সোশ্যাল মিডিয়ায় রহস্যময় পোস্ট করে নতুন করে চর্চায় অমিতাভ বচ্চন। নিজের ব্লগে এমন কিছু মন্তব্য করেছেন বলিউডের শাহেনশা, যা ঘিরে শুরু হয়েছে জল্পনা। যাঁরা তাঁকে নিয়ে লেখা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন, তাঁদের কার্যত পাত্তাই দিতে নারাজ বিগ বি। স্পষ্ট জানিয়ে দিলেন, অন্য কেউ লিখুক বা না লিখুক, তাঁর নিজের সংবাদপত্র এখন তাঁর ব্লগেই চলে। শুধু তাই নয়, হুমকিদাতাদের উদ্দেশে তাঁর সাফ বার্তা, ‘তোমরা একটা করলে, আমরা ১০০টা করব!’

ব্লগে কী লিখলেন অমিতাভ?
২৯ অক্টোবর সকালে নিজের ব্লগে একটি পোস্ট করেন অমিতাভ বচ্চন। সেখানে তিনি লেখেন, দিন বদলে ২৮ তারিখ থেকে ২৯ তারিখ হয়েছে। ল্যাপটপের সামনে বসে রয়েছেন, তাই দিনের কথা লিখে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যাতে রাতে লেখার সময় তারিখ বা নম্বরের কোনও ভুল না হয়।
এরপর অনুরাগীদের সঙ্গে তাঁর সম্পর্ক এবং দূরত্ব নিয়েও কথা বলেন অভিনেতা। অমিতাভ লেখেন, কয়েক দিন আগে পাওয়া একটি খাম খুলে তার ভিতরে থাকা কিছু বিষয় প্রকাশ করা হচ্ছে। অনুরাগীরা যখন তাঁর আশপাশে থাকেন, তখন তাঁর ভাল লাগে। যদিও গত রবিবার তিনি তাঁদের ছড়িয়ে দিয়েছিলেন। তবে দূরত্ব বাড়লেও অনুরাগীদের প্রতি তাঁর স্নেহ, ভালবাসা ও সম্মান একটুও কমেনি। ভবিষ্যতেও কমবে না।
‘আমাদের সংবাদপত্র এখন এখানেই চলে’
এরপরই কয়েকটি মন্তব্য করেন বিগ বি, যা ঘিরে শুরু হয়েছে আলোচনা। যাঁরা তাঁকে নিয়ে লেখা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন, তাঁদের উদ্দেশে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, কেউ ছোট, কেউ বড়, আবার কেউ বেশি ঘুমোতে ভালবাসেন। তাঁর এই মন্তব্যের পর কীভাবে শিরোনাম তৈরি হবে, তা নিয়েও যেন আগাম কটাক্ষ করেছেন তিনি।
অমিতাভ লেখেন, তাঁকে নিয়ে লেখা বন্ধ করে দিলে তাঁর কোনও সমস্যা নেই। কারণ তাঁর সংবাদপত্র এখন নিজের ব্লগেই চলে। এরপরই তাঁর সেই তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘তোমরা একটা করলে, আমরা ১০০টা করব!’ যদিও ঠিক কাদের উদ্দেশে এই বার্তা, তা স্পষ্ট করেননি অভিনেতা।
{{/usCountry}}অমিতাভ লেখেন, তাঁকে নিয়ে লেখা বন্ধ করে দিলে তাঁর কোনও সমস্যা নেই। কারণ তাঁর সংবাদপত্র এখন নিজের ব্লগেই চলে। এরপরই তাঁর সেই তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘তোমরা একটা করলে, আমরা ১০০টা করব!’ যদিও ঠিক কাদের উদ্দেশে এই বার্তা, তা স্পষ্ট করেননি অভিনেতা।
{{/usCountry}}পোস্টের শেষেও নিজের স্বভাবসিদ্ধ মেজাজ বজায় রেখেছেন বিগ বি। লিখেছেন, ‘যাও! নিজেদের হাতি-ঘোড়া নিয়ে এসো, আমরাও নিয়ে আসব। হাতি ঘোড়া পালকি, জয় কানহাইয়া লাল কি! ঝুমতে রহনা!’
অসুস্থতার কারণে বিশ্রামে অমিতাভ?
সম্প্রতি নিজের শারীরিক অবস্থা নিয়েও অনুরাগীদের আপডেট দিয়েছিলেন অমিতাভ। দশেরার সময় তিনি জানিয়েছিলেন, চিকিৎসকেরা তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার এবং স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন। সুস্থ হয়ে ওঠার জন্য তাই সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা। পরদিনই অবশ্য নিজের ব্লগে ফিরে এসে শরীরের হাল জানান। তাঁর কথায়, আগের তুলনায় এখন শরীরের আরও বেশি বিশ্রামের প্রয়োজন হচ্ছে।
অমিতাভের আগামী ছবি
কাজের দিক থেকেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট রয়েছে অমিতাভের হাতে। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’-এ জটায়ুর চরিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি। ছবিটি ৫ নভেম্বর ২০২৬ মুক্তি পাওয়ার কথা।
এছাড়াও ১৪ নভেম্বর মুক্তির অপেক্ষায় রয়েছে রিভু দাশগুপ্ত পরিচালিত ‘সেকশন ৮৪’। এই কোর্টরুম থ্রিলারে অমিতাভের সঙ্গে দেখা যাবে নিমরত কৌর, ডায়ানা পেন্টি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি ‘কল্কি ২৮৯৮ এডি: পার্ট ২’, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘আঁখে’ ছবির সিক্যুয়েল এবং ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ২’-তেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে।