আলেকজান্দ্রা টেলর হলেন একজন ব্রিটিশ-আইরিশ মডেল এবং অভিনেত্রী, যিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে কাজ করার জন্য পরিচিত। বিগত কয়েকবছর ধরে তিনি কলকাতার বাসিন্দা। তবে আলেকজান্দ্রাকে ঘরে ঘরে আরও পরিচিত নাম করে তুলেছে বিগ বস বাংলা। যদিও সপ্তাহখানেকের মধ্যেই সেই ঘর থেকে বিদায় নেন তিনি।

বুধবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন আলেকজান্দ্রা। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি আর আমার মা একসঙ্গে থাইল্যান্ডে এসেছি। আমাদের রুমে আবার প্রাইভেট সুইমিং পুলও আছে। ধন্যবাদ বিগ বস।’
আলেকজান্দ্রার কথা থেকেই স্পষ্ট বিগ বস বাংলা থেকে পাওয়া পারিশ্রমিকের কারণেই মা-কে নিয়ে তাঁর এই বিলাসবহুল ভ্যাকেশন। ভিডিয়োর ক্যাপশনেও তিনি একটি টাকার থলির ইমোজি ব্যবহার করেছেন। প্রসঙ্গত, বিগ বসে থাকাকালীন তাঁকে একাধিকবার বলতে শোনা গিয়েছে যে, এখান থেকে পাওয়া অর্থ দিয়ে তিনি তাঁর মায়ের জন্য একটি বাড়ি কিনতে চান।
১৯৯৭ সালের ২৭ মার্চ যুক্তরাজ্যে জন্ম আলেকজান্দ্রার এবং আয়ারল্যান্ডে বেড়ে ওঠেন। যুক্তরাজ্যের লিভারপুল ইনস্টিটিউট ফর পারফর্মিং আর্টস (LIPA) এবং ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড থেকে অভিনয় ও ভয়েস নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পাশ করেন তিনি। অভিনয়ে আসার আগে তিনি সফলভাবে মডেলিং করেছেন এবং ‘মিস আয়ারল্যান্ড’- সহ একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন।
{{/usCountry}}১৯৯৭ সালের ২৭ মার্চ যুক্তরাজ্যে জন্ম আলেকজান্দ্রার এবং আয়ারল্যান্ডে বেড়ে ওঠেন। যুক্তরাজ্যের লিভারপুল ইনস্টিটিউট ফর পারফর্মিং আর্টস (LIPA) এবং ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড থেকে অভিনয় ও ভয়েস নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পাশ করেন তিনি। অভিনয়ে আসার আগে তিনি সফলভাবে মডেলিং করেছেন এবং ‘মিস আয়ারল্যান্ড’- সহ একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন।
{{/usCountry}}২০২২ সালে অঙ্কুশ হাজরার বিপরীতে 'ওগো বিদেশিনী' ছবির মাধ্যমে তাঁর বাংলা সিনেমা ডেবিউ হয়। এরপর 'বাঘা যতীন' (২০২৩), 'বাবু সোনা' (২০২৫) এবং 'অন্নপূর্ণা' (২০২৫)-র মতো সিনেমায় দেখা গিয়েছে আলেকজান্দ্রাকে। ছিলেন 'আবার প্রলয়', 'জ্যাজ সিটি'-তেও।
কলকাতায় আসার পর আলেকজান্দ্রার সঙ্গে নাম জুড়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের। তবে সৃজিত স্পষ্ট করেছেন যে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক নয়, বরং তাঁরা খুব ভালো বন্ধু। সঙ্গে আলেকজান্দ্রা ও সৃজিতের মধ্যে আরেক বড় মিল হল দুজনেই সাপ ভালোবাসেন।
বিগ বস বাংলায় ভাষা নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল আলেকজান্দ্রাকে। যদিও তাঁকে সবসময় চেষ্টা করতে দেখা যেত বাংলায় কথা বলার। তৃতীয় সপ্তাহেই বিগ বসের ঘর থেকে বিদায় নেন তিনি ও সায়ক চক্রবর্তী। তবে সেই অল্প দিনেই শো-এর ওয়াইল্ডকার্ড এন্ট্রি রাজবীর দত্তের সঙ্গে তাঁর বদসা, ও তাঁর বলা ‘চুপসানো গরিব’ তীব্র সমালোচনার শিকার হয়। এমনকী, এই কারণে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সমালোচনারও শিকার হন তিনি। এছাড়াও আলেকজান্দ্রার ঝামেলা হয়েছিল দুর্নিবার সাহা ও সৃজলা গুহর সঙ্গেও। বিগ বস আলেকজান্দ্রাকে খ্যাতি এনে দিলেও, নতুন কোনো প্রোজেক্টের ঘোষণা করেননি তিনি এখনো।