...
...
Next Story

Alivia Sarkar: ‘মিলন হবে কত দিনে’-তে শেষ মেঘনার পথ চলা, শ্যুটিং শেষে আবেগপ্রবণ অলিভিয়া

Alivia Sarkar: বেশ কিছু মাস ধরে টিআরপি তালিকায় একেবারে তলানিতে ঠেকেছে গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায় অভিনীত মিলন হবে কত দিনে ধারাবাহিকটি। এর আগে গৌরব- শোলাঙ্কির জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল তাই অনেকেই ভেবেছিলেন হয়তো এই ধারাবাহিকেও ম্যাজিক দেখাতে পারবেন তাঁরা, কিন্তু সেটা হয়নি।

Published on: May 21, 2026, 19:01:02 IST
Advertisement

Alivia Sarkar: বেশ কিছু মাস ধরে টিআরপি তালিকায় একেবারে তলানিতে ঠেকেছে গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায় অভিনীত ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকটি। এর আগে গৌরব- শোলাঙ্কির জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল তাই অনেকেই ভেবেছিলেন হয়তো এই ধারাবাহিকেও ম্যাজিক দেখাতে পারবেন তাঁরা, কিন্তু সেটা হয়নি।

‘মিলন হবে কত দিনে’-তে শেষ মেঘনার পথ চলা
‘মিলন হবে কত দিনে’-তে শেষ মেঘনার পথ চলা

স্টার জলসায় নতুন ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’ আসতেই রাত ১১ টায় ঠেলে দেওয়া হয়েছে ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকের স্লট। যদিও অনেকেই ভাবছিলেন এই ধারাবাহিকটি হয়তো বন্ধ হয়ে যাবে তবে আপাতত ধারাবাহিকটি বন্ধ হচ্ছে না। তবে ধারাবাহিক বন্ধ না হলেও এই ধারাবাহিকে শেষ হয়ে গেল মেঘনা সেনের চরিত্রের পথ চলা।

আরও পড়ুন: মেহেন্দি নিমেষে পাল্টে গেল রক্তে, প্রতিশোধের গল্প নিয়ে আসছে মিমির ‘কুইন’

মেঘনা সেন, এই চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী অলিভিয়া সরকার। চরিত্র শেষে অলিভিয়া সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘হয়তো এটাই ছিল মেঘনা সেনের শেষ। যখন কোনও প্রজেক্টে কাজ শুরু করি তখন মনে হয় যে এই প্রজেক্টে এমনভাবে কাজ করব যাতে নিজেকে আরো বেশি বিকশিত করতে পারি। কিন্তু এত বছর পর যে সেটা করতে পারব তার কল্পনাও করতে পারিনি আমি। আমার সত্যিই আজ মনে হচ্ছে যে আমি সকলের মনে জায়গা করে নিতে পেরেছি।’

আশা করি আমাদের এই গল্প আপনাদের হাসিয়েছে, কাঁদিয়েছে, অনুভূতি দিয়েছে এবং নিজস্ব উপায়ে সকলকে একাত্ম করতে পেরেছে। মেঘনা সব সময় আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে। কিছু চরিত্র গল্প শেষ হয়ে গেলেও ছেড়ে যায় না, চিরকাল সঙ্গে থেকে যায়। মিলন হবে কত দিনে দেখতে থাকুন কারণ পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত।

আরও পড়ুন: 'আমায় ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে...', পাপিয়ার পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মুমতাজ

অলিভিয়ার এই পোস্ট দেখে অনেকেই আন্দাজ করছেন তাহলে হয়তো আর বেশি দিন এই ধারাবাহিকটি সম্প্রচারিত হবে না। নতুন কোনও ধারাবাহিকের ঘোষণা হলেই এই ধারাবাহিকের পথ চলা শেষ হয়ে যাবে। যদিও আগেও এমন ঘটনা বহুবার ঘটেছে, স্লট ধীরে ধীরে পাল্টাতে পাল্টাতেই শেষ হয়ে গিয়েছে ধারাবাহিকের পথ চলা, এক্ষেত্রেও তেমনটাই হবে বলে আশঙ্কা দর্শকদের।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks