'৯৫ সাল থেকে যে স্বপ্ন দেখছিলাম সেটা পূর্ণ হয়েছে', কোন স্বপ্ন পূরণ হল অম্বরীশের?

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম একজন গুণী অভিনেতা হলেন অম্বরীশ ভট্টাচার্য। অভিনেতাকে প্রথম দর্শকরা চিনেছিলেন রাজা গজা ধারাবাহিকের হাত ধরে। কিন্তু ধীরে ধীরে তিনি পরিচিত হলেন তাঁর অভিনীত বিভিন্ন চরিত্রের জন্য। মূলত পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তিনি যে চরিত্রে অভিনয় করেন, সেই চরিত্রই হয়ে ওঠে বিশেষ।

Published on: Oct 3, 2026, 22:00:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম একজন গুণী অভিনেতা হলেন অম্বরীশ ভট্টাচার্য। অভিনেতাকে প্রথম দর্শকরা চিনেছিলেন রাজা গজা ধারাবাহিকের হাত ধরে। কিন্তু ধীরে ধীরে তিনি পরিচিত হলেন তাঁর অভিনীত বিভিন্ন চরিত্রের জন্য। মূলত পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তিনি যে চরিত্রে অভিনয় করেন, সেই চরিত্রই হয়ে ওঠে বিশেষ।

কোন স্বপ্ন পূরণ হল অম্বরীশের?
কোন স্বপ্ন পূরণ হল অম্বরীশের?

কিন্তু এত বছর ধরে এত চরিত্রে অভিনয় করার পরেও একটি অপূর্ণ ইচ্ছে থেকে গিয়েছিল অভিনেতার মনে, যা অবশেষে পূর্ণ হল শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী দি গোল্ডেন ডাকু’ ছবির হাত ধরে। শিবপ্রসাদকে পাশে নিয়ে সেই স্বপ্ন পূরণের কথা সকলকে জানালেন অভিনেতা।

আরও পড়ুন: বড় পর্দা পেরিয়ে এবার ওটিটি প্লাটফর্মে জিৎ, জি ফাইভ বাংলায় আসছে অনন্ত সিংহ

অভিনেতা জানান, যখন তিনি পড়াশোনা শেষ করে ধীরে ধীরে অভিনয় জগতে প্রবেশ করার চেষ্টা করছেন ঠিক তখনই একটি ধারাবাহিকে শিবপ্রসাদের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। ভীষণভাবে মনে ইচ্ছে জেগেছিল শিবপ্রসাদের সঙ্গে অভিনয় করার। কিন্তু সেই ইচ্ছে পঁচানব্বই সাল থেকে অপূর্ণই থেকে গিয়েছিল।

অম্বরীশ বলেন, ‘৯৫ সাল থেকে যে স্বপ্ন আমি দেখেছিলাম সেটা অবশেষে এই ছবির হাত ধরে পূর্ণ হল। অবশেষে আমি শিবপ্রসাদের সঙ্গে পাঠ করতে পারলাম। বহুরূপী দ্য গোল্ডেন ডাকু ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি আমি। আমি ভীষন খুশী যে এতগুলো ছবির পর অবশেষে আমি শিবপ্রসাদের ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি।’

আরও পড়ুন: 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'কে শুভেচ্ছাবার্তা অমিতাভের, পোস্ট দেখে আপ্লুত সৃজিত

বহুরূপী দ্য গোল্ডেন ডাকু প্রসঙ্গে

বহুরূপী, যাকে ছাড়া একেবারেই অসম্পূর্ণ তিনি হলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাই এবারেও বিক্রম প্রামাণিকের চরিত্রই ধরা দিতে চলেছেন শিবপ্রসাদ। শিবপ্রসাদের বিপরীতে এবার থাকবেন যিশু সেনগুপ্ত। অনেকদিন বাদে পুলিশ অফিসারের ভূমিকায় ধরা দিতে চলেছেন অভিনেতা। এছাড়াও সোহিনীকেও যে দেখতে পাওয়া যাবে একদম অন্যরকম চরিত্রে। ঝিমলি চরিত্রে কৌশানি মুখোপাধ্যায়।

ছবিতে থাকবেন রজতাভ দত্ত, চন্দন সেন, অনুজয় চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিমেষ গরুই সহ আরও অনেকে। উইন্ডোজ প্রোডাকশন হাউসের ২৫ তম বছর পূর্তি উপলক্ষে এটি প্রযোজনা সংস্থার দ্বিতীয় নিবেদন। এই সিনেমায় চরিত্রের পাশাপাশি রয়েছে একাধিক চমক। বারাসাত, টাকি, বর্ধমান,বিষ্ণুপুর, মালদা, হাসনাবাদ সহ ৯৬টি লোকেশনে করা হয়েছে গোটা ছবির শুটিং।