হে বন্ধু বিদায়! পীযুষের শেষকৃত্যে অভিষেককে নিয়ে উপস্থিত অমিতাভ

অমিতাভ বচ্চন, যিনি পীযূষ পাণ্ডেকে ‘সবচেয়ে অমায়িক বন্ধু’ এবং একজন ‘পথপ্রদর্শক’ বলে অভিহিত করেছিলেন, শনিবার এই বিজ্ঞাপন কিংবদন্তিকে তাঁর শোকবার্তা জানান।

Published on: Oct 25, 2025, 15:00:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বহুদিনের বন্ধু পীযূষ পান্ডেকে শেষবারের মতো বিদায় জানালেন অমিতাভ বচ্চন। অমিতাভের সঙ্গে ছিলেন ছেলে অভিষেক। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো হল ভাইরাল।

পীযুষের শেষকৃত্যে অভিষেককে নিয়ে উপস্থিত অমিতাভ (Photo by Satish Bate)
পীযুষের শেষকৃত্যে অভিষেককে নিয়ে উপস্থিত অমিতাভ (Photo by Satish Bate)

গত ২৪ অক্টোবর চিরকালের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন বিজ্ঞাপনের কিংবদন্তি। পীযূষ পান্ডে। অসাধারণ এই ব্যক্তিত্বের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও শোক প্রকাশ করেছেন বিবেক ওবেরয়, শাহরুখ খান, হংসল মেহতা, বিবেক অগ্নিহোত্রী, স্মৃতি ইরানি সহ একাধিক ব্যক্তিত্ব।

আরও পড়ুন: 'এমন কাউকে দরকার যাকে বিশ্বাস...', আরাত্রিকার জীবনে সেই ভরসাযোগ্য মানুষটি কে?

তবে পীযূষের মৃত্যুতে যিনি সব থেকে বেশি কষ্ট পেয়েছেন তিনি হলেন অমিতাভ বচ্চন। একাধিক বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করার সুবাদে পীযূষের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব তৈরি হয় অমিতাভের। বন্ধুর মৃত্যুতে শোকস্তব্ধ অমিতাভ শনিবার উপস্থিত হয়েছিলেন পীযুষের বাড়িতে।

অমিতাভের সঙ্গেই ছিলেন অভিষেক বচ্চন। শেষকৃত্যে যোগদান করেছিলেন মনোজ পাহওয়া, অশোক পন্ডিত সহ আরও অনেকে। সমস্ত অতিথিদের আমন্ত্রণ জানাতে দেখা যায় পিযুষ পান্ডের বোন গায়ক তথা অভিনেত্রী ইলা অরুণকে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চনের জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছেন ইলা অরুণের মেয়ে এবং পীযূষের ভাগ্নি ঈশিতা অরুন। পীযূষের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় উপস্থিত সকলের সঙ্গে কথা বলতে দেখা যায় অমিতাভকে। কথা বলেন অভিষেকও।

প্রসঙ্গত, ১৯৯০ সালে পোলিও বিজ্ঞাপনের জন্য কলম ধরেছিলেন পীযুষ, যার অন্যতম মুখ ছিলেন অমিতাভ বচ্চন নিজেই। এছাড়াও গুজরাট পর্যটনের জন্য পীযুষের লেখা ‘কুছ দিন তো গুজারো গুজরাট মে’, তারও অন্যতম মুখ ছিলেন অমিতাভ।

আরও পড়ুন: উৎসব-এর পর আবার একসঙ্গে ঋতুপর্ণা-মমতা, কোন ছবিতে দেখা যাবে এই জুটিকে?

বন্ধু বিয়োগে অমিতাভ লেখেন, ‘ক্রিয়েটিভ জিনিয়াস, কাছের বন্ধু এবং পথপ্রদর্শক। আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। দুঃখ প্রকাশ করার ভাষা নেই আমার। আমি স্তব্ধ।’

পীযুষের মৃত্যুতে সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবন লেখেন, ‘তোমার কথা খুব মনে পড়বে বন্ধু, তোমার চলে যাওয়া বিশ্বাস করতে পারছি না।’ এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ১৯৯৪ সালে জনপ্রিয় ক্যাডবেরির বিজ্ঞাপনে কন্ঠ দিয়েছিলেন শঙ্কর, যার জন্য কলম ধরেছিলেন পীযূষ।