...
...
Next Story

অজয় দেবগন থেকে রণবীর সিং, এই তারকাদের সিনেমা প্রথম দিনে ৫০ কোটির ঘর টপকেছিল

বক্স অফিসে প্রথম দিনেই ৫০ কোটির বেশি আয় করা যে কোনও ছবির জন্যই বড় সাফল্য। অজয় দেবগণের ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ও এই তালিকায় জায়গা করে নিয়েছে। দেখে নিন, কোন কোন তারকার ছবি প্রথম দিনেই পেরিয়েছে ৫০ কোটির গণ্ডি।

Published on: Oct 6, 2026, 11:30:38 IST
Advertisement

অজয় দেবগনের ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম দিনেই ছবিটির হিন্দি ভার্সনের আয় ৬২ কোটি টাকা। দীর্ঘদিন ধরেই ছবিটিকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল প্রবল উন্মাদনা। এবার দেখে নেওয়া যাক, অজয়ের ছবির আগে প্রথম দিনেই ৫০ কোটির বেশি আয় করা কোন কোন ছবি রয়েছে।

অজয় দেবগণের ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’

এই তারকাদের ছবির প্রথম দিনের আয় ৫০ কোটিরও বেশি
এই তারকাদের ছবির প্রথম দিনের আয় ৫০ কোটিরও বেশি

ছবিটি প্রথম দিনেই ৬২ কোটি টাকা আয় করেছে। ছবিটিকে ঘিরে মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। মুক্তির পরও মিলছে ভালো সাড়া। তবে প্রথম দিনেই ৫০ কোটির বেশি আয় করা ছবির তালিকায় ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এর আগে রয়েছে একাধিক বড় বাজেটের ছবি।

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ অর্থাৎ ‘ধুরন্ধর ২’ প্রথম দিনে হিন্দি ভার্সনে ১১২ কোটি টাকা আয় করেছিল। আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রণবীরের পাশাপাশি সারা অর্জুন, আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপাল-সহ একাধিক তারকা অভিনয় করেছেন।

আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’

আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ প্রথম দিনে হিন্দি বক্স অফিসে ৭২ কোটি টাকা আয় করেছিল। সুকুমার পরিচালিত এই ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন রশ্মিকা মন্দানা ও ফাহাদ ফাসিল।

অজয় দেবগনের ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’

অজয় দেবগনের ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ প্রথম দিনে ৬২ কোটি টাকা আয় করেছে। অভিষেক পাঠক পরিচালিত এই ছবিতে অজয় দেবগনের পাশাপাশি অভিনয় করেছেন টাবু, শ্রিয়া সরন, জয়দীপ আহলাওয়াত, প্রকাশ রাজ, ইশিতা দত্ত এবং মৃণাল যাদব।

শাহরুখ খানের ‘জওয়ান’ ও ‘পাঠান’

অন্য দিকে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’-এ শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।

রাজকুমার রাওয়ের ‘স্ত্রী ২’

রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী ২’ প্রথম দিনে ৫৫.৪ কোটি টাকা আয় করেছিল। অমর কৌশিক পরিচালিত এই ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে ছিলেন শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অপারশক্তি খুরানা।

রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’

রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ প্রথম দিনে ৫৪.৭ কোটি টাকা আয় করেছিল। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবিটিতে রণবীরের সঙ্গে ছিলেন রশ্মিকা মন্দানা, ববি দেওল এবং তৃপ্তি দিমরি।

যশের ‘টক্সিক’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’

যশ অভিনীত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ হিন্দি ভার্সনে প্রথম দিনে ৫৩ কোটি টাকা আয় করেছিল। অন্যদিকে ‘টক্সিক’ প্রথম দিনে ৫৫ কোটি টাকা আয় করেছে। ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ পরিচালনা করেছেন প্রশান্ত নীল। ছবিতে যশের সঙ্গে ছিলেন সঞ্জয় দত্ত, রবীনা ট্যান্ডন, শ্রীনিধি শেট্টি এবং প্রকাশ রাজ।

হৃতিক রোশনের ‘ওয়ার’

হৃতিক রোশনের ‘ওয়ার’ প্রথম দিনে ৫১.৬৫ কোটি টাকা আয় করেছিল। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে হৃতিকের পাশাপাশি অভিনয় করেছেন টাইগার শ্রফ ও বাণী কাপুর।

আমির খানের ‘ঠগস অফ হিন্দোস্তান’

আমির খানের ‘ঠগস অফ হিন্দোস্তান’ প্রথম দিনে ৫০.৭৫ কোটি টাকা আয় করেছিল। বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত এই ছবিতে আমির খানের সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ এবং ফতিমা সানা শেখ।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks