...
...
Next Story

Akshay Kumar: ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে ভোজপুরী আইটেম ডান্স! অক্ষয়ের পেশাদারিত্বে মুগ্ধ অক্ষরা সিং

১০৩-১০৪ ডিগ্রি চড়া জ্বর থাকা সত্ত্বেও থামেননি অক্ষয়। প্রযোজকের টাকা নষ্ট করায় বিশ্বাসী নন তারকা। নায়কের পেশাদারিত্বে মুগ্ধ ভোজপুরী নায়িকা অক্ষরা।

Published on: Jun 25, 2026, 11:11:09 IST
Advertisement

বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার এবার পা রাখলেন ভোজপুরী মিউজিক ইন্ডাস্ট্রির চেনা ঘরানায়। তাঁর আগামী বিগ-বাজেট কমেডি ছবি ওয়েলকাম টু দ্য জঙ্গল- এর একটি বিশেষ ডান্স নাম্বারে ভোজপুরী ইন্ডাস্ট্রির কুইন অক্ষরা সিং-এর সঙ্গে কোমর দোলাতে দেখা যাবে তাঁকে। তবে এই ধামাকাদার গানের শুটিংয়ের নেপথ্যে রয়েছে অক্ষয়ের এক অবিশ্বাস্য লড়াইয়ের গল্প।

১০৪ ডিগ্রি জ্বর নিয়ে ভোজপুরী আইটেম ডান্স! অক্ষয়ের পেশাদারিত্বে মুগ্ধ অক্ষরা সিং
১০৪ ডিগ্রি জ্বর নিয়ে ভোজপুরী আইটেম ডান্স! অক্ষয়ের পেশাদারিত্বে মুগ্ধ অক্ষরা সিং

সংবাদ সংস্থা ‘এএনআই’ (ANI)-কে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে অক্ষরা সিং খোলসা করেছেন যে, গানটির শুটিং করার সময় অক্ষয়ের শরীরে ১০৩ থেকে ১০৪ ডিগ্রি় জ্বর ছিল! কিন্তু সেই অবস্থাতেও বিন্দুমাত্র ক্লান্তি না দেখিয়ে পুরো শুটিং শেষ করেন বলিউড সুপারস্টার।

‘১০৪ ডিগ্রি জ্বর নিয়েও কাজের প্রতি এমন ভালোবাসা!’— অক্ষরা

অক্ষয় কুমারের চরম ডেডিকেশনের প্রশংসা করে সাক্ষাৎকারে অক্ষরা সিং বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো, শুটিংয়ের সময় ওঁর ১০৩-১০৪ ডিগ্রি জ্বর ছিল। আমি দূর থেকে ওঁকে দেখছিলাম আর ভাবছিলাম, একজন মানুষ নিজের কাজ এবং শিল্পকে কতটা ভালোবাসলে এমনটা করতে পারেন! উনি অত্যন্ত দায়িত্ববোধ এবং নিষ্ঠার সাথে কাজ করেন।’

অক্ষয় স্যারের নাম শুনে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম

এই ছবিতে সুযোগ পাওয়ার স্বপ্নপূরণের মুহূর্তটি স্মরণ করে অক্ষরা জানান, প্রথমে পরিচালক আহমেদ খানের প্রোডাকশন হাউস থেকে তাঁর কাছে ফোন আসে। এই ছবিতে একটি আইটেম গানের অফার পেয়ে তিনি কিছুটা দ্বিধায় ছিলেন।

গানের থিম: ‘ফ্লপ হিরো’

ছবিতে এই গানটির অন্তর্ভুক্তি বেশ মজাদার ও কমেডি আবহে করা হয়েছে। গানটির ভিডিওর শুরুতে দেখা যায়, ছবির পরিচালক অভিনেতা পরেশ রাওয়ালকে একজন নায়কের নাম সাজেস্ট করতে বলছেন। তখন পরেশ রাওয়াল অক্ষয় কুমারকে স্ক্রিনে আলাপ করিয়ে দিয়ে মজার ছলে বলেন— ‘টপ কা হিরো যো অব ফ্লপ হ্যায়। আইটেম বয় বনকর ভোজপুরী পে ঘিস রহা হ্যায়’ (এক সময়ের টপ হিরো যে এখন ফ্লপ, আর এখন আইটেম বয় সেজে ভোজপুরী গানে ঘষটানি খাচ্ছে)।

এরপরই রঙিন সেট, এনার্জেটিক কোরিওগ্রাফি আর চড়া এক্সপ্রেশন নিয়ে শুরু হয় অক্ষয় ও অক্ষরার খাঁটি ভোজপুরী স্টাইলের ধামাকা নাচ। নির্মাতারা এই গানটিকে ‘জেনারেশন জেড (GenZ) ব্যাংগার' ট্যাগলাইন দিয়ে রিলিজ করেছেন।

২৬ জুন প্রেক্ষাগৃহে ‘তারকাদের মেলা’

আহমেদ খানের পরিচালনায় এবং জিও স্টুডিওজের ব্যানারে তৈরি এই কমেডি জঁর ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আগামী ২৬শে জুন সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন সুনীল শেঠি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ার্সি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, রবীনা ট্যান্ডন এবং লারা দত্ত সহ বলিউডের একঝাঁক তারকা।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe