...
...
Next Story

Ali Fazal: 'অডিশন দিতে লজ্জা পাবেন না...', হলিউডে টিকে থাকার উপায় বাতলে দিলেন আলী ফজল

Ali Fazal: সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে রাখ। এই ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন আলী ফজল। সিরিজে আলীর অভিনয় ইতিমধ্যেই সকলের মন জয় করে নিয়েছে। এছাড়াও হলিউডে ভিক্টোরিয়া এন্ড আব্দুল, ডেথ অন দা নাইল এবং কান্দাহার সহ একাধিক আন্তর্জাতিক ছবিতে অভিনয় করেছেন আলী।

Published on: Jun 17, 2026, 20:32:50 IST
Advertisement

Ali Fazal: সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘রাখ’। এই ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন আলী ফজল। সিরিজে আলীর অভিনয় ইতিমধ্যেই সকলের মন জয় করে নিয়েছে। এছাড়াও হলিউডে ‘ভিক্টোরিয়া এন্ড আব্দুল’, ‘ডেথ অন দা নাইল’ এবং ‘কান্দাহার’ সহ একাধিক আন্তর্জাতিক ছবিতে অভিনয় করেছেন আলী।

হলিউডে টিকে থাকার উপায় বাতলে দিলেন আলী ফজল
হলিউডে টিকে থাকার উপায় বাতলে দিলেন আলী ফজল

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আলীকে হলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার প্রশ্ন করলে তিনি বলেন, তিনি যখন প্রথম হলিউডের পা রেখেছিলেন তখন তিনি একেবারেই মাথায় এটা রাখেননি যে তিনি বলিউডের একজন অভিনেতা। হলিউডে নিজের প্রথম কাজ করতে গিয়ে নিজেকে শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে পরিচয় দিয়েছিলেন আলী।

আরও পড়ুন: অনুমতি পাওয়া যায়নি, স্বরূপের হস্তক্ষেপে মাঝপথে আটকে যায় মিমির সিরিজ ‘কুইনস’

অভিনেতা বলেন, ‘অডিশন দিতে কখনও লজ্জা পাবেন না। অনেকেই এটা মনে করতে পারেন যে আগে কোনও এজেন্সির সঙ্গে যুক্ত হতে হবে আপনাকে। কিন্তু সত্যিটা হল অডিশনের মাধ্যমেই আপনাকে কাজ পেতে হবে। কাজ পাওয়ার পর তবেই এজেন্সিগুলো আপনার উপর আগ্রহ দেখাবে। তবে ভারতের ক্ষেত্রে এর নিয়মটা একেবারেই অন্যরকম।’

আরও পড়ুন: তরুণ মজুমদারের হাত ধরেই অভিনয় এসেছিলেন মহুয়া, পরিচালকের চরিত্র ধরা দেবেন কে?

অন্যদিকে ‘রাখ’ সিরিজে অভিনয় করতে গিয়ে প্রথম সোনালী বেন্দ্রের সঙ্গে কাজ করেছেন আলী। সোনালীর সঙ্গে কাজ করার যে অসাধারণ অভিজ্ঞতা, সেটা বারবার শোনা গিয়েছে অভিনেতার মুখে। অভিনয়ের সময় একজন গুণব্ধ ভক্ত হয়ে সোনালীর দিকে তাকিয়ে থাকতেন তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks