'সবাই সত্যিটা জেনেই গেল...', ‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তির পর যা বললেন অম্বরিশ

গত ১৯ জুন আচমকা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ছবি। ছবিতে বর বেশে বসে রয়েছেন অম্বরিশ ভট্টাচার্য। পাশে রয়েছেন কনে। বৃষ্টিমুখর একটি সন্ধ্যায় এমন একটি ছবি দেখে ভীষণভাবে অবাক হয়ে যান সকলে কারণ এই ছবিটি পোস্ট করেছিলেন খোদ কৌশিক গঙ্গোপাধ্যায়।

Published on: Jul 12, 2026, 18:16:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত ১৯ জুন আচমকা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ছবি। ছবিতে বর বেশে বসে রয়েছেন অম্বরিশ ভট্টাচার্য। পাশে রয়েছেন কনে। বৃষ্টিমুখর একটি সন্ধ্যায় এমন একটি ছবি দেখে ভীষণভাবে অবাক হয়ে যান সকলে কারণ এই ছবিটি পোস্ট করেছিলেন খোদ কৌশিক গঙ্গোপাধ্যায়।

‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তির পর যা বললেন অম্বরিশ
‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তির পর যা বললেন অম্বরিশ

কৌশিক গঙ্গোপাধ্যায় ছবির ক্যাপশনে লিখেছিলেন, এক বছর আগে ঠিক আজকের দিনে চুপচাপ ভবানীপুরের একটি বাড়িতেই বিয়েটা হয়েছিল। যদিও এর মূল হোতা আমি, সেটা মেনে নিতেই হচ্ছে। পাত্র সবার পরিচিত, পাত্রী এয়ারহোস্টেস।

আরও পড়ুন: প্রতারণার অভিযোগ উঠল মৌসুমী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, কী নির্দেশ দিল আদালত?

খুব স্বাভাবিকভাবেই এই ছবি অবাক করে সকলকে, তার থেকেও বেশি মানুষ অবাক হন কারণ অম্বরিশ ভট্টাচার্য তো খোলা মনের মানুষ তাহলে আচমকা চুপি চুপি কেন বিয়ে সারলেন তিনি? কিন্তু আসল বোমা ফাটে আজও অর্ধাঙ্গিনী ছবির ট্রেলার মুক্তির পর। বোঝা যায়, অভিনেতার বিয়ে বাস্তবে হয়নি বরং হয়েছে ছবিতে।

গত ১০ জুলাই বড় পর্দায় মুক্তি পেয়েছে আজও অর্ধাঙ্গিনী। প্রথম দিন থেকেই এই ছবির প্রেমে পাগল হয়ে গিয়েছেন দর্শকরা। দ্বিতীয় দিন হল ভিজিট করার পর সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে অম্বরিশ বলেন, এটা তো বেশ বোঝাই যাচ্ছে যে সবটাই ভুয়ো ছিল। শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেল এই বিয়েটা মিথ্যে ছিল। আর কেউ আমাকে খাওয়ানোর জন্য জোর করবে না।

আরও পড়ুন: মিটু আঘাতে জর্জরিত হয়ে মুখ ঢেকেছিলেন আলোকনাথ, অভিনেতার খোঁজ দিলেন ঘনিষ্ঠ বন্ধু

তবে পর্দার সেই বিয়ে যাতে খুব তাড়াতাড়ি বাস্তবেও মানুষ দেখতে পাওয়া যায়, এই কামনাই করছেন অম্বরিশের অনুরাগীরা। উল্টোদিকে অভিনেতাও জানিয়েছেন তিনিও সঠিক সময়ের অপেক্ষা করছেন। সঠিক সময় এবং সঠিক মানুষ যদি জীবনে থাকে তাহলে অবশ্যই তিনি বিয়েটা সারবেন।