Amitabh Bachchan: নতুন চমক নিয়ে আসছে কৌন বানেগা ক্রোড়পতি সিজন ১৮, ঘোষণা সম্প্রচারের দিনক্ষণ

Amitabh Bachchan: অবশেষে হল অপেক্ষার অবসান। ১৮তম সিজন নিয়ে আসতে চলেছে কৌন বানেগা ক্রোড়পতি। সঞ্চালকের আসনে অমিতাভ বচ্চন। তবে এবার একটু অন্যরকম ভাবে সেজে উঠবে এই অনুষ্ঠান। থাকবে একটি নতুন চমক। ঘোষণা হল দিনক্ষণও।

Published on: Jul 18, 2026, 16:30:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Amitabh Bachchan: অবশেষে হল অপেক্ষার অবসান। ১৮তম সিজন নিয়ে আসতে চলেছে কৌন বানেগা ক্রোড়পতি। সঞ্চালকের আসনে অমিতাভ বচ্চন। তবে এবার একটু অন্যরকম ভাবে সেজে উঠবে এই অনুষ্ঠান। থাকবে একটি নতুন চমক। ঘোষণা হল দিনক্ষণও।

নতুন চমক নিয়ে আসছে কৌন বানেগা ক্রোড়পতি সিজন ১৮
নতুন চমক নিয়ে আসছে কৌন বানেগা ক্রোড়পতি সিজন ১৮

জানা গিয়েছে, বর্তমান যুগে যেখানে আগের থেকে অনেক সহজে তথ্য পাওয়া যায় তাই মানুষ চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলছে ধীরে ধীরে। এই নতুন সিজনে তাই নির্মাতারা দর্শকদের চিন্তা করার অভ্যাস তৈরি করানোর চেষ্টা করবে। তথ্য বুঝে বিভিন্ন সূত্র মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে প্রতিযোগীকে।

আরও পড়ুন: এবার ওয়েব সিরিজে নন্দিনী! তবে কি শেষ ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের পথ চলা?

সম্প্রতি এই অনুষ্ঠানের নতুন একটি প্রমো মুক্তি পেয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, শুধুমাত্র সঠিক উত্তর দিলে হবে না সঠিক উত্তর দিতে হবে চিন্তার মাধ্যমে। প্রমোতে দেখতে পাওয়া যাচ্ছে অমিতাভ বচ্চন বলছেন, আজকাল আপনি সব জায়গায় উত্তর খুঁজে পেতে পারেন এমনকি আপনার পকেটেও। মানে আপনার ফোনে। কিন্তু এবার কেবিসিতে আমরা কিছু পরিবর্তন করার চেষ্টা করছি, এবার ভাবতে হবে আপনাকে।

অমিতাভ বচ্চনকে আরও বলতে শোনা যাচ্ছে, এবার আর ভূগোল, ইতিহাস আর বিজ্ঞান জানলেই চলবে না উত্তর মনে রাখলেই হবে না এবার আপনাকে চিন্তা করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা আজকের বিশ্বকে পুরোপুরি বদলে দিচ্ছে এবং এই পরিবর্তন থামানো যাচ্ছে না। গতকাল পর্যন্ত যাওয়া সম্ভব বলে মনে হতো তা এখন সম্ভব হয়েছে। তাই আমরা কেবিসিতেও কিছু পরিবর্তন করার চেষ্টা করছি, এখন উত্তর দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে।

আরও পড়ুন: যে কোনও মূল্যে রাখতে হবে কথা, বোনকে বাঁচাতে কী করবেন মধুমিতা?

সম্প্রচারের সময় ঘোষণা

কৌন বানেগা ক্রোড়পতি সিজন ১৮ শুরু হবে আগামী ১০ অগস্ট থেকে ঠিক রাত ৯:০০ টায়। প্রতি সোম থেকে শুক্রবার সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং সোনি লিভ- এ সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান।