মিটু আঘাতে জর্জরিত হয়ে মুখ ঢেকেছিলেন আলোকনাথ, অভিনেতার খোঁজ দিলেন ঘনিষ্ঠ বন্ধু

২০১৮ থেকে ১৯ সালে যখন গোটা ভারতবর্ষের জুড়ে মিটু ঝড় উঠেছিল, তখন একাধিক অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলা হয়েছিল। এই তালিকায় এমন অনেকের নাম ছিল যাদের নাম শুনে অবাক হয়ে গিয়েছিলেন সকলে। কিন্তু যে অভিনেতার নাম এই তালিকায় থাকবে সেটা স্বপ্নেও ভাবতে পারেননি দর্শকরা, তিনি ছিলেন আলোক নাথ।

Published on: Jul 11, 2026, 21:35:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০১৮ থেকে ১৯ সালে যখন গোটা ভারতবর্ষের জুড়ে মিটু ঝড় উঠেছিল, তখন একাধিক অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলা হয়েছিল। এই তালিকায় এমন অনেকের নাম ছিল যাদের নাম শুনে অবাক হয়ে গিয়েছিলেন সকলে। কিন্তু যে অভিনেতার নাম এই তালিকায় থাকবে সেটা স্বপ্নেও ভাবতে পারেননি দর্শকরা, তিনি ছিলেন আলোক নাথ।

মিটু আঘাতে জর্জরিত হয়ে মুখ ঢেকেছিলেন আলোকনাথ
মিটু আঘাতে জর্জরিত হয়ে মুখ ঢেকেছিলেন আলোকনাথ

চিরকাল পর্দায় যে মানুষটিকে দেখা দিয়েছে শান্তশিষ্ট সভ্য ভদ্র চরিত্রে অভিনয় করতে, সেই অভিনেতার বিরুদ্ধে এমন অভিযোগ শুনে চমকে গিয়েছিলেন সকলে। তবে একজন বা দুজন নয়, আলোকনাথের বিরুদ্ধে একাধিক অভিযোগকারীনি অভিযোগ করেছিলেন। সেই সময় থেকেই কিছুটা নিজেকে সব দিক থেকে সরিয়ে নিয়েছিলেন আলোকনাথ।

আরও পড়ুন: রাজুর আসল নাম শুনে চমকে গেল সম্রাট, দুজনের অতীত মিলে গেল কি?

এখন কোথায় আছেন তিনি? কেনই বা এখন দেখা যায় না তাঁকে? খোঁজ দিলেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু রাজেশ পুরী। আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, একের পর এক অভিযোগ ওঠার ফলে তিনি সেই সময় থেকে নিজেকে ঘর বন্দি করে ফেলেছিলেন। বহুবার বহু মানুষ তাঁকে দেখেছিলেন কিন্তু তিনি আসেননি।

রাজেশের মতে, মানুষ হিসেবে আলোকনাথ ভীষণ ভালো একজন মানুষ। মনে কোনও পাপ নেই। যদিও এত অভিযোগের ভিত্তি একেবারে মিথ্যে নয় বলেই মনে করেন রাজেশ। তবে সেই ঘটনার পর থেকে নিজেকে আমূল পরিবর্তন করিয়ে দিয়েছেন আলোক নাথ। মদ্যপান পর্যন্ত ছেড়ে দিয়েছেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে পরিবর্তন এলেও নিজেকে কখনও আর ক্যামেরার সামনে নিয়ে আসেননি আলোকনাথ।

আরও পড়ুন: সব গুজবের শেষ, নতুন উদ্যমে ফিরল ‘উজ্জ্বলা’, আরাত্রিকার অভিনয় মুগ্ধ করল সকলকে

রাজেশ জানান, এক গুরুর শরণাপন্ন হয়েছেন আলোক নাথ। গুরুর দেখানো পথেই নিজেকে সংশোধনের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। লাইম লাইট থেকে অনেক দূরে একাকী জীবন কাটাচ্ছেন অভিনেতা।