...
...
Next Story

দাঁড়াতে পারছেন না, KBC ১৮-র সেটে দুর্ঘটনা! শুটিংয়ে পিছলে গিয়ে হাঁটুতে চোট অমিতাভের

কৌন বনেগা ক্রোড়পতি-র শুটিংয়ের সময় তিনি হাঁটুতে আঘাত পেয়েছিলেন, যার জেরে অসহ্য যন্ত্রণা সয়ে শ্যুটিং-এর কাজ চালাচ্ছেন বিগ বি।

Published on: Oct 1, 2026, 08:00:19 IST
Advertisement

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-কে নিয়ে ফের উদ্বিগ্ন ভক্তকুল। 'কৌন বনেগা ক্রোড়পতি ১৮' (Kaun Banega Crorepati 18)-এর সাম্প্রতিক পর্বে দর্শক এক ভিন্ন অমিতাভকে দেখতে পেলেন। সাধারণত প্রতি পর্বে স্টেজের মাঝে দাঁড়িয়ে নিজের আইকনিক মনোলগ দিয়ে শো শুরু করলেও, এদিন সঞ্চালনার চেয়ারে বসে পর্বটি শুরু করেন ৮৩ পার করা এই মেগাস্টার!

দাঁড়াতে পারছেন না, KBC ১৮-র সেটে দুর্ঘটনা! শুটিংয়ে পিছলে গিয়ে হাঁটুতে চোট অমিতাভের
দাঁড়াতে পারছেন না, KBC ১৮-র সেটে দুর্ঘটনা! শুটিংয়ে পিছলে গিয়ে হাঁটুতে চোট অমিতাভের

পরে তিনি নিজেই জানান, শুটিং চলাকালীন পিছলে পড়ে গিয়ে তাঁর বাঁ হাঁটুতে চোট লেগেছে।

সেটে কীভাবে ঘটল দুর্ঘটনা?

শো-তে প্রবেশ করেই দ্রুত নিজের আসনে বসে পড়েন অমিতাভ। দর্শকদের উদ্বেগ দেখে বাঁ হাঁটু দেখিয়ে ঘটনাটি খোলসা করে তিনি বলেন, ‘সাধারণত আমি স্টেজের মাঝখানে দাঁড়িয়ে নিজের মনোলগ বলি, কিন্তু আজ আমার হাঁটুতে একটু চোট লেগেছে। গতকাল শুটিংয়ের সময় আমি পিছলে পড়ে গিয়ে বাঁ হাঁটুতে চোট পাই। সোজা হয়ে দাঁড়াতে সামান্য অসুবিধা হচ্ছে বলেই আজ বসে মনোলগটা শুরু করতে হলো।’

তবে দর্শকরা যাতে প্যানিক না করেন, তার জন্য বিগ বি দ্রুত আশ্বস্ত করে জানান চোট খুব গুরুতর নয়। প্রতি প্রতিযোগীকে বরণ করে নেওয়ার সময় তিনি ঠিকই উঠে দাঁড়াবেন। এই শুনে সেটের উপস্থিত দর্শকরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

ছেলে অভিষেককে নিয়ে অমিতাভের আবেগী বার্তা:

তিনি লেখেন, ‘বাবা ও ছেলে দুজনেই একই মঞ্চে বসে রয়েছে; চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, কিন্তু গন্তব্য একটাই’।

তিনি আরও জানান, প্রজন্ম বদলে গেলেও নতুন প্রজন্মের প্রতি সম্মান আর ভালোবাসা সবসময় একই থাকে। পথ আলাদা হলেও দুপক্ষের শেষ ইচ্ছা এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাই তাঁদের মূল শক্তি।

অমিতাভের হাতে একাধিক মেগা প্রজেক্ট:

চোট ও বয়সের তোয়াক্কা না করে এখনও একের পর এক প্রজেক্টে চুটিয়ে কাজ করে যাচ্ছেন এই বর্ষীয়ান অভিনেতা। তাঁর ঝুলিতে রয়েছে-

সেকশন ৮৪ (Section 84): রিভু দাশগুপ্ত পরিচালিত এই কোর্টরুম ড্রামা সিনেমাটি বর্তমানে পোস্ট-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। ছবিটিতে তাঁর সঙ্গে ডায়ানা পেন্টি, নিমরত কৌর ও অভিষেক ব্যানার্জিকে দেখা যাবে।

কল্কি ২৮৯৮ এডি পার্ট ২ (Kalki 2898 AD Part 2): নাগ অশ্বিনের এই সায়েন্স-ফিকশন মেগা ছবিতে আবার 'অশ্বত্থামা' রূপে ফিরছেন অমিতাভ। সঙ্গে থাকছেন প্রভাস ও কমল হাসানের মতো মেগাস্টাররা।

আঁখে ২ (Aankhen 2): এছাড়াও 'আঁখে ২' প্রজেক্টের সঙ্গেও বিগ বি যুক্ত রয়েছেন বলে বিনোদন জগতে জোর গুঞ্জন।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks