উৎসব-এর পর আবার একসঙ্গে ঋতুপর্ণা-মমতা, কোন ছবিতে দেখা যাবে এই জুটিকে?
ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘উৎসব’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা এবং মমতা শঙ্কর। বহু বছর কেটে গিয়েছে আর একসঙ্গে ছবি করা হয় না। অবশেষে সেই সুযোগ করে দিলেন অনুপ দাস। অনুপের নতুন ছবি ‘রেখা’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।
ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘উৎসব’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা এবং মমতা শঙ্কর। বহু বছর কেটে গিয়েছে আর একসঙ্গে ছবি করা হয় না। অবশেষে সেই সুযোগ করে দিলেন অনুপ দাস। অনুপের নতুন ছবি ‘রেখা’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।
উৎসব-এর পর আবার একসঙ্গে ঋতুপর্ণা-মমতা
জানা গিয়েছে, সিনেমায় নামভূমিকা অর্থাৎ রেখা চরিত্রে অভিনয় করবেন মমতা শঙ্কর। ঋতুপর্ণাকে দেখতে পাওয়া যাবে মমতা শঙ্করের পরিচারিকা বুলির ভূমিকায় অভিনয় করতে। অনেকটা ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘বাড়িওয়ালি’ সিনেমার মতো।
এই ছবিতেও একা রেখাকে দেখভাল করবেন পরিচারিকা। একটি বাড়িতে দুই ভিন্ন প্রজন্মের ২ নারীর রসায়ন ফুটে উঠবে এই সিনেমার মধ্যে। এই ছবিতে অভিনয় করবেন সায়ন মুন্সি, যিনি চলতি বছরেই ‘ডিয়ার মা’ ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন।
এই সিনেমায় রয়েছে আরও একটি চমক। ছবিতে অভিনয় করতে দেখা যাবে রিয়া সেনকে। যেহেতু এর আগে ঋতুপর্ণা এবং মমতা শঙ্কর একসঙ্গে অভিনয় করেছেন তাই মনে করা হচ্ছে দুজনের সেই বোঝাপড়া ছবিতে প্রকাশিত হবে।
প্রসঙ্গত, এই সিনেমায় মমতা শঙ্কর যে চরিত্রে অভিনয় করবেন, সেই চরিত্রের জন্য পরিচালক বেছে নিয়েছিলেন নাফিসা আলিকে। কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে অভিনেত্রী মারণ রোগের সঙ্গে লড়াই করছেন, তাই নাফিসার বদলে বেছে নেওয়া হয়েছে মমতা শঙ্করকে।
২০২৫ ঋতুপর্ণার কাছে সত্যি ভীষণ স্পেশাল একটি বছর হয়ে থাকল এই বছরই মুক্তি পেয়েছে ‘পুরাতন’, ‘ম্যাডাম সেনগুপ্ত’, ‘গুডবাই মাউন্টেন’, ‘বেলা’। এই বছরেই আবার নতুন ছবির জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন তিনি।
অন্যদিকে মমতা শঙ্করকে গত বছর ‘বিজয়ার পরে’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। সিনেমায় স্বস্তিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন প্রবীণ এই অভিনেত্রী। এবার বছর ঘুরতেই আবার নতুন একটি ছবিতে দেখা যাবে তাঁকে।
Home/Entertainment/উৎসব-এর পর আবার একসঙ্গে ঋতুপর্ণা-মমতা, কোন ছবিতে দেখা যাবে এই জুটিকে?