শুনে থাকবেন অনেকে। তবে এই বিজ্ঞাপন ঘিরেই বিপাকে পড়েছেন শাহরুখ খান, টাইগার শ্রফ, অজয় দেবগন। মহারাষ্ট্র সরকার খাদ্য এবং ওষুধ প্রশাসনের তরফ থেকে করা নোটিশ গিয়েছে এই তারকাদের কাছে।
জুবান কেশরী, বিমল এলাইচি বিজ্ঞাপনে অজয় দেবগনের মুখে এই সংলাপ শুনে থাকবেন অনেকে। তবে এই বিজ্ঞাপন ঘিরেই বিপাকে পড়েছেন শাহরুখ খান, টাইগার শ্রফ, অজয় দেবগন। মহারাষ্ট্র সরকার খাদ্য এবং ওষুধ প্রশাসনের তরফ থেকে করা নোটিশ গিয়েছে এই তারকাদের কাছে।
এলাইচি বিজ্ঞাপনে সরকারি নোটিসের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন অজয়ের
যদিও এই বিষয় নিয়ে টাইগার বা শাহরুখ কেউ কোন মন্তব্য করেননি তবে এবার বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন অজয় দেবগন। অজয়ের যুক্তি, তিনি শুধুমাত্র একজন অভিনেতা। তাঁকে যা করতে বলা হয়েছে তিনি শুধু সেটাই করেছেন। তাঁকে এই নোটিশ কেন দেওয়া হয়েছে। যারা এই পণ্য বিক্রি করছে তাদেরকে এই নোটিশ দেওয়া উচিত।
সূত্রের খবর অনুযায়ী, আগামী ৪ নভেম্বর বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। এই নোটিশ শুধুমাত্র অজয় দেবগন একা পাননি, পেয়েছেন শাহরুখ খান এবং টাইগার শ্রফও। যদিও তাঁরা এই বিষয়টি নিয়ে উচ্চবাচ্য করেননি।
কি বলছে মহারাষ্ট্র সরকার?
মহারাষ্ট্র সরকারের বক্তব্য অনুযায়ী, এলাইচির নাম করে টিভিতে বিমল পান মশলার প্রচার করা হচ্ছে। মহারাষ্ট্রে তামাকজাত পান মশলা তৈরি করা বা বিক্রি করে একেবারে নিষিদ্ধ সেখানে অন্য পদ্ধতিতে মানুষকে বোকা বানানো হচ্ছে বলে দাবি মহারাষ্ট্র সরকারের। তবে শুধুমাত্র তৈরি বা বিক্রি নয়, ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী এমন কোন খাবার নিয়ে প্রচার চালানো অপরাধ। ঠিক এই কারণেই তিন অভিনেতার বাড়িতে গিয়েছিল নোটিশ।
মহারাষ্ট্র সরকারের তরফ থেকে যা করার সেটা তারা করেছে, অন্যদিকে অভিনেতারাও নিজেদের বক্তব্য প্রকাশ করছেন। এবার দেখার পালা আদালত অভিনেতাদের দিকে রায় দেয় নাকি সরকারের নেওয়া পদক্ষেপ মেনে নেওয়া হয়, জানা যাবে আগামী দিনে।
Home/Entertainment/এলাইচি বিজ্ঞাপনে সরকারি নোটিসের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন অজয়ের, কবে শুনানি?