বাবা মায়ের সঙ্গে কেক কাটলো রাহা, চার বছরের জন্মদিনের ছবিতে মেয়ের মুখ দেখালেন না আলিয়া
দেখতে দেখতে চার বছরে পদার্পণ করল আলিয়া আর রণবীরের মেয়ে রাহা। প্রতিবছরের মতো এই বছরেও দুই পরিবারের প্রত্যেকে ছোট্ট রাহার জন্মদিন উদযাপনে একত্রিত হয়েছিল রণবীরের বাড়িতে। খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল গোটা পার্টির থিম।
দেখতে দেখতে চার বছরে পদার্পণ করল আলিয়া আর রণবীরের মেয়ে রাহা। প্রতিবছরের মতো এই বছরেও দুই পরিবারের প্রত্যেকে ছোট্ট রাহার জন্মদিন উদযাপনে একত্রিত হয়েছিল রণবীরের বাড়িতে। খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল গোটা পার্টির থিম। ব্লু থিমের জন্মদিনের কেক থেকে শুরু করে রাহার রঙ নিয়ে সময় কাটানো, আলিয়ার পোস্ট করা ছবিতে যেন ধরা দিয়েছে এক টুকরো ছোটবেলা।

৭ নভেম্বর আলিয়া ইনস্ট্রাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, বাবা এবং মায়ের সঙ্গে কেক কাটতে ব্যস্ত রাহা। পরের ছবিতে দুষ্টুমি করছে আলিয়া কিন্তু তার মুখ রয়েছে অন্তরালে। তৃতীয় ছবিতে ছোট্ট মিষ্টি একটি কেকের ছবি রয়েছে। চতুর্থ ছবিতে মেয়েকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন আলিয়া কিন্তু সেখানেও মেয়েকে সর্বসম্মুখে আনেননি তিনি।
আরও পড়ুন: কিছুদিন আগেই সেরেছেন প্রি ওয়েডিং ফটোশুট, এবার বিয়ের তারিখ ঘোষণা করলেন ঋত্বিক
চতুর্থ ছবিতে মেয়েকে দেখা যাচ্ছে রঙ পেন্সিল নিয়ে রামধনু রঙ করতে। চতুর্থ ছবিতে কিন্তু আলিয়া একাই রয়েছেন। পেছনে রয়েছে বিরাট বড় ব্যানার যেখানে লেখা রাহার চতুর্থতম জন্মদিন। সবমিলিয়ে একটা ছোট্ট মিষ্টি বার্থডে পার্টির ঝলক আলিয়া তুলে ধরেছেন সকলে সামনে।
খুব সম্প্রতি রামায়ণের সেট থেকেও বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন আলিয়া যেখানে বাবার সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রাহাকে। যদিও সেই ছবিতেও রাহার মুখ লাভ ইমোজি দিয়ে ঢেকে রেখেছিলেন আলিয়া। সইফ আলি খানের বাড়িতে আততায়ীর হামলার পর থেকে আলিয়া সহ একাধিক সেলিব্রিটি নিজেদের সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন না। যদি একান্তই করতে হয় সেক্ষেত্রে নিজেদের সন্তানের মুখ আড়ালেই রাখেন তাঁরা।
আলিয়া ভাট এবং রণবীর কাপুর সম্পর্কে
২০২২ সালের ১৪ এপ্রিল, আলিয়া ও রণবীর তাদের মুম্বাইয়ের বাড়ি 'বাস্তু'-তে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্র' ছবির শুটিংয়ের সময় দুজনের মধ্যে প্রেম হয় এবং ২০২২ সালের ৬ই নভেম্বর তাদের কন্যা রাহার জন্ম হয়। বাবা-মা হওয়ার পর থেকে তারা ভক্তদের সাথে তাদের পারিবারিক জীবনের কিছু ঝলক ভাগ করে নিলেও, রাহাকে মূলত জনসমক্ষে আসা থেকে দূরেই রেখেছেন।
আরও পড়ুন: ‘ও কি করে আছে সেটাই জানি না’, মনামীকে আলুর সঙ্গে তুলনা করলেন কনীনিকা
এদিকে, আলিয়াকে শেষবার স্পাই ইউনিভার্স ফিল্ম 'আলফা'-তে দেখা গিয়েছিল। অন্যদিকে, রণবীর বর্তমানে ' রামায়ণ : পার্ট ১' ছবিতে ভগবান রামের ভূমিকায় অভিনয় করছেন। তাঁরা দুজনে ২০২৭ সালের জানুয়ারিতে সঞ্জয় লীলা বনসালির ' লাভ অ্যান্ড ওয়ার' ছবির মাধ্যমে পুনরায় একত্রিত হবেন ।
E-Paper

