...
...
Next Story

'ক্ষমা করবেন', কোন ভুলের জন্য ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন?

আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে কোন বানেগা ক্রোড়পতি সিজন ১৪। এই মুহূর্তে দিবারাত্রে পরিশ্রম করে চলেছেন অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়সে এই অভিনেতা যেভাবে পরিশ্রম করেন, তা দেখে শেখা উচিত নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের

Published on: Aug 10, 2026, 22:31:05 IST
Advertisement

আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ‘কোন বানেগা ক্রোড়পতি সিজন ১৪’। এই মুহূর্তে দিবারাত্রে পরিশ্রম করে চলেছেন অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়সে এই অভিনেতা যেভাবে পরিশ্রম করেন, তা দেখে শেখা উচিত নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের। কিন্তু হঠাৎ কি হল যার জন্য সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা চাইতে হল অমিতাভ বচ্চনকে?

কোন ভুলের জন্য ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন?
কোন ভুলের জন্য ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন?

ক্ষমা চাইলেন অমিতাভ

বর্ষিয়ান এই অভিনেতা মাঝেমধ্যেই নিজের ব্লগ শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই আদান প্রদান করেন নিজের চিন্তা ভাবনার। এবার তেমনই একটি ব্লগে হঠাৎ করেই তিনি ক্ষমা চেয়ে নিলেন সকলের থেকেই। কিন্তু কেন ক্ষমা চাইলেন তিনি?

আরও পড়ুন: ফেলুদা থেকে শঙ্কু, এক ফ্রেমে গোটা সত্যজিৎ, প্রকাশ্যে সৃজিতের নতুন ছবির পোস্টার

প্রতিদিনের পোষ্টের শুরুতে একটি নম্বর দেন অভিনেতা। তেমনই একটি পোস্টে ক্রমিক নম্বর দিতে গিয়ে ভুল নম্বর দিয়ে দেন তিনি। যারা প্রতিনিয়ত অমিতাভ বচ্চনকে ফলো করেন তাদের চোখ এড়াইনি এই ঘটনাটি। অমিতাভকে ভুল ধরিয়ে দিতেই তিনি ক্ষমা চেয়ে নেন সকলে থেকে। এমনকি যিনি ভুল ধরিয়ে দিয়েছেন তাকেও জানান ধন্যবাদ।

সোশ্যাল মিডিয়ায় অমিতাভ লেখেন, ‘টি ৫৮২০। নম্বর দেওয়ার ক্ষেত্রে আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। ভুল ধরিয়ে দেওয়ার জন্য সুনীলকে ধন্যবাদ।’ তবে অমিতাভ ক্ষমা চাইলেও নেট নাগরিকরা কিন্তু বেশ মজার মজার মন্তব্য করতে শুরু করেন এই পোষ্টের কমেন্ট বক্সে। একজন লেখেন, ভালো লাগছে যে, আপনি ভুল স্বীকার করেছেন। না হলে আমি ভাবছিলাম যন্তর মন্তরে গিয়ে প্রতিবাদ জানাবো।

কিছুদিন আগেই একটি ব্লগে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, কোন বানেগা ক্রোড়পতি শুটিং শুরু হয়ে গিয়েছে এবং তার জন্য টানা ২৪ ঘন্টা কাজ করছেন তিনি। নিয়মিত হয়তো ব্লগ দিতে পারছেন না, কিছুদিনের মধ্যেই আবার নিয়মিত তিনি যোগাযোগ রাখবেন সকলের সঙ্গে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks