...
...
Next Story

Alka Yagnik: বাবার মৃত্যুর পর গান ছেড়ে দেন অলকা, সেই সময় এই কাজ করেন অনু, তৈরি হয় ইতিহাস

Alka Yagnik: অলকা তাঁর কেরিয়ারে অনেক হিট গান দিয়েছেন, কিন্তু আপনি কি জানেন যে একবার তিনি বাবার মৃত্যুর পর গান গাওয়া ছেড়ে দিয়েছিলেন। তিনি নিজেকে ঘরে আটকে রেখেছিলেন।

Published on: Apr 28, 2026, 17:29:35 IST
Advertisement

Alka Yagnik: অনেক সময় সেলিব্রিটিদের জীবনে অনেক কিছু সহ্য করতে হয়। কিন্তু তা সত্ত্বেও তাঁরা তাঁদের কাজে ফিরে আসেন। কিছু গায়ক আছেন যাদের জীবনের অনেক যন্ত্রণা সহ্য করার পরেও গান গাইতে হয়। কখনও কখনও কোনও গায়ককে প্রিয়জন হারানোর পরেও রোমান্টিক গান গাইতে হয়। সঙ্গীতশিল্পী অলকা ইয়াগ্নিকের জীবনেও ঘটেছিল এমনই এক ঘটনা।

বাবার মৃত্যুর পর গান ছেড়ে দেন অলকা, সেই সময় এই কাজ করেন অনু
বাবার মৃত্যুর পর গান ছেড়ে দেন অলকা, সেই সময় এই কাজ করেন অনু

কিছু সময় আগে অলকা একটি সাক্ষাৎকারে বলেন, ‘যখন রিফিউজির-এর গান রেকর্ড হচ্ছিল। তখন তিনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। সেই সময় তাঁর বাবার মৃত্যু হয়েছিল এবং তিনি তাঁর বাবার খুব কাছের ছিলেন।’

যখন অলকার বাবার মৃত্যু হয় তখন তাঁর বয়স ছিল মাত্র ৫৮ বছর এবং কেউ আশা করেনি যে তিনি হঠাৎ করে সবাইকে ছেড়ে চলে যাবেন। অলকা বলেন, ‘আমি গান গাইতে চাইতাম না। আমি বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। আমি নিজেকে ঘরে আটকে রেখেছিলাম। আমার মা, আমার ভাই, আমার বন্ধুরা এবং আমার মেয়ে যে তখন খুব ছোট ছিল, তারা সবাই আমাকে বোঝাত যে মা সব ঠিক হয়ে যাবে।’

অলকা আরও বলেন, ‘আমার মা আমাকে বোঝাতেন যে তোমাকে কাজ করতে হবে। তোমাকে অন্য কোথাও মন দিতে হবে। এরপর একদিন অনু মালিকের কল আসে। তিনি বলেন যে জেপি দত্ত ছবি বানাচ্ছেন যেখানে অভিষেক বচ্চন এবং করিনা কাপুর-কে লঞ্চ করা হচ্ছে। আমায় গান গাওয়ার কথা বলেন তিনি।

অলকা সম্পর্কে

অলকা ৬ বছর বয়সে অল ইন্ডিয়া রেকর্ড থেকে গান গাওয়া শুরু করেছিলেন। বলিউডে তাঁর যাত্রা শুরু হয়েছিল ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি পায়েল কি জঙ্কার দিয়ে। এরপর তিনি লাওয়ারিস-এ গান গেয়েছিলেন। অলকা তাঁর কেরিয়ারে ৪ দশক ধরে গান গেয়েছেন। তিনি তাঁর কেরিয়ারে ৭টি ফ্লিমফেয়ার, ২টি বেঙ্গল ফ্লিম জারনালিস্ট ও ২ টি জাতীয় পুরস্কার পান তিনি।

এছাড়াও অলকার নামে ২০২২ সালে Most Streamed Artist on YouTube-এর বিশ্ব রেকর্ড আছে ১৫.৩ বিলিয়ন স্ট্রীমসের সাথে। তিনি Taylor Swift এবং BTS-এর মতো পপ তারকাদেরও পেছনে ফেলে দিয়েছিলেন।

অলকা অনেক হিট গান গেয়েছেন। কুমার শানু এবং উদিত নারায়ন, অলকা তিনজনেই খুব ভালো বন্ধু। গায়িকা ব্যবসায়ী নীরজ কাপুরকে বিয়ে করেছিলেন। ২৮ বছর লং ডিসটেন্স ম্যারেজে ছিলেন তাঁরা। অলকার মেয়ের নাম সাইসা কাপুর।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe