'পরের প্রজন্মের জন্য আমাদের...', ভাইফোঁটা নিয়ে বিশেষ বার্তা অনন্যার
বর্তমান যুগের সঙ্গে তালে তাল মেলাতে গিয়ে এখন মানুষের কাছে সময় খুব কম। একে অপরের সঙ্গে দেখা করা তো দূরের কথা, ফোনেও কথা বলার সময় হয়ে ওঠে না। কিন্তু যতই ব্যস্ততা থাকুক না কেন, বিশেষ কিছুদিনে পরিবারের সঙ্গে কাটানো উচিত বলে মনে করেন অনন্যা বন্দ্যোপাধ্যায়।
বর্তমান যুগের সঙ্গে তালে তাল মেলাতে গিয়ে এখন মানুষের কাছে সময় খুব কম। একে অপরের সঙ্গে দেখা করা তো দূরের কথা, ফোনেও কথা বলার সময় হয়ে ওঠে না। কিন্তু যতই ব্যস্ততা থাকুক না কেন, বিশেষ কিছুদিনে পরিবারের সঙ্গে কাটানো উচিত বলে মনে করেন অনন্যা বন্দ্যোপাধ্যায়।
ভাইফোঁটা নিয়ে বিশেষ বার্তা অনন্যার
সম্প্রতি ভাইফোঁটা প্রসঙ্গে নিউজ এইট্টিন বাংলাকে সাক্ষাৎকার দিতে গিয়ে অনন্যা বলেন, ‘এখন আমরা সবাই ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছি। কারোর কাছে একটুও সময় নেই। কিন্তু আমরা কোথাও না কোথাও আমাদের নিজেদের ঐতিহ্যকে হারিয়ে ফেলছি।’
অনন্যা বলেন, ‘একটা সময় ছিল যখন বিজয় দশমীতে নাড়ু, নিমকি খাওয়ার জন্য আমরা অন্যের বাড়িতে যেতাম। যতই ব্যস্ততা থাকুক না কেন, এই বিজয়া দশমী, ভাই ফোঁটা, রাখি বন্ধন উৎসবগুলো পালন করা দরকার। অন্তত আগামী প্রজন্মের জন্য আমাদের কিছু রেখে যাওয়া উচিত।’
অনন্যা আরও বলেন, ‘একটা সময় ছিল যখন পাড়ায় পাড়ায় বিজয়া সম্মেলনী হতো। এখন হয়তো অনেকেই ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে এই সমস্ত অনুষ্ঠান করানো। তাতেও কোন আপত্তি নেই আমার, আমার একটাই কথা অন্তত অনুষ্ঠানগুলো হোক। এটা আমাদের সংস্কৃতি, আমাদেরকেই এটা বাঁচাতে হবে।’
জয় বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী বলেন, ‘আমরা এখন পাশ্চাত্যকে অনুসরণ করতে গিয়ে নিজেদের সংস্কৃতি ভুলতে বসেছি। অনেকেই আছেন যারা এখন শাড়ি পরতে পারেন না। বাংলায় কথা বলতে পারেন না। কিন্তু আমার মনে হয় পাশ্চাত্য সংস্কৃতিকে অনুসরণ করার পাশাপাশি নিজেদের সংস্কৃতিকেও তুলে ধরা প্রয়োজন। না হলে আমরা নিজেরাই একদিন হারিয়ে যাব।’
সবশেষে অভিনেত্রী বলেন, ‘আমরা যেমন হ্যাপি নিউ ইয়ার বলবো। তেমন প্রতিবছর শুভ নববর্ষ বলতে হবে আমাদের। শুধু হ্যাপি নিউ ইয়ার বা মেরি ক্রিসমাস বললে হবে না, সঙ্গে শুভ অক্ষয় তৃতীয়াও বলতে হবে। এখন তো অনেকে হ্যাপি দুর্গাপুজো বলেন, আসলে আমরা এতটাই অনুসরণ করতে ব্যস্ত যে নিজেদেরকেই হারিয়ে ফেলেছি, যেটা একেবারেই উচিত নয়।’
Home/Entertainment/'পরের প্রজন্মের জন্য আমাদের...', ভাইফোঁটা নিয়ে বিশেষ বার্তা অনন্যার