ফের জুটিতে সুদেষ্ণা-অভিজিৎ, ওটিটির পর্দায় আনতে চলেছেন কোন বড় চমক?
অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়, এই দুই পরিচালক যখন একসঙ্গে জুটি বাঁধেন তখনই তৈরি হয় মাস্টারপিস। গত বছরেই আপিস নামের একটি ছবি তৈরি করে রীতিমত সাড়া ফেলে দিয়েছিলেন এই দুই পরিচালক।
অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়, এই দুই পরিচালক যখন একসঙ্গে জুটি বাঁধেন তখনই তৈরি হয় মাস্টারপিস। গত বছরেই ‘আপিস’ নামের একটি ছবি তৈরি করে রীতিমত সাড়া ফেলে দিয়েছিলেন এই দুই পরিচালক। সুদীপ্তা এবং সন্দীপ্তার অসাধারণ অভিনয় নজর কেড়েছিল সকলের। তবে এবার আর বড় পর্দায় নয় ওটিটি প্লাটফর্মে জাদু দেখাতে চলেছেন পরিচালকদ্বয়।

বড় পর্দার পাশাপাশি এই মুহূর্তে ডিজিটাল প্লাটফর্মের চাহিদা দর্শকদের মধ্যে প্রচুর। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক ডিজিটাল প্লাটফর্ম তৈরি হচ্ছে, যেখানে অরিজিনাল ছবি এবং সিরিজ মুক্তি পাচ্ছে। তেমনই একটি ওটিটি প্লাটফর্ম হল সব সময়। ইতিমধ্যেই এই ওটিটি প্ল্যাটফর্মে বেশ কয়েকটি সিরিজের ঘোষণা হয়ে গিয়েছে। এবার এই ওটিটি প্লাটফর্মে নতুন সংযোজন হতে চলেছে ‘দক্ষিণ হস্ত’।
আরও পড়ুন: অভিনয়ের পাশাপাশি এবার পরিচালকের আসনে অনুভব! কবে আসছে নতুন ছবি?
সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ পরিচালিত এই ছবিটির নাম শুনলেই বোঝা যাচ্ছে যে ডান হাতকে নিয়ে তৈরি গোটা সিরিজের গল্প। এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অর্ণব মুখোপাধ্যায়। একজন প্রাপ্তবয়স্ক লোকের ডান হাত নিজের সংযমে থাকে না, ফলে তিনি এমন কিছু কান্ড ঘটিয়ে বসেন যা তার নিজের নিয়ন্ত্রণের বাইরে।
খুব স্বাভাবিকভাবেই এর ফলে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় ওই ব্যক্তিকে। কিন্তু এখানে কি শেষ? নাকি জীবনের লড়াইয়ে কোন বড় বিপদের সম্মুখীন হবেন তিনি? কখনও কি ঘুরে দাঁড়াতে পারবেন ওই ব্যক্তি?
আরও পড়ুন: 'দয়া করে ট্রোল করবেন না...', সায়নকে বাঁচাতে দর্শকদের কাছে বিশেষ আবেদন করলেন শুভ্রজিৎ
অর্ণ মুখোপাধ্যায় ছাড়া এই সিরিজে অভিনয় করেছেন অভ্রজিত চক্রবর্তী, সুস্মিতা সাহা, পায়েল, সুমিত দত্ত, অপ্রতিম চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। ইতিমধ্যেই নাকি সিরিজের কাজ শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিক থাকলে এই বছরের মধ্যেই মুক্তি পাবে ‘দক্ষিণ হস্ত’।
প্রসঙ্গত, খুব সম্প্রতি ‘কুইনস’ সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছিল অর্ণ মুখোপাধ্যায়কে। যদিও তিনি ভীষণ কম সময়ের জন্য এই সিরিজে ছিলেন। নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে এবার একদম অন্যরকম একটি চরিত্রে আবার সকলের সামনে ধরা দিতে চলেছেন অর্ণ।
E-Paper

