'আমি ৫ দিন ঘুমাতে পারিনি', বিগ বস দেখে মেয়েকে নিয়ে কোন দুশ্চিন্তার কথা বললেন মনামীর মা?
বিগ বসের ঘরে প্রথম দিন থেকে লড়াই করে চলেছেন মনামী ঘোষ। ৬০ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে বিগ বসের বাড়িতে কিন্তু সামান্য ঝগড়া বিবাদ ছাড়া কারও সঙ্গেই তেমনভাবে তিনি ঝামেলায় জড়াননি। এমনকি বিশ্বাস ভঙ্গ হলেও সে কথা নিজের মধ্যেই চেপে রেখে দিয়েছেন।
বিগ বসের ঘরে প্রথম দিন থেকে লড়াই করে চলেছেন মনামী ঘোষ। ৬০ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে বিগ বসের বাড়িতে কিন্তু সামান্য ঝগড়া বিবাদ ছাড়া কারও সঙ্গেই তেমনভাবে তিনি ঝামেলায় জড়াননি। এমনকি বিশ্বাস ভঙ্গ হলেও সে কথা নিজের মধ্যেই চেপে রেখে দিয়েছেন। কিন্তু ঘোড়া টাস্ক চলাকালীন যেভাবে জীতু তাঁকে ঘোড়া থেকে নামিয়ে টানতে টানতে নিয়ে যায় এবং তারপর অন্য একটি খেলায় যেভাবে মনামীর দিকে বল নিক্ষেপ করা হয় তা দেখে চটেছেন মনামীর ভক্তরা।
বিগ বস দেখে কোন দুশ্চিন্তার কথা বললেন মনামীর মা?
যদিও এখন জীতু আর মনামীর মধ্যে তেমন কোনও ভুল বোঝাবুঝি নেই। সম্পর্ক আগের থেকে অনেক ভালো কিন্তু মেয়ের উপর হওয়া এই অত্যাচারের কথা একেবারেই মেনে নিতে পারেননি মনামীর মা। যেভাবে তার মেয়েকে ঘোড়া থেকে নামিয়ে আনা হয় তা দেখে তিনি পাঁচ দিন রাতে ভালো করে ঘুমোতে পারেননি বলে জানান অভিনেত্রীর মা।
সম্প্রতি সিটি সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে মনামীর মা বলেন, ‘ওকে যেভাবে ঘোড়া থেকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল, ওকে পুলে ফেলে দেওয়ার প্ল্যানিং ছিল কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। বিগ বস শেষ পর্যন্ত বারণ করলেন বলে আমার মেয়েটা বেঁচে গেল। কিন্তু ওটা দেখে আমার প্রায় পাঁচ দিন ঘুম হয়নি কারণ মনামী সাঁতার জানে না। যদি সত্যি ও পুলে পড়ে যেত তাহলে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। পরে জীতু ক্ষমা চেয়েছে এবং আমার মেয়ে ক্ষমা করেও দিয়েছে কিন্তু ওই ঘটনাটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম।’
তবে এই একটি ঘটনা নয়, এরপরে অন্য একটি খেলায় বল দিয়ে যেভাবে মনামীকে আঘাত করে জীতু, তা দেখে বিগ বসের ঘরের প্রত্যেকের আপত্তি জানিয়েছিলেন। যদিও জীতুর কথায়, এটা পুরোটাই খেলা কিন্তু প্রত্যেকের বক্তব্য ছিল জীতু ইচ্ছা করে মনামীর গায়ে বল ছুঁড়ে মারছিল। পরপর দুবার মেয়েকে কীভাবে আঘাত পেতে দেখে ভীষণ ক্ষুব্ধ মনামীর মা তমসা ঘোষ।
Home/Entertainment/'আমি ৫ দিন ঘুমাতে পারিনি', বিগ বস দেখে মেয়েকে নিয়ে কোন দুশ্চিন্তার কথা বললেন মনামীর মা?