অভিনেতা রণবীর কাপুর বর্তমানে তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'রামায়ণ: পার্ট ১'-এর প্রচারে দেশের একাধিক শহরে ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে, তাঁর স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাট পুরো কাপুর ও ভাট পরিবারের সঙ্গে গোয়ায় ছুটি কাটাচ্ছেন। আলিয়া, নীতু কাপুর, সোনি রাজদান, মহেশ ভাট, শাহন ভাট এবং পরিবারের অন্যান্য সদস্যদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে।
গোয়ায় একসঙ্গে কাপুর ও ভাট পরিবার, কোথায় রণবীর?

এক রেডিট (Reddit) ব্যবহারকারী ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘গোয়ায় পরিবারের সঙ্গে দেখা গেল আলিয়া ও রাহাকে।’ ছবিতে আলিয়াকে একটি হালকা হলুদ রঙের টিউব ড্রেসে দেখা যাচ্ছে এবং তাঁর হাত রয়েছে তিন বছরের রাহা কাপুরের কাঁধে, যে তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছে। রাহার মুখ একটি হার্ট ইমোজি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং সে পরে রয়েছে একটি কমলা রঙের টি-শার্ট, নীল শর্টস ও সাদা স্যান্ডেল।
ছবিতে আলিয়ার মা সোনি রাজদান, বাবা মহেশ ভাট এবং শাশুড়ি নীতু কাপুরকেও দেখা গিয়েছে। রয়েছেন আলিয়ার বোন শাহিন ভাট ও তাঁর বাগ্দত্তা ইশান মেহরাও। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন সকলে।
কিন্তু ছবিতে রণবীরের অনুপস্থিতি নজর এড়ায়নি অনুরাগীদের। একজন প্রশ্ন করেছেন, ‘রণবীর কোথায়?’ আবার কেউ রাহার মুখ দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। আরেকজনের মন্তব্য, ছবিটি ভীষণ সুন্দর হলেও রণবীরকে মিস করছেন তিনি।
‘রামায়ণ’-এর প্রচারে ব্যস্ত রণবীর
আসলে পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’-এর প্রচার নিয়ে এখন ব্যস্ত রণবীর। ছবির প্রচারে সম্প্রতি হায়দরাবাদ ও কলকাতায় গিয়েছিলেন অভিনেতা। দশেরার অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি অমিতাভ বচ্চনের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তেও হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন ছবির সহ-অভিনেত্রী সাই পল্লবী এবং রবি দুবে।
{{/usCountry}}আসলে পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’-এর প্রচার নিয়ে এখন ব্যস্ত রণবীর। ছবির প্রচারে সম্প্রতি হায়দরাবাদ ও কলকাতায় গিয়েছিলেন অভিনেতা। দশেরার অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি অমিতাভ বচ্চনের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তেও হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন ছবির সহ-অভিনেত্রী সাই পল্লবী এবং রবি দুবে।
{{/usCountry}}আগামী দিনেও ছবির প্রচারে একাধিক ভারতীয় শহর এবং বিদেশে নানা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ৩১ অক্টোবর দিল্লিতে অনুরাগীদের সঙ্গে বিশেষ সাক্ষাৎপর্বেও অংশ নেওয়ার কথা রয়েছে। ফলে ছবির প্রচারের ব্যস্ততার কারণেই কি পরিবারের সঙ্গে গোয়ায় যেতে পারেননি রণবীর? যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা সামনে আসেনি।
৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘রামায়ণ’-এর প্রথম পর্বের। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে।
আলফা-র পরবর্তী প্রোজেক্ট
কাজের ক্ষেত্রে, আলিয়া ভাটকে সর্বশেষ দেখা গিয়েছিল ওয়াইআরএফ (YRF)-এর স্পাই-অ্যাকশন থ্রিলার ‘আলফা’-তে। এরপর এই অভিনেত্রীকে সঞ্জয় লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে দেখা যাবে, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। এই রোমান্টিক ড্রামা ছবিটি ২০২৭ সালের ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।