অবশেষে হল স্বপ্ন পূরণ, কলকাতায় মায়ের জন্য ফ্ল্যাট কিনলেন অ্যালেক্স

একজন ব্রিটিশ মডেল তথা অভিনেত্রী হওয়া সত্বেও আলেকজান্দ্রা টেলর ভারত তথা বাংলাকে ভীষণ ভালোবাসেন। ২০২২ সালে ‘ওগো বিদেশিনী’ ছবিতে তিনি প্রথম অভিনয় করেছিলেন। এরপর ‘বাঘাযতীন’, ‘আবার প্রলয়’ সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করতে দেখা দিয়েছে এই বিদেশিনীকে।

Published on: Nov 4, 2026, 15:13:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

একজন ব্রিটিশ মডেল তথা অভিনেত্রী হওয়া সত্বেও আলেকজান্দ্রা টেলর ভারত তথা বাংলাকে ভীষণ ভালোবাসেন। ২০২২ সালে ‘ওগো বিদেশিনী’ ছবিতে তিনি প্রথম অভিনয় করেছিলেন। এরপর ‘বাঘাযতীন’, ‘আবার প্রলয়’ সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করতে দেখা দিয়েছে এই বিদেশিনীকে।

কলকাতায় মায়ের জন্য ফ্ল্যাট কিনলেন অ্যালেক্স
কলকাতায় মায়ের জন্য ফ্ল্যাট কিনলেন অ্যালেক্স

তবে সম্প্রতি বিগ বস বাংলায় প্রতিযোগী হিসেবে আসার পর আরও বেশি জনপ্রিয়তা বেড়েছে আলেকজান্দ্রার। তিনি প্রথম থেকেই জানিয়েছিলেন, কলকাতায় তিনি মায়ের জন্য একটি ফ্ল্যাট কিনতে চান আর তার জন্যই তিনি বিগ বস বাংলায় এসেছেন। এছাড়াও যেহেতু তিনি বাংলা ও বাঙালিকে ভালোবাসেন তাই এই অনুষ্ঠানটি তাঁর কাছে একটি চ্যালেঞ্জের মত ছিল।

আরও পড়ুন: হয়ে গেল ‘ডাকিনী বিদ্যা’- র লুক সেট, বড় চমক ঋষভ- সাহেব-পারিজাতের

তবে বিগ বসের ঘরে থাকার আপ্রাণ চেষ্টা করলেও কয়েক সপ্তাহ বাদেই বাদ পড়ে যান আলেকজান্দ্রা। তবে বিগ বস হাউস থেকে বেরিয়ে যাওয়ার পরেও তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে এটাই বলে গিয়েছিলেন, তিনি তার মায়ের স্বপ্ন পূরণ করবেন। কলকাতায় অবশ্যই তিনি একটি ফ্ল্যাট কিনবেন। অবশেষে সেই স্বপ্ন হল পূরণ।

কলকাতার বুকে এবার নতুন ফ্ল্যাট কিনলেন আলেকজান্দ্রা। সেই খবর সোশ্যাল মিডিয়াই সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। ফ্লাটের চাবি হাতে নিয়ে তিনি আনন্দের সঙ্গে বললেন, ‘আমি করেছি’। খুব স্বাভাবিকভাবেই এত বড় একটি স্বপ্ন পূরণ করার জন্য যে আনন্দ হবে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: 'শান্তিতে খুন পর্যন্ত করতে পারবো না', AI নিয়ে বিরক্তি প্রকাশ মানসীর

অভিনেত্রীর এই পোষ্টের কমেন্ট বক্সে ঝিলম সহ বাকিরা আলেকজান্দ্রার আগামী দিনের জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। যে স্বপ্ন নিয়ে তিনি বিগ বসের ঘরে গিয়েছিলেন, সেই স্বপ্ন যে তিনি পূরণ করতে পেরেছেন তা দেখেই খুশি সকলে।

একদিকে যখন মানুষ বিদেশে ঘর বাঁধার জন্য স্বপ্ন দেখেন সেখানে একজন বিদেশি নিয়ে এইভাবে বাংলাকে ভালোবেসে কলকাতার বুকে ফ্ল্যাট কিনলেন শুধুমাত্র মায়ের জন্য, এটাই প্রত্যেক ভারতবাসী তথা কলকাতাবাসীর জন্য একটা গর্বের বিষয়।