...
...
Next Story

রেখা-জয়াকে ঘিরে ত্রিকোণ প্রেমের চর্চা, 'ডিভোর্সে বিশ্বাস…', মুখ খুলেছিলেন অমিতাভ

অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও রেখাকে ঘিরে বলিউডের অন্যতম আলোচিত অধ্যায় আজও কৌতূহলের কেন্দ্রবিন্দু। এবার ফের চর্চায় উঠে এসেছে বিগ বি-র একটি পুরনো মন্তব্য, যেখানে তিনি স্পষ্ট জানিয়েছিলেন— বিবাহবিচ্ছেদে তিনি বিশ্বাস করেন না। পাশাপাশি আলোচনায় ইয়াসির উসমানের বইয়ে প্রকাশিত একাধিক দাবি।

Published on: Jun 25, 2026, 09:05:17 IST
Advertisement

এখনো বলিউডের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় কনট্রোার্সিগুলোর মধ্যে অন্যতম হল অমিতাভ বচ্চন, জয়া বচ্চন এবং রেখার ‘ত্রিকোণ সম্পর্ক’। কয়েক দশক পেরিয়ে গেলেও এই ত্রয়ীকে নিয়ে আগ্রহ কমেনি। এখনো বিভিন্ন মিডিয়া রিপোর্ট, তারকাদের মন্তব্য, কোনো পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়।

অমিতাভ-জয়া-রেখা।
অমিতাভ-জয়া-রেখা।

সম্প্রতি আবারও আলোচনায় উঠে এসেছে অমিতাভ বচ্চনের একটি পুরনো মন্তব্য, যেখানে তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে বিবাহবিচ্ছেদে বিশ্বাস করেন না তিনি। একইসঙ্গে জীবনীকার ইয়াসির উসমানের বই ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’-তে প্রকাশিত কিছু তথ্যও নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে।

জয়া বচ্চনের অবস্থান নিয়ে কী দাবি করা হয়েছে?

ইয়াসির উসমানের বই অনুযায়ী, অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্ক নিয়ে নানা জল্পনার মাঝেও জয়া বচ্চন নিজের অবস্থান সম্পর্কে দৃঢ় ছিলেন। বইয়ে উল্লেখ করা হয়েছে, তিনি বিশ্বাস করতেন যে স্বামী হিসেবে অমিতাভের কাছে তাঁর প্রতিশ্রুতিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অন্য কোনও পরিস্থিতির দায়ভারও তিনি নিজের উপর নিতে রাজি ছিলেন না।

রেখাকে ডিনারে আমন্ত্রণ

বইটিতে আরও উল্লেখ করা হয়েছে একটি বহুল আলোচিত ঘটনার কথা। রেখা এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে একসময় জয়া বচ্চন তাঁকে বচ্চন পরিবারে ডিনার খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।

যদিও সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনা চলেছিল, অমিতাভ বচ্চন একাধিকবার নিজের বিবাহিত জীবন সম্পর্কে ইতিবাচক অবস্থান প্রকাশ করেছিলেন। ইয়াসির উসমানের বইয়ে উদ্ধৃত একটি মন্তব্যে তিনি জানিয়েছিলেন যে বিবাহবিচ্ছেদ তাঁর কাছে কখনও গ্রহণযোগ্য বিকল্প ছিল না।

বই অনুযায়ী, অমিতাভ বলেছিলেন যে তিনি ভারতীয় মূল্যবোধে বিশ্বাসী এবং জয়াকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়াকে নিজের জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত বলে মনে করেন।

'সিলসিলা' এবং বাস্তব জীবনের জল্পনা

১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত 'সিলসিলা' ছবিতে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন এবং রেখাকে একসঙ্গে দেখা গিয়েছিল। ছবির গল্প এবং বাস্তব জীবনের গুঞ্জনের মধ্যে মিল খুঁজে পেয়ে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল।

যদিও সংশ্লিষ্ট ব্যক্তিরা কখনও প্রকাশ্যে এই সম্পর্কের গুঞ্জনকে সম্পূর্ণভাবে স্বীকার করেননি, তবুও বলিউড ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় হিসেবে অমিতাভ-জয়া-রেখার সমীকরণ আজও আলোচনার বিষয় হয়ে রয়েছে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe