শেয়ার বাজারে জিও প্ল্যাটফর্মসের আত্মপ্রকাশের দিন আম্বানি পরিবারের খুদে সদস্যদের মিষ্টি দুষ্টুমি এখন নেটপাড়ার চর্চার বিষয়। বুধবার মুম্বইয়ের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে হাজির ছিল আম্বানি পরিবারের একাধিক প্রজন্ম। আর সেখানেই ক্যামেরাবন্দি হয়েছে খুদেদের নানা মজার মুহূর্ত, যা ইতিমধ্যেই ভাইরাল।

ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, মঞ্চের সামনে ফুল দিয়ে সাজানো জায়গার মধ্যে শুয়ে রয়েছে পরিবারের এক খুদে সদস্য। অন্য একটি ভিডিয়োয় তাকে মঞ্চের উপর দৌড়ে বেড়াতে দেখা গিয়েছে। এদিকে, আকাশ আম্বানি যখন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন, তখন তাঁর পিছনে ঘোরাঘুরি করতে দেখা যায় পরিবারের আর এক খুদে সদস্যকে। তাকে মঞ্চ থেকে নামানোর চেষ্টা করেন মা শ্লোকা মেহতা। কয়েকবার চেষ্টা করেও লাভ না হওয়ায় শেষ পর্যন্ত সন্তানকে কোলে তুলে নিয়ে যান তিনি।
অনুষ্ঠানের অন্য ভিডিয়োয় দেখা গিয়েছে, ঈশা আম্বানি এক শিশুকে কোলে নিয়ে রয়েছেন। অন্যদিকে, নীতা আম্বানিকেও পরিবারের ছোট সদস্যকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানের জায়গায় ঘুরে ঘুরে তাদের সামলাতে দেখা যায়।
‘বাচ্চারা তো বাচ্চাই’, নেটপাড়ায় হাসির রোল
{{/usCountry}}অনুষ্ঠানের অন্য ভিডিয়োয় দেখা গিয়েছে, ঈশা আম্বানি এক শিশুকে কোলে নিয়ে রয়েছেন। অন্যদিকে, নীতা আম্বানিকেও পরিবারের ছোট সদস্যকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানের জায়গায় ঘুরে ঘুরে তাদের সামলাতে দেখা যায়।
‘বাচ্চারা তো বাচ্চাই’, নেটপাড়ায় হাসির রোল
{{/usCountry}}আম্বানি পরিবারের খুদেদের এই স্বাভাবিক, মজার মুহূর্তগুলি দেখে নেটিজেনদের প্রতিক্রিয়াও বেশ মজাদার। এক নেটিজেন লিখেছেন, ‘বড় হয়ে যখন কোনও সংস্থার সিইও হবে, তখন এই ভিডিয়ো দেখলে কী হবে ভাবুন!’ আর এক জনের মন্তব্য, ‘দারুণ! বাচ্চাদের শাসন করার কোনও নাটক নেই।’ তৃতীয়জন লিখলেন, ‘তাহলে আমাদের বাচ্চারাই শুধু এরকম করে না। আম্বানিদের বাচ্চারাও করে।’
আর এক নেটিজেনের মতে, ‘বাচ্চাদের বাচ্চাদের মতো থাকতে দেখা এবং তাদের মায়েদের নিজেদের হাতে সামলাতে দেখা সত্যিই সুন্দর। সবচেয়ে ভাল লাগার বিষয়, অভিভাবকেরা ধৈর্য ও ভালবাসার সঙ্গে সন্তানদের সামলাচ্ছেন, মেজাজ হারাচ্ছেন না।’
জিও প্ল্যাটফর্মসের শেয়ার বাজারে আত্মপ্রকাশের মতো গুরুত্বপূর্ণ দিনে পরিবারের এই ঘরোয়া মুহূর্তগুলি যেন অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করেছে। উল্লেখ্য, আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার সন্তান পৃথ্বী ও বেদা। অন্যদিকে, ঈশা আম্বানি ও আনন্দ পিরামলের যমজ সন্তান আদিয়া শক্তি ও কৃষ্ণ পিরামল। নীতা ও মুকেশ আম্বানি এই চার খুদের দাদু-ঠাকুমা।