প্রকাশ্যে এসেছে নীতিশ তিওয়ারি পরিচালিত বহুপ্রতীক্ষিত মহাকাব্যিক ছবি 'রামায়ণ'-এর অফিশিয়াল ট্রেলার। ট্রেলার মুক্তির পর থেকেই ছবিটিকে ঘিরে অনুরাগী ও সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। প্রশংসা কুড়োচ্ছেন রণবীর-যশরা, আবার অনেকেই ট্রোলও করছেন গোটা ইউনিটকে। বিশেষত মা সীতার ব্লাউজ বা কৈকেয়ীর চরিত্রে অভিনয় করা লারা দত্তের ডিজাইনার শাড়ি বড্ড বেমানান।

সাধারণ দর্শকের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বলিপাড়ার তারকারা কিন্তু এই ছবির বিশাল ক্যানভাসের প্রশংসায় পঞ্চমুখ! আর এই তালিকার একদম অগ্রভাগে রয়েছেন আলিয়া ভাট। স্বামী রণবীর কাপুরের 'শ্রীরাম' অবতারের ঝলক শেয়ার করে সোশাল মিডিয়ায় উল্লাস প্রকাশ করলেন তিনি।
'দিওয়ালি ২০২৬': আলিয়ার বার্তা ও পুরোনো স্মৃতি
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ট্রেলারের লিঙ্ক শেয়ার করে রণবীরের পাশে দাঁড়ালেন আলিয়া। বিশাল কোনো দীর্ঘ ক্যাপশন না লিখলেও কয়েকটা স্পার্কল ইমোজি আর মোক্ষম একটা শব্দে নিজের উত্তেজনা প্রকাশ করেছেন তিনি। আলিয়া লিখেছেন: ‘DIWALI 2026’।
উল্লেখ্য, এর আগে এপ্রিলে 'রাম' ইউনিটের ফার্স্ট লুক প্রকাশের সময় এক জুম কলে ভক্তদের সাথে নিজের অনুভূতি ভাগ করে আলিয়া বলেছিলেন, রণবীর এই চরিত্রে অসাধারণ কাজ করেছে। পর্দায় ওঁর অভিনয় দেখলে সবাই মুগ্ধ হয়ে যাবেন, এটি একেবারেই অন্য মাত্রার এক সৃষ্টি!'
রাবণ অবতারে যশ, রামের ভূমিকায় রণবীর: ট্রেলারে কী দেখা গেল?
প্রকাশ্যে আসা ট্রেলারের শুরুতেই দেখা মেলে লঙ্কাপতি রাবণের শক্তিশালী ও ভয়ংকর অবতারে দক্ষিণী তারকা যশের। এরপরই মানবজাতিকে রক্ষা করার বার্তা নিয়ে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে পর্দায় অবতীর্ণ হন শ্রীরামরূপী রণবীর কাপুর। রাজা দশরথের ভূমিকায় দেখা গিয়েছে অরুণ গোভিলকে।
{{/usCountry}}প্রকাশ্যে আসা ট্রেলারের শুরুতেই দেখা মেলে লঙ্কাপতি রাবণের শক্তিশালী ও ভয়ংকর অবতারে দক্ষিণী তারকা যশের। এরপরই মানবজাতিকে রক্ষা করার বার্তা নিয়ে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে পর্দায় অবতীর্ণ হন শ্রীরামরূপী রণবীর কাপুর। রাজা দশরথের ভূমিকায় দেখা গিয়েছে অরুণ গোভিলকে।
{{/usCountry}}ট্রেলারে রামায়ণের একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্ত নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে:
রাম-সীতার প্রেম ও বিচ্ছেদ: শ্রীরাম ও সীতার (সাই পল্লবী) শুভ বিবাহ, ১৪ বছরের বনবাস এবং পরবর্তীতে রাবণ কর্তৃক সীতা হরণের আবেগঘন মুহূর্ত।
বিস্ফোরক সংলাপ: লক্ষ্মণকে সান্ত্বনা দিয়ে ও দৃঢ় সংকল্প নিয়ে শ্রীরামের সেই বিশেষ সংলাপ দর্শকদের গায়ে কাঁটা দিয়েছে— 'রাবণ যদি তিন লোকের রাজা হয়, তবে তিন লোকেই তাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে!'
তারকার মেলা ও মুক্তির তারিখ
বড় ক্যানভাসের এই ছবিতে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ ছাড়াও অভিনয় করছেন রবি দুবে, বিবেক ওবেরয়, সৌরভ সচদেবা, লারা দত্ত এবং রকুল প্রীত সিংয়ের মতো একঝাঁক তারকা।
নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, মহাকাব্যিক এই কাহিনীর প্রথম পর্ব অর্থাৎ 'রামায়ণ: পার্ট ওয়ান' বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের দিওয়ালিতে (৮ নভেম্বর, ২০২৬)। আর এই দুই পর্বের মহাগাথার দ্বিতীয় পর্বটি প্রেক্ষাগৃহে আসবে ২০২৭ সালে।