...
...
Next Story

স্যোশাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিতে চান আলিয়া? মা হওয়ার পরই এই পরিবর্তন? যা বললেন তিনি

আলিয়া ভাট সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। তাঁর কাজ সংক্রান্ত নানা পোস্ট তো নায়িকা শেয়ার করেই থাকেন। পাশাপাশি পরিবারের সঙ্গেও নানা ছবি তুলে পোস্ট করতে দেখা যায় তাঁকে। তবে নায়িকার মাঝে মাঝেই নাকি মনে হয় স্যোশাল মিডিয়া তিনি আর ব্যবহার করবেন না।

Published on: Jan 31, 2026, 13:11:35 IST
Advertisement

আলিয়া ভাট সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। তাঁর কাজ সংক্রান্ত নানা পোস্ট তো নায়িকা শেয়ার করেই থাকেন। পাশাপাশি পরিবারের সঙ্গেও নানা ছবি তুলে পোস্ট করতে দেখা যায় তাঁকে। তবে নায়িকার মাঝে মাঝেই নাকি মনে হয় স্যোশাল মিডিয়া তিনি আর ব্যবহার করবেন না।

স্যোশাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিতে চান আলিয়া? মা হওয়ার পরই এই পরিবর্তন?
স্যোশাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিতে চান আলিয়া? মা হওয়ার পরই এই পরিবর্তন?

আরও পড়ুন: ‘আমার, বুম্বাদার আর জিৎদার লড়াই এই নিয়ে যে…’! এবার ‘টদ্মশ্রী’ বিতর্কে মুখ খুললেন স্বয়ং দেব

নিশ্চয়ই ভাবছেন ব্যাপার কী? বেশ তবে একটু খোলসা করে বলা যাক। ২০২২ সালে তিনি মেয়ে রাহার মা হন। আর এবার আলিয়া জানালেন যে, তিনি মাঝে মাঝে তাঁর ফোনে থাকা সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি ডিলিট করে দেওয়ার কথা ভাবেন। তিনি জানান যে, কেন তিনি এটা করতে চান। কিন্তু করতে চেয়েও তা করতে পারেন না।

এস্কোয়ার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, 'এমন কিছু দিন আসে যখন আমি ঘুম থেকে উঠে ভাবি, ‘ঠিক আছে, আমার সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ডিলিট করে ফেলা উচিত। বিশেষ করে রাহার মা হওয়ার পর। এমন অভিনেতা হওয়া উচিত যে কেবল অভিনয় করে। আমি বারবার কথা বলতে পারি না। আমি জানি এটা শুরু থেকেই যাঁরা আপনার পাশে থেকেছেন তাঁদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো একটা বিষয় হবে। আর তাই আমি তা করতে পারি না।’

আলিয়া আরও বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন ধরে রাখার কথা বলতে গেলে, আমার ব্যক্তিগত জীবন এখনও খুবই ব্যক্তিগত রাখতে পছন্দ করি। কিন্তু এটা খুবই কঠিন। আমার ছবির অ্যালবাম রাহায় ভরা। আমার ছবিগুলো ধরে রাখার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে।’

আলিয়া আরও জানান যে, মাতৃত্বের পথে তাঁর সফর তাঁর জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এতে তাঁর মানসিকতার অনেক পরিবর্তনও এসেছে।

কাজের সূত্রে, আলিয়াকে কিছুদিন পর ‘আলফা’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে দেখা যাবে। অ্যাকশনধর্মী ছবি ‘আলফা’তে শর্বরী থাকবেন আলিয়ার সঙ্গে। অন্যদিকে, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে নায়িকাকে ভিকি কৌশল এবং রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে। এটা স্বামী রণবীরের সঙ্গে আলিয়ার দ্বিতীয় ছবি হতে চলেছে। এর আগে তাঁরা 'ব্রহ্মাস্ত্র' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks