Ajo Ardhangini: দুই অর্ধাঙ্গিনী মিলে তৈরি হবে সম্পূর্ণ বৃত্ত, সংসারের লড়াইয়ে জিততে পারবে?
Ajo Ardhangini: ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘অর্ধাঙ্গিনী’, যেখানে বর্তমান আর প্রাক্তনের মধ্যে চলতে থাকা এক অদ্ভুত সমীকরণের গল্প তুলে ধরা হয়েছিল। কিন্তু বিশাল বড় মনের মধ্যে লিফটে যে গল্প অসম্পূর্ণ থেকে গিয়েছিল, এই অসম্পূর্ণ গল্পই নিয়ে আসতে চলেছে ‘আজও অর্ধাঙ্গিনী’।
Ajo Ardhangini: ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘অর্ধাঙ্গিনী’, যেখানে বর্তমান আর প্রাক্তনের মধ্যে চলতে থাকা এক অদ্ভুত সমীকরণের গল্প তুলে ধরা হয়েছিল। কিন্তু বিশাল বড় মনের মধ্যে লিফটে যে গল্প অসম্পূর্ণ থেকে গিয়েছিল, এই অসম্পূর্ণ গল্পই নিয়ে আসতে চলেছে ‘আজও অর্ধাঙ্গিনী’।
দুই অর্ধাঙ্গিনী মিলে তৈরি হবে সম্পূর্ণ বৃত্ত
জয়া আহসান, চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং কৌশিক সেন অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে শেষ থেকে শুরু করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। যে গল্প শেষ হয়েও হয়নি শেষ, সেই অসম্পূর্ণ গল্পের এক নতুন অধ্যায় নিয়ে এল ‘আজও অর্ধাঙ্গিনী’। কিন্তু কেমন হবে এই গল্প, তার কিছুটা আভাস পাওয়া গেল ট্রেলারের মাধ্যমে।
‘আজও অর্ধাঙ্গিনী’ গল্প জুড়ে থাকবে আবার সেই ভাঙ্গা গড়ার কাহিনি। সুমনের ভাই সুকান্ত চট্টোপাধ্যায় অর্থাৎ অম্বরিশ ভট্টাচার্যের বিয়ে ঘিরে তৈরি হবে এই নতুন গল্প। সুমনের ভাইয়ের বিয়েতে এসে আবার পুরনো শ্বশুরবাড়ির সকলের সঙ্গে দেখা হবে শুভ্রার। দেখা হবে মেঘনার সঙ্গে। দেখা হবে সুমনের সঙ্গে।
কিন্তু সুমনের জীবনে কখনোই জোর করে ঢুকতে চায়নি শুভ্রা, কিন্তু মেঘনা যে ভালো নেই! তাই মেঘনার অনুরোধে আবার সেই পুরনো সম্পর্কের সঙ্গেই আবার জড়িয়ে পড়বে শুভ্রা। অন্যদিকে মেঘনা আর সুমনের সম্পর্ক তৈরি হয়েছে এক মিথ্যার ভিত দিয়ে, তাই এবারেও বৈবাহিক জীবনে একেবারেই সুখী হতে পারছে না সুমন।
শুভ্রার মতো মেঘনার সঙ্গেও প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে যায় সুমন। এদিকে আবার গর্ভবতী হয়ে পড়ে মেঘনা, কিন্তু মেঘনার সন্তানের বাবা কে? স্বামী না অন্য কেউ? নিজের সংসার বাঁচাতে কেন স্বামীর প্রাক্তনের কাছে আবার আসতে হলো মেঘনাকে? শুভ্রাই বা মেঘনাকে সাহায্য করবে কেন?
‘অর্ধাঙ্গিনী’ ছবিতে যারা অভিনয় করেছিলেন তাদেরকেই আবার দেখা যাবে ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে। শুধুমাত্র এই ছবিতে নতুন চরিত্র বলতে ইন্দ্রশীষ রায়ের চরিত্র। কিন্তু ইন্দ্রশীষ মেঘনার বন্ধু না গোপন প্রেমিক, তার উত্তর পাওয়া যাবে ছবি মুক্তি পেলে।
তবে একজন স্বামীর কাছ থেকে দুই নারীর প্রতারিত হওয়ার গল্প, একটি মানুষের বিরুদ্ধে দুই অর্ধাঙ্গিনীর পূর্ণ বৃত্ত হয়ে দাঁড়ানোর গল্প বলবে ‘আজও অর্ধাঙ্গিনী’। আগামী ১০ জুলাই মুক্তি পাচ্ছে ছবিটি। আপাতত ট্রেলার দেখেই ছবির প্রেমে পড়ে গিয়েছেন দর্শকরা।
Home/Entertainment/Ajo Ardhangini: দুই অর্ধাঙ্গিনী মিলে তৈরি হবে সম্পূর্ণ বৃত্ত, সংসারের লড়াইয়ে জিততে পারবে?