...
...
Next Story

তথাগতর জন্মদিনে তাঁকে চুমু দিয়ে আদুরে পোস্ট আলোকবর্ষার! প্রেমিককে কোন মিষ্টি বার্তা দিলেন তিনি?

তথাগত মুখোপাধ্যায়ের জন্মদিন আজ। ইউকিপিডিয়া অনুসারে ৪০-এ পা দিলেন অভিনেতা পরিচালক। তাঁর এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী ও তাঁর বন্ধু-বান্ধবরা। নায়কের জীবনের বিশেষ মানুষ আলোকবর্ষাও তাঁকে আদরে-ভালোবাসায় মুড়ে শুভেচ্ছা জানিয়েছেন।

Published on: May 15, 2026, 10:12:33 IST
Advertisement

তথাগত মুখোপাধ্যায়ের জন্মদিন আজ। ইউকিপিডিয়া অনুসারে ৪০-এ পা দিলেন অভিনেতা পরিচালক। তাঁর এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী ও তাঁর বন্ধু-বান্ধবরা। নায়কের জীবনের বিশেষ মানুষটিও তাঁকে আদরে-ভালোবাসায় মুড়ে শুভেচ্ছা জানিয়েছেন।

তথাগতর জন্মদিনে তাঁকে চুমু দিয়ে আদুরে পোস্ট আলোকবর্ষার!
তথাগতর জন্মদিনে তাঁকে চুমু দিয়ে আদুরে পোস্ট আলোকবর্ষার!

এদিন একেবারে সক্কাল সক্কাল আলোকবর্ষা প্রেমিক তথাগতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ভালোবাসা মোড়া কোলাজ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে ৪টি ছবির একটি কোলাজ করেছেন আলোকবর্ষা। সেখানে কখনও প্রেমিকের গালে চুমু এঁকে দিয়েছেন তিনি। আবার কখনও আলোকবর্ষার কাঁধে মাথা রেখে চোখ বুজে থাকতে দেখা গিয়েছে তথাগতকে। ছবির কোলাজটি শেয়ার করে আলোকবর্ষা ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি বার্থ ডে আমার সাইড চিক।’ এই কোলাজটি তথাগত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নেন।

বর্তমানে আলোকবর্ষার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তথাগত। ‘রাস’ ছবিতে কাজ করতে গিয়ে আলাপ হয় তাঁদের। তারপর সেখান থেকে বন্ধুত্ব, আর তা পরে প্রেমে গড়ায়। 'রাস' ছবির পরিচালক টিমে ছিলেন আলোকবর্ষা।

তবে তথাগত ও আলোকবর্ষা সম্পর্ক নিয়ে এক সময় নানা চর্চা শুরু হয়েছিল। আসলে তাঁদের বয়সের ফারাক অনেকটাই। তাছাড়াও এর আগে একাধিক সম্পর্কে জড়িয়ে ছিলেন অভিনেতা পরিচালক। প্রথমে তিনি অভিনেত্রী কন্যাকুমারীকে ভালোবেসে বিয়ে করেছিলেন। তারপর বেশ কিছু বছর চুটিয়ে সংসারও করেছিলেন তাঁরা। এরপর তাঁদের সম্পর্কে ভাঙে। তার নায়ক অভিনেত্রী দেবলীনা দত্তের প্রেমে পড়েন সেই সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত। পোষ্যদের নিয়ে ছিল দেবলীনা আর তথাগতর ভরা সংসার। তাঁদের মধ্যকার রসায়নও ছিল নজরকাড়া

আলোকবর্ষার পোস্ট
 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks