সঙ্গীতের সুরে বাঁধা হবে জীবন, পাঁচ নারীর স্বাধীনতার লড়াইয়ের গল্প বলবে ‘পরশমণি’

পাঁচ নারীর স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন এবং আত্ম পরিচয়ের সন্ধানের গল্প নিয়ে আছে পরশমণি। নারীদের বন্ধুত্ব, অন্যায়ের প্রতিবাদ এবং ভালোবাসার বিভিন্ন অনুভূতিকে তুলে ধরা হবে এই ছবির মাধ্যমে। জাতীয় পুরস্কার জয়ী গুল বাহার সিং।

Published on: Oct 30, 2026, 19:00:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

পাঁচ নারীর স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন এবং আত্ম পরিচয়ের সন্ধানের গল্প নিয়ে আছে পরশমণি। নারীদের বন্ধুত্ব, অন্যায়ের প্রতিবাদ এবং ভালোবাসার বিভিন্ন অনুভূতিকে তুলে ধরা হবে এই ছবির মাধ্যমে। জাতীয় পুরস্কার জয়ী গুল বাহার সিং।

পাঁচ নারীর স্বাধীনতার লড়াইয়ের গল্প বলবে ‘পরশমণি’
পাঁচ নারীর স্বাধীনতার লড়াইয়ের গল্প বলবে ‘পরশমণি’

গোটা ছবিটি হবে সঙ্গীত নির্ভর। নারীদের নিজেদের মতো বাঁচার গল্প উঠে আসবে এই ছবির মাধ্যমে। পাঁচজন শিক্ষিত তরুণী যারা নিজেদের জীবনে কখনো না কখনো পুরুষতান্ত্রিক মানসিকতা, সামাজিক অবিচার এবং সম্পর্কে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। সেই অভিজ্ঞতাই তাদেরকে শিখিয়েছে নিজের শর্তে জীবন বাঁচা।

তবে পাঁচ জন নারীর জীবন আলাদা হলেও তারা একই সূত্রে বেঁধে রয়েছে সংগীতের হাত ধরে। গানকে ভালবেসেই নিজেদের জীবনকে মিলিয়ে দিয়েছে তারা। তৈরি করেছে টি মিউজিক্যাল ব্যান্ড যার নাম পরশমণি। মঞ্চের আলো, দর্শকদের উচ্ছাস তাদের জীবনে নতুন করে আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে আসে।

আরও পড়ুন: ফের একসঙ্গে পায়েল- ঋষভ, তন্ত্রসাধনার কোন গল্প বলবেন তাঁরা?

কিন্তু এই একসঙ্গে পথ চলা শুরুতেই তারা এক কঠিন শর্ত দেয় একে অপরকে। তারা বিয়ে করবে না বা কেউ প্রেমে পড়বে না। কোন সম্পর্কের জন্যই নিজের স্বাধীনতাকে বিসর্জন দেবে না। কিন্তু অনুভূতি কোন নিয়ম মানে না, ভালোবাসা সীমারেখা মেনে চলে না তাই আবার জীবন এগিয়ে চলে অন্যরকম ভাবে।

পরশমণি দেখাবে প্রতিবাদের পাশাপাশি মানুষের জীবনে থাকে আবেগ, ব্যক্তিগত দ্বন্দ্ব আর স্বাধীনতার আকাঙ্খার সঙ্গে মিলে থাকা ভালবাসাকে নতুন করে চিনে নেওয়ার অভিজ্ঞতা।

সিন অ্যান্ড সোল এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজক প্রতীক বাসওয়ানির প্রযোজনায় নির্মিত হতে চলেছে ছবিটি। পাঁচ প্রধান নারীচরিত্রে অভিনয় করছেন শ্রীতমা মিত্র, অঙ্কিতা ব্রহ্ম, ঐশিকী ঘটক, অদিতি বিষ্ণু এবং ইপ্সিতা নাগ। প্রধান চরিত্র রাহুল গঙ্গোপাধ্যায়, পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায় ও কৌশিক সেনকে। ছবির অন্যতম আকর্ষণ এর সঙ্গীত। সুরজিৎ চট্টোপাধ্যায়, ঋজু রায় এবং চন্দন রায়চৌধুরী যৌথভাবে ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন: অতীতের অন্ধকার থেকে মাধুরীকে বাঁচাতে পারবে ভবতারণ? শেষ মুহূর্তে চমক আগমবাগিশের

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরের শেষদিকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ২০২৭ সালের প্রথম দিকে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। ‘পরশমণি’ সেই অর্থে শুধু একটি সঙ্গীত নির্ভর চলচ্চিত্র নয়, বরং জীবনের অভিজ্ঞতা ও সম্পর্কের জটিলতার মধ্য দিয়ে নিজের অস্তিত্বকে নতুন করে আবিষ্কার করার গল্প।