...
...
Next Story

Akanksha Chamola: ‘আমার এখন কারোর সাথেই সেক্সের ইচ্ছে নেই, না পুরুষের সাথে না নারীর সাথে’, যৌনতা নিয়ে অকপট আকাঙ্ক্ষা

Akanksha Chamola: গৌরব খান্নার সঙ্গে ডিভোর্সের ঘোষণার পর জানা গিয়েছিল আকাঙ্ক্ষা চামোলা বাইসেক্সুয়াল। মেয়েদেরে প্রতি যৌন আকর্ষণ অনুভব করেন তিনি। এবার বলে বসলেন আজকাল যৌনতার তাগিদ অনুভব করেন না তিনি।

Published on: Jul 14, 2026 08:45 AM IST
Advertisement

জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো ‘লক আপ’ (Lock Upp)-এর মঞ্চে নিজের ব্যক্তিগত জীবন, বৈবাহিক সম্পর্ক এবং মানসিক টানাপোড়েন নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোল্লা (Akanksha Chamola)। ‘সন্তোষী মা’ খ্যাত এই অভিনেত্রী শো-এর প্রিমিয়ারেই খোলসা করেছিলেন যে, প্রায় এক দশকের দাম্পত্যের পর স্বামী গৌরব খান্নার থেকে আলাদা হচ্ছেন তিনি। এই ডিভোর্সের ঘোষণা সকলকে চমকে দিয়েছিল।

আমার এখন কারোর সাথেই সেক্সের ইচ্ছে নেই, না পুরুষের সাথে না নারীর সাথে: আকাঙ্ক্ষা
আমার এখন কারোর সাথেই সেক্সের ইচ্ছে নেই, না পুরুষের সাথে না নারীর সাথে: আকাঙ্ক্ষা

এবার শো-এর সাম্প্রতিকতম পর্বে নিজের বদলে যাওয়া যৌনতা (Sexuality) এবং ডিভোর্সের পেছনের আসল কারণ নিয়ে সহ-প্রতিযোগী বরুণ যাদবের কাছে মন খুললেন আকাঙ্ক্ষা।

'ডিভোর্স চলছে, এখন আমার কারোর সাথেই সেক্সের ইচ্ছে নেই

লক আপের সেলের ভেতরে বরুণ যাদবের সাথে সম্পর্কের বিষয়ে কথা বলার সময় আকাঙ্ক্ষা জানান যে তিনি আর কখনো বিয়ে করতে চান না, কারণ তাঁর মনে একটা গভীর ভয় বসে গিয়েছে। এরপর তাঁকে সেক্সুয়ালিটি বা যৌনতা নিয়ে প্রশ্ন করা হলে আকাঙ্ক্ষা অত্যন্ত সহজভাবে বলেন, ‘যৌনতা সময়ের সাথে সাথে বদলাতে থাকে। এটা মূলত জীবনের বিভিন্ন পরিস্থিতির ওপর নির্ভর করে। আমার এখন বিবাহবিচ্ছেদ হচ্ছে এবং এই মুহূর্তে আমার কারোর সাথে শারীরিক সম্পর্কের কোনো চাহিদা নেই— না মেয়েদের সাথে, না পুরুষদের সাথে। আমার এখন সম্পূর্ণ আলাদা একটা ফেজ চলছে, আর এটাকে বলে অ্যাসেক্সুয়ালিটি (Asexuality)।’

এর আগে আকাঙ্ক্ষা নিজের বৈবাহিক সম্পর্কের জটিলতা নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছিলেন যে তাঁর মধ্যে কোনোদিনও ‘মাতৃত্বের টান’ (Maternal Instinct) ছিল না। অভিনেত্রীর কথায়, প্রায় ৯৯ শতাংশ মানুষ বিয়ে করেন সংসার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সন্তান নেওয়ার জন্য। গৌরব সন্তান চেয়েছিলেন, তিনি নিজের জায়গায় ভুল ছিলেন না। কিন্তু আকাঙ্ক্ষার পক্ষে স্বামীকে সন্তান দেওয়া সম্ভব ছিল না।

অভিনেত্রী জানান, ‘বিগ বস’ (Bigg Boss) শো-এর সময় তিনি গভীরভাবে উপলব্ধি করেন যে গৌরবের এই সন্তানের চাহিদাটা প্রচণ্ড বেশি, যা তিনি পূরণ করতে পারছেন না। গৌরবকে এই দোটানায় ফেলে কষ্ট দিতে চাননি বলেই তিনি আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।

‘আমি উভকামী’— মেয়েদের প্রতি আকর্ষণ

গৌরবের সাথে বিয়ের আগে থেকেই যে তিনি নারীদের প্রতি আকর্ষণ অনুভব করতেন, সে কথাও স্বীকার করেছেন আকাঙ্ক্ষা। তিনি বলেন, ‘আমি উভকামী (Bisexual)। আমি মেয়েদের পছন্দ করি, তাদের প্রতি আকৃষ্ট হই। বড় হয়ে ওঠার দিনগুলোয় পুরুষতান্ত্রিক এই সমাজে মা-বোনদের সান্নিধ্যই আমার সেফ স্পেস ও কমফোর্ট জোন ছিল। সমাজ বলে মেয়েরা নাকি একে অপরের বন্ধু হতে পারে না, হিংসে করে। কিন্তু আমার কাছে সব নারীই সুন্দর, আমার কাছে এটা অত্যন্ত পবিত্র এক ভালোবাসা।’

আকাঙ্ক্ষা ও গৌরবের সম্পর্ক

টেলিভিশনের পর্দায় ‘সন্তোষী মা’, ‘ইয়ে হ্যায় আশিকি’ এবং ‘ক্রাইম পেট্রোল’-এর মতো জনপ্রিয় শো-তে কাজ করেছেন আকাঙ্ক্ষা। ২০১৬ সালে একটি অডিশনে আলাপ হওয়ার পর প্রেম এবং পরবর্তীতে ২৪শে নভেম্বর ২০১৬-তে গৌরবের দেশের বাড়ি কানপুরে জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করেছিলেন গৌরব ও আকাঙ্ক্ষা। প্রায় ১০ বছরের সেই সুন্দর সম্পর্কেই এবার চিরতরে ইতি টানতে চলেছেন এই জুটি।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe