...
...
Next Story

Salman Khan: ৬১-তেও অবিবাহিত, একাকীত্ব ঘিরে ধরল ‘সিনিয়র সিটিজেন’ ভাইজানকে? সলমনের আত্ম-দর্শন চর্চায়

জীবনে প্রেম এসেছে বারবার, তবে নিজের শর্তেই জীবন বেঁচেছেন সলমন। করেননি বিয়ে। প্রৌঢ়ত্বে এসে কী ভাবনা তাঁর মনে?

Published on: May 18, 2026, 11:23:51 IST
Advertisement

বয়স যে স্রেফ একটা সংখ্যা মাত্র, তা আরও একবার প্রমাণ করলেন বলিউড ভাইজান সলমন খান। রবিবার ছুটির দিনে নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে একটি শার্টলেস ছবি পোস্ট করে নেটপাড়ায় কার্যত আগুন জ্বালিয়ে দিলেন মেগাস্টার। ছবিতে দু-হাত ছড়িয়ে নিজের টোনড বডি এবং এই বয়সেও ধরে রাখা নিখুঁত ‘রিপড ফিজিক’ প্রদর্শন করেছেন তিনি। তবে এই ছবির সাথে সলমন যে ক্যাপশন লিখেছেন, তা অনুরাগীদের বাধ্য করেছে জীবন নিয়ে নতুন করে ভাবতে।

৬১-তেও অবিবাহিত, একাকীত্ব ঘিরে ধরল ‘সিনিয়র সিটিজেন’ ভাইজানকে? সলমনের আত্ম-দর্শন চর্চায়
৬১-তেও অবিবাহিত, একাকীত্ব ঘিরে ধরল ‘সিনিয়র সিটিজেন’ ভাইজানকে? সলমনের আত্ম-দর্শন চর্চায়

‘একা থাকা আর একাকীত্বের তফাত বোঝো!’

ছবিটির ক্যাপশনে নিজের চিরপরিচিত স্টাইলে সলমন লিখেছেন— ‘বাই আই মি মাইসেলফ (By I me myself)... নিজের সাথে থাকার দুটো উপায় আছে— একা থাকা এবং একাকীত্ব। একা থাকাটা মানুষের নিজের পছন্দ, আর একাকীত্ব হলো তখন, যখন কেউ তোমার সাথে থাকতে চায় না... এবার এর আগে কী করতে হবে, তা তোমরা নিজেরাই বুঝে নাও।’

চমকে গেছেন অনুরাগীরা, ‘মগিং ’ শব্দে ট্রোল ধ্বংস!

৬১ বছর বয়সে সলমনের এই অবিশ্বাস্য ট্রান্সফরমেশন দেখে থ নেটপাড়া। কমেন্ট বক্সে এক অনুরাগী লিখেছেন, ভাইজান, ‘আপনার এই চেহারার সামনে সব হেটার্সদের মুখ বন্ধ। ৬০ বছর বয়সেও আপনি সবাইকে টেক্কা দেন, আপনি আসলেই অন্য ধাতুতে গড়া।’ অন্য এক ভক্ত লিখেছেন, “ভারতের ওজি (OG) বডিবিল্ডিং আইকন এখনও আনম্যাচড।”

কী এই ফিটনেসের রহস্য?

জানা গেছে, ভাইজান সপ্তাহে ৬ দিন নিয়ম মেনে কঠোর ওয়ার্কআউট করেন। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে খালি পেটে কার্ডিও করা তাঁর রুটিন। শ্যুটিংয়ের ব্যস্ততা থাকলেও তিনি ওয়েট ট্রেনিং কোনোদিন মিস করেন না।

সলমন ভক্তদের জন্য আরও একটি বড় খবর হলো, তাঁর আসন্ন ছবি ‘মাতৃভূমি’ (Maatrubhumi)-র জন্য এই অবিশ্বাস্য শারীরিক পরিবর্তন করেছেন তিনি। সূত্র মারফত জানা গেছে, লাদাখের মতো প্রতিকূল এবং উচ্চ-উচ্চতার আবহাওয়ায় টানা ৪৫ দিন ধরে ক্যালিস্তেনিক্স (calisthenics) ও কড়া এন্ডুরেন্স ড্রিল করেছেন সলমন। সেখানে জিমের পুরো সেটআপ নিয়ে যাওয়া সম্ভব ছিল না বলেই এই বিশেষ কায়দায় বডি বানিয়েছেন অভিনেতা।

নাম বদল ও সিনেমার খোলনলচে পরিবর্তন:

চলতি বছরের মার্চ মাস পর্যন্ত সলমনের এই বহুপ্রতীক্ষিত ছবিটির নাম ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’ (Battle of Galwan), যা ভারত ও চিনের গালওয়ান উপত্যকার সংঘর্ষের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছিল। তবে সাম্প্রতিক আপডেট অনুযায়ী, ছবিটির স্ক্রিপ্টে বড়সড় রদবদল করা হয়েছে। চিন ও গালওয়ানের সমস্ত রেফারেন্স বাদ দিয়ে ছবির নাম বদলে রাখা হয়েছে ‘মাতৃভূমি’ এবং বর্তমানে এর জন্য বেশ কিছু অংশের রিশ্যুটিং (reshoot) চলছে।

বলিউডের এই যুদ্ধভিত্তিক ড্রামায় সলমন খানকে এক সম্পূর্ণ নতুন লুকে দেখার জন্য এখন থেকেই চড়ছে পারদ।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe