...
...
Next Story

পামেলাকে জড়িয়ে চুমু বাই-সেক্সুয়াল আকাঙক্ষার! যৌনতা নিয়ে কথা বলে চরম ট্রোলের মুখে 'গৌরবের বউ'

লক আপ ২-এ সাক্সেস পার্টিতে সহ-প্রতিযোগী পামেলার সঙ্গে ঘনিষ্ঠ আকাঙ্ক্ষা। তবে জানালেন, তাঁর সেক্সুয়ালিটি নাকি পরিবর্তনশীল।

Published on: Aug 7, 2026, 08:00:37 IST
Advertisement

রিয়্যালিটি শো 'লকআপ-২' (Lock Upp 2) শেষ হলেও বিতর্ক থামার নামই নিচ্ছে না। এবার সোশাল মিডিয়ায় মারাত্মক ট্রোল ও সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা (Akanksha Chamola)। প্রকাশ্যে ‘সেক্সুয়ালিটি শুধুই একটি ফেজ (Phase)’ মন্তব্য করার পাশাপাশি লকআপ-২-এর সাকসেস পার্টিতে সহ-প্রতিযোগী পামেলার সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনের ভিডিও ভাইরাল হতেই চরম কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।

পামেলাকে জড়িয়ে চুমু বাই-সেক্সুয়াল আকাঙক্ষার! চরম ট্রোলের মুখে 'গৌরবের প্রাক্তন বউ'
পামেলাকে জড়িয়ে চুমু বাই-সেক্সুয়াল আকাঙক্ষার! চরম ট্রোলের মুখে 'গৌরবের প্রাক্তন বউ'

সাকসেস পার্টির গালে-ঠোঁটে চুম্বনের ভিডিও ঘিরে জল্পনা

ফিনালে পর্বের ঠিক আগেই শো থেকে বিদায় নিতে হয়েছিল আকাঙ্ক্ষাকে। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া 'লকআপ-২'-এর সাকসেস পার্টির একটি ভিডিও ও বেশ কিছু ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে আকাঙ্ক্ষা এবং পামেলকে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। ক্যামেরার দিকে তাকিয়ে চোখ মারার পর দু'জন দু'জনকে জড়িয়ে ধরে চুম্বন (Kiss) করেন।

নেটিজেনদের প্রতিক্রিয়া: ভিডিওটি পোস্ট হতেই নেটপাড়ায় কমেন্টের বন্যা বয়ে গেছে। এক অনুরাগী লিখেছেন, ‘ওঁরা ভাবছেন যে ওঁদের খুব কুল লাগছে, কিন্তু বাস্তবে দৃশ্যটা ভীষণ ঘিনঘিনে’। অন্য এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, ‘এক সেকেন্ডের জন্য তো মনে হয়েছিল আমি কিম কার্দাশিয়ানকে দেখছি!’

‘সেক্সুয়ালিটি কোনো ফেজ নয়!’ এলজিবিটিকিউ+ (LGBTQ+) সম্প্রদায়ের চরম ক্ষোভ

পার্টির ভিডিও ছাড়াও গৌরব খান্নার সাথে বিচ্ছেদ এবং নিজের সেক্সুয়ালিটি নিয়ে এক সাক্ষাৎকারে বিতর্কিত মন্তব্য করেন আকাঙ্ক্ষা। সঞ্চালকের প্রশ্নে তিনি সম্মতি জানিয়ে বলেন যে, ‘সেক্সুয়ালিটি কেবল জীবনের একটি ফেজ, যা সময়ের সাথে পরিবর্তিত হয়।’

অন্য এক ক্ষুব্ধ নেটিজেন লিখেছেন— ‘কয়েক বছর ধরে এলজিবিটিকিউ+ মানুষজন প্রমাণ করার চেষ্টা করছেন যে এটি কোনো সাময়িক শখ বা ফ্যাশন স্টেটমেন্ট নয়। আর উনি এসে এটাকে একটি ফেজ বলে উড়িয়ে দিলেন! আপনি কেবল একজন পাখণ্ডীই নন, ভীষণ অহংকারীও।’

শো ছাড়ার পর থেকেই আকাঙ্ক্ষার সম্পর্ক ও ওঁর ব্যক্তিগত বক্তব্য নিয়ে বিতর্ক থামেনি, আর সাম্প্রতিক এই ভিডিও সেই আগুনে নতুন করে ঘি ঢেলেছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe