বহু প্রতীক্ষার পর আলিয়া ভাট অবশেষে কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত হলেন এবং রেড কার্পেটে তাঁর সাজ মুহূর্তেই সবার নজর কেড়ে নেয়। উদ্বোধনের দিন, অর্থাৎ ১২ মে ল'রিয়াল প্যারিসের প্রতিনিধিত্ব করেন তিনি ভারতীয় হিসেবে। রিয়া কাপুরের স্টাইলিংয়ে তামারা রাল্ফের ডিজাইন করা একটি পিচ রঙের ক্যুচার গাউনে হাজির হয়েছিলেন আলিয়া। স্নিগ্ধ-মার্জিত রাহার মাম্মা।

আলিয়ার স্ট্র্যাপবিহীন গাউনটিতে রয়েছে সুইটহার্ট নেকলাইন। পোশাকটি থেকে ঝুলে থাকা নরম শিফনের ড্রেপগুলো এনেছিল নাটকীয়তা, যা রেড কার্পেটে হাঁটার জন্য দুর্দান্ত মানানসই। আলিয়া তাঁর সাজ সম্পূর্ণ করেন একটি নজরকাড়া প্রবাল ও হিরার নেকলেস দিয়ে, যেটিতে পীচ রঙের জেমস্টোন বসানো ছিল, আর একটি ড্রপ পেনডেন্ট। যা গাউনটির সঙ্গে নিখুঁতভাবে মানিয়ে গিয়েছিল। মেকআপের ক্ষেত্রে, অভিনেত্রী পিচ-গোলাপি আভা, হালকা শিমার এবং ন্যুড গ্লসি লিপস ব্যবহার করেন।
আলিয়ার আগের কানের লুকটি ছিল ডিজাইনার যশ পাটিলের 'দ্যাট অ্যান্টিক পিস' কালেকশন থেকে স্প্যাগেটি স্ট্র্যাপ এবং সুইটহার্ট নেকলাইন-সহ স্ট্রাকচার্ড করসেট-স্টাইলের বডি গাউন। গাউনটির সঙ্গে শোপার্ডের সূক্ষ্ম গয়না বেছে নিয়েছিলেন আলিয়া। ল'রিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে এই নিয়ে দ্বিতীয়বছর কানে উপস্থিত হলেন অভিনেত্রী।
আলিয়া-ঐশ্বর্যকে ঘিরে ‘কান’ বিতর্ক
১০ মে ল’রিয়াল প্যারিস আসন্ন কান চলচ্চিত্র উৎসব উপলক্ষে একটি ক্যাম্পেইন ভিডিয়ো প্রকাশ করে। সেখানে কানের বিখ্যাত Hôtel Martinez-কে উৎসবের সাজে দেখানো হয়। ভবনের গায়ে ব্র্যান্ডের গ্লোবাল মুখদের বিশাল পোস্টার দেখা যায়, যার মধ্যে ছিলেন আলিয়া ভাট, ভায়োলা ডেভিস, ইভা লঙ্গোরিয়া এবং হেলেন মিরেন।।
{{/usCountry}}১০ মে ল’রিয়াল প্যারিস আসন্ন কান চলচ্চিত্র উৎসব উপলক্ষে একটি ক্যাম্পেইন ভিডিয়ো প্রকাশ করে। সেখানে কানের বিখ্যাত Hôtel Martinez-কে উৎসবের সাজে দেখানো হয়। ভবনের গায়ে ব্র্যান্ডের গ্লোবাল মুখদের বিশাল পোস্টার দেখা যায়, যার মধ্যে ছিলেন আলিয়া ভাট, ভায়োলা ডেভিস, ইভা লঙ্গোরিয়া এবং হেলেন মিরেন।।
{{/usCountry}}কিন্তু যা সবচেয়ে বেশি নজর কেড়েছে, তা হল— ঐশ্বর্য রাই বচ্চনের সম্পূর্ণ অনুপস্থিতি। দুই দশকেরও বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসব এবং ল’রিয়ালের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও ভিডিয়োতে তাঁর দেখা না মেলায় প্রশ্ন তুলতে শুরু করে নেটপাড়া। যার ছাপ পড়ল আলিয়ার কান থেকে ছড়িয়ে পড়া ভিডিয়োগুলিতেই।
একজন লিখেছেন, ‘আলিয়া সুন্দরী, আকর্ষণীয়! কিন্তু কোনোভাবেই ঐশ্বর্যর ধারে কাছে পৌঁছতে পারবেন না’। আরেকজন লেখেন, ‘কেউ তো আলিয়ার ফোটোই নিচ্ছে না! কী লজ্জাজনক!’
১২ মে থেকে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবে ভারত থেকে এবার কোন কোন তারকা ভাগ নেন, এবং তাঁদের রেড কার্পেট লুক ঠিক কতটা আলোড়ন ফেলে বিশ্বমঞ্চে এখন সেটাই দেখার।