লিউডের এই বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত এবং মেগা-বাজেট ছবি ‘কিং’ (King) নিয়ে চারদিকে উত্তেজনার পারদ তুঙ্গে। এই ছবিতে এবার যুক্ত হলেন অভিনেতা অক্ষয় ওবেরয়। মেগাস্টার শাহরুখ খানের সঙ্গে এটি অক্ষয়ের প্রথম কাজ হতে চলেছে। তবে ছবির অ্যাকশন ডিরেক্টর তথা প্রযোজক সিদ্ধান্ত আনন্দ এবং তাঁর স্ত্রী মমতা আনন্দের সঙ্গে অক্ষয়ের এটি তৃতীয় প্রজেক্ট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই হাই-প্রোফাইল ছবি এবং কিং খানের সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অক্ষয়।
সিদ্ধান্ত আর মমতা আমার অভিভাবক— আবেগঘন অক্ষয়
চলচ্চিত্র নির্মাতা সিদ্ধান্ত আনন্দের সঙ্গে অক্ষয়ের সম্পর্ক দীর্ঘদিনের। এর আগে তাঁরা ওটিটি সিরিজ ‘ফ্লেশ’ (Flesh ) এবং ব্লকবাস্টার ছবি ‘ফাইটার’ (Fighter)-এ একসঙ্গে কাজ করেছেন।
মমতা ও আনন্দকে নিয়ে অক্ষয় বলেন: ‘সিদ্ধান্ত আমার ভীষণ প্রিয়। এই ইন্ডাস্ট্রিতে ও এবং মমতা আনন্দ আমার ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ বা অভিভাবকের মতো। আমরা আগে ‘ফ্লেশ’ নামের একটি সিরিজ করেছিলাম, যেখানে স্বরা ভাস্করের বিপরীতে আমি এক হাড়হিম করা রূপান্তরকামী মানব পাচারকারীর চরিত্রে অভিনয় করেছিলাম। চরিত্রটি ভীষণ নেতিবাচক ছিল। এখন ওরা যখন আমাকে ‘কিং’-এর মতো এত বড় একটা ছবিতে আবার সুযোগ দিল, তখন আমি ভাষা হারিয়ে ফেলেছি।’
এখানেই শেষ নয়, ফ্লেশ ছবিতে তাঁর চরিত্র দেখে গা গুলিয়ে ওঠবার উপক্রম হয়েছিল অনেকের। তালিকায় রয়েছেন অক্ষয়ের নিজের স্ত্রী। অভিনেতা জানান, ‘ফ্লেশ দেখবার পর আমার স্ত্রী একসঙ্গে এক বিছানায় অনেকদিন পর্যন্ত ঘুমায়নি’।
অক্ষয় আরও যোগ করেন, মমতা আনন্দ ফোন করার পর চরিত্রের বিবরণ বা পারিশ্রমিকের কথা শোনার আগেই তিনি ছবিতে কাজ করতে রাজি হয়ে যান। তাঁর মতে, সিদ্ধান্ত এবং শাহরুখ খান দুজনেই বর্তমানে নিজেদের কেরিয়ারের শীর্ষে রয়েছেন। তাই এমন সুযোগ হাতছাড়া করার কোনও প্রশ্নই ওঠে না।
{{/usCountry}}অক্ষয় আরও যোগ করেন, মমতা আনন্দ ফোন করার পর চরিত্রের বিবরণ বা পারিশ্রমিকের কথা শোনার আগেই তিনি ছবিতে কাজ করতে রাজি হয়ে যান। তাঁর মতে, সিদ্ধান্ত এবং শাহরুখ খান দুজনেই বর্তমানে নিজেদের কেরিয়ারের শীর্ষে রয়েছেন। তাই এমন সুযোগ হাতছাড়া করার কোনও প্রশ্নই ওঠে না।
{{/usCountry}}কেপটাউনে শুটিং এবং দীপিকার সাথে ‘হ্যাটট্রিক’
বর্তমানে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ‘কিং’ ছবির জোরকদমে শুটিং চলছে। সম্প্রতি সেখান থেকে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-এর একটি রোমান্টিক গানের শুটিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতেই তা ভাইরাল হয়ে যায়।
মজার বিষয় হলো, ‘কিং’ ছবিটির মাধ্যমে দীপিকা পাড়ুকোনের সঙ্গেও অভিনয়ের হ্যাটট্রিক করতে চলেছেন অক্ষয় ওবেরয়। এর আগে অমিতাভ বচ্চন ও দীপিকার সাথে ‘পিকু’ (Piku - 2015) এবং হৃতিক-দীপিকার সাথে ‘ফাইটার’ (Fighter) ছবিতে পর্দা শেয়ার করেছিলেন তিনি।
অক্ষয়ের ঝুলিতে রয়েছে যশের ‘টক্সিক’-ও
শুধুমাত্র শাহরুখ খানের ‘কিং’ নয়, এই বছর অক্ষয় ওবেরয়ের ঝুলিতে রয়েছে আরও একটি প্যান-ইন্ডিয়ান ধামাকা। কন্নড় সুপারস্টার রকিং স্টার যশ (Yash)-এর বহুল চর্চিত ছবি ‘টক্সিক’ (Toxic)-এও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। গীতু মোহনদাসের পরিচালনায় এই বিগ-বাজেট ছবিতে যশ ছাড়াও অভিনয় করছেন নয়নতারা, কিয়ারা আদভানি এবং তারা সুতারিয়া। ২০২৬ সালের শেষদিকের মধ্যেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।