...
...
Next Story

বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ বচ্চন! ‘এই বয়সে আমরা…’, যা বললেন তিনি

অমিতাভ বচ্চন শুক্রবার গভীর রাতে একটি টুইটে ক্রিকেটার বৈভব সূর্যবংশীর প্রশংসা করেছেন। আইপিএল ২০২৬ ফাইনালের আগে দুটি কোয়ালিফায়ার ম্যাচেই নিজের বিস্ফোরক ব্যাটিং পারফরম্যান্স দিয়ে বৈভব সবার মন জয় করে নিয়েছেন।

Published on: May 30, 2026, 14:10:56 IST
Advertisement

অমিতাভ বচ্চন শুক্রবার গভীর রাতে একটি টুইটে ক্রিকেটার বৈভব সূর্যবংশীর প্রশংসা করেছেন। আইপিএল ২০২৬ ফাইনালের আগে দুটি কোয়ালিফায়ার ম্যাচেই নিজের বিস্ফোরক ব্যাটিং পারফরম্যান্স দিয়ে বৈভব সবার মন জয় করে নিয়েছেন।

বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ বচ্চন! যা বললেন তিনি
বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ বচ্চন! যা বললেন তিনি

নিজের টুইটে বৈভবের প্রশংসা করে অমিতাভ লিখেছেন, 'সূর্যবংশী-১৫ বছরের অসাধারণ সূর্য। এই বয়সে আমরা তো গুলি ডান্ডাও ঠিকমতো খেলতে পারতাম না।' বিগ বি-র এই টুইটে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। সেখানে অনেকেই অমিতাভের প্রশংসাকে স্বাগত জানিয়েছেন, আবার অনেককে দেখা যায় তাঁরা ট্রোল করার চেষ্টা করছেন।

বৈভব সূর্ঘবংশীর রাজস্থান রয়‍্যালসের এই তারকা খেলোয়াড় আইপিএল-২০২৬-এর কোয়ালিফায়ার ম্যাচগুলিতে দর্শকদের মুগ্ধ করেছিলেন। প্রথমে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে নেমে বৈভব ৩৭ বলে ১০৩ রান করেন এবং তারপর গুজরাট টাইটানসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তিনি ৪৭ বলে ৯৬ রান করে সবাইকে চমকে দেন। ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকাররাও বৈভবের প্রশংসা করতে ক্লান্ত হননি।

তবে, বৈভবের এই অবদান কাজে আসেনি, কারণ শুভমান গিলের বিধ্বংসী ইনিংসের সাহায্যে গুজরাট টাইটানস দ্বিতীয় কোয়ালিফায়ারটি জিতে নেয় এবং রাজস্থান রয়‍্যালস ফাইনাল ম্যাচ থেকে ছিটকে যায়।

বৈভবের টিম ফাইনালে উঠতে না পারা প্রসঙ্গে একজন নেটিজেন লিখেছেন, ‘আমি ভেবেছিলাম ওঁকে আরও একবার ব্যাট করতে দেখতে পাব।’ অন্য একজন লিখেছেন, ‘আমি আইপিএলের খুব বড় ভক্ত নই। কে জিতল বা হারল তাতে কিছু যায় আসে না। কিন্তু আজ রাজস্থান রয়‍্যালসের পরাজয় নিয়ে আমার একমাত্র আফসোস হল যে, আমি বৈভব সূর্যবংশীর ইনিংস আর দেখতে পাব না।’ আর একজন লিখেছেন, ‘স্যার গুল্লি ডান্ডা হল ক্রিকেটের জননী। বৈভব সূর্যবংশী ভবিষ্যতের ক্রিকেটের নায়ক। আজ দুর্ভাগ্যবশত ওঁর দল হেরেছে কিন্তু সূর্যবংশী জিতেছে। সূর্যবংশীর খেলার নেপথ্যে রয়েছে তার বাবার ত্যাগ, তপস্যা এবং কঠোর পরিশ্রম। তাকে স্যালুট জানানো উচিত।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks