জলসার সামনে চড়াও হলেই পুরস্কার! শিখ সম্প্রদায়কে ১১ লক্ষ টাকার টোপ পান্নুনের

সোমবার অর্থাৎ ১৬ নভেম্বর অমিতাভ বচ্চনের পাশাপাশি অভিষেক বচ্চনকেও দেওয়া হয়েছে হুমকি। গ্যাংস্টার গোল্ডি সোশ্যাল মিডিয়া একটি পোষ্টের মাধ্যমে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, যতই নিরাপত্তার বেড়াজালে নিজেকে আটকে রাখুন না কেন, অমিতাভ বচ্চনের বিপদ এখনো কাটেনি।

Published on: Nov 17, 2026, 21:40:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সোমবার অর্থাৎ ১৬ নভেম্বর অমিতাভ বচ্চনের পাশাপাশি অভিষেক বচ্চনকেও দেওয়া হয়েছে হুমকি। গ্যাংস্টার গোল্ডি সোশ্যাল মিডিয়া একটি পোষ্টের মাধ্যমে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, যতই নিরাপত্তার বেড়াজালে নিজেকে আটকে রাখুন না কেন, অমিতাভ বচ্চনের বিপদ এখনো কাটেনি। এবার অমিতাভের বাংলো জলসার বাইরে চড়াও হওয়ার ডাক দিলেন গুরুপতবন্ত সিং পান্নুন।

শিখ সম্প্রদায়কে ১১ লক্ষ টাকার টোপ পান্নুনের
শিখ সম্প্রদায়কে ১১ লক্ষ টাকার টোপ পান্নুনের

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি পোষ্টের মাধ্যমে অমিতাভ বচ্চনের ওপর হামলার হুমকি দিয়েছেন। এমনকি জলসার সামনে যদি জমায়েত করে প্রতিবাদ করা যায় তাহলে ১১ লক্ষ টাকা ইনাম দেওয়া হবে বলেও প্রস্তাব দিয়েছে পান্নুন। ১৯৮৪ সালে দাঙ্গার কথা মনে করিয়ে অমিতাভ বচ্চনের বাড়ির সামনে প্রতিবাদী কর্মসূচি জন্য ডাক দেওয়া হয় শিখ সম্প্রদায়কে।

আরও পড়ুন: কলকাতায় নয়, ‘সাধক বামাক্ষ্যাপা'-র প্রিমিয়ার হবে এই জেলায়, নেপথ্যে কোন কারণ?

প্রসঙ্গত, খুব সম্প্রতি একটি পোস্টে অমিতাভ বচ্চন লিখেছিলেন, ‘বেঁচে গিয়েছি।’ এই পোষ্টের জবাবে পান্নুন লেখেন, ‘বেঁচে গেলেন নাকি ফেঁসে গেলেন?’ এই রহস্যময় বার্তার পেছনে কি কারণ লুকিয়ে রয়েছে তা নিয়ে চিন্তায় তদন্তকারীরা।

সমাজ মাধ্যমে একটি পোষ্টের মাধ্যমে গোল্ডি জানিয়েছেন, বিকাশ ঠাকুর ও দীপক সিংহকে গ্রেফতার করা হলেও পরিকল্পনা একই থাকবে। মুম্বইয়ে প্রায় ২০০ জনের বেশি সহযোগী সক্রিয় রয়েছে গোল্ডির, যারা এই কাজ করতে প্রস্তুত। বুলেটপ্রুফ কাঁচ অমিতাভ বা অভিষেককে রক্ষা করতে পারবে না। (যদিও এই পোষ্টের সত্যতা যাচাই করা হয়নি।)

আরও পড়ুন: ২৩ নভেম্বর থেকে আসছে ‘আদরের নৌকা’, কোন ধারাবাহিকের জায়গা নিল?

উল্লেখ্য, কিছুদিন আগেই যে দুজন অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে তারা দুজনেই পাঞ্জাবের বাসিন্দা। তদন্তকারীদের অনুমান, অমিতাভ বচ্চনের বাড়ি জলসার বাইরে গুলি চালানোর ষড়যন্ত্র করছিল তারা। তবে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হলেও বিপদ যে এখনো কাটেনি, সেটা খুব স্পষ্ট হয়ে গেল গোল্ডির এই পোস্ট থেকে।

একদিকে অসুস্থতা অন্যদিকে খুনের হুমকি, সবমিলিয়ে যখন অমিতাভ বচ্চনকে নিয়ে সকলে চিন্তিত তখন হুমকির মুখে পড়লেন অভিষেক বচ্চনও। গ্যাংস্টার গোল্ডি ঢিলোঁ এবার সরাসরি হুমকি দিলেন তারকা পুত্রকে। ইতিমধ্যেই তদন্তে নেমে দিল্লি পুলিশ দুজনকে গ্রেফতার করেছে কিন্তু তাতে যে দুষ্কৃতীরা এতোটুকু দমেনি, সেটা খুব ভালোভাবেই বুঝিয়ে দিলেন গোল্ডি।