মুক্তির ৭৫ দিনের মাথায় সুখবর, ডিজিটাল প্লাটফর্মে আসতে চলেছে ‘আজও অর্ধাঙ্গিনী’

২০২৩ সালে অর্ধাঙ্গিনী সিনেমা মুক্তি পাওয়ার পর দর্শকদের একান্ত অনুরোধে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় নিয়ে এসেছিলেন আজও অর্ধাঙ্গিনী। গত ১০ জুলাই বড় পর্দায় এই ছবিটি মুক্তি পাওয়ার পর এক কথায় বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন দর্শকরা।

Published on: Sep 17, 2026, 21:01:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৩ সালে ‘অর্ধাঙ্গিনী’ সিনেমা মুক্তি পাওয়ার পর দর্শকদের একান্ত অনুরোধে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় নিয়ে এসেছিলেন আজও অর্ধাঙ্গিনী। গত ১০ জুলাই বড় পর্দায় এই ছবিটি মুক্তি পাওয়ার পর এক কথায় বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন দর্শকরা।

ডিজিটাল প্লাটফর্মে আসতে চলেছে ‘আজও অর্ধাঙ্গিনী’
ডিজিটাল প্লাটফর্মে আসতে চলেছে ‘আজও অর্ধাঙ্গিনী’

বর্তমান এবং প্রাক্তনের মধ্যে চলতে থাকা এক অদ্ভুত সমীকরণ, তার মধ্যে আটকে বেশ কয়েকটি জীবন। অর্ধাঙ্গিনী ছবির একেবারে শেষে যে গল্প অসমাপ্ত থেকে গিয়েছিল পরিচালক সেইখান থেকেই শুরু করেছিলেন পরবর্তী ছবির গল্প, ফলে দর্শকদের বুঝতে খুব একটা অসুবিধা হয়নি।

আরও পড়ুন: 'ওরা যাই বলুক তোমাকে...', স্বস্তিকা দিলেন নেতিবাচক মন্তব্য সামলানোর রেমিডি

অর্ধাঙ্গিনী ছবি মুক্তির ৭৫ দিন পর এবার দর্শকদের জন্য এলো আরও একটি বড় সুখবর। এবার ডিজিটাল পর্দায় মুক্তি পেতে চলেছে ‘আজও অর্ধাঙ্গিনী’। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে হইচই-এর পর্দায় দর্শকরা দেখতে পাবেন এই ছবি। খুব স্বাভাবিকভাবেই এই খবর শোনার পর ভীষন খুশি সকলে।

সিনেমার পোস্টার প্রকাশ্যে এনে হইচই ক্যাপশনে লিখেছে, ‘সময়ের স্রোত পেরিয়েও কিছু অনুভূতির রেশ থেকে যায়, অদৃশ্য এক টান হয়ে।তবে সেই টান কি বদলে দিতে পারে অন্য কারও বর্তমান?’

আরও পড়ুন: 'বন্ধু খুঁজে হাপিয়ে ওঠার আগে', আত্মসম্মানের কোন পাঠ পড়ালেন অপরাজিতা?

‘আজও অর্ধাঙ্গিনী’ প্রসঙ্গে

'অর্ধাঙ্গিনী’ ছবিতে যারা অভিনয় করেছিলেন তাদেরকেই আবার দেখা গিয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে। শুধুমাত্র এই ছবিতে নতুন চরিত্র বলতে ইন্দ্রশীষ রায়ের চরিত্র। কিন্তু ইন্দ্রশীষ মেঘনার বন্ধু না গোপন প্রেমিক, তার উত্তর রয়েছে এই ছবির মধ্যে। একজন স্বামীর কাছ থেকে দুই নারীর প্রতারিত হওয়ার গল্প, একটি মানুষের বিরুদ্ধে দুই অর্ধাঙ্গিনীর পূর্ণ বৃত্ত হয়ে দাঁড়ানোর গল্প বলেছে ‘আজও অর্ধাঙ্গিনী’।