...
...
Next Story

জলের নীচে দম ফুরিয়ে আসছে, তবু উদ্ধার করতে আসছে না কেউ! নেপালে কায়াকিংয়ের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন অমিতাভ

নেপালে ছবির শুটিং করতে গিয়ে ভয়ংকর বিপদের মুখে পড়েছিলেন অমিতাভ। কায়াকিং করতে গিয়ে উল্টে যায় তাঁর নৌকা। জলের তলায় আটকে পড়ে প্রাণ বাঁচাতে হাত-পা ছুড়ছিলেন অভিনেতা। কিন্তু বেশ কিছুক্ষণ কেউ তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেননি। ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র আসন্ন পর্বে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাই শোনাবেন বিগ বি।

Published on: Nov 16, 2026, 18:30:46 IST
Advertisement

নেপালে ছবির শুটিং করতে গিয়ে একবার ভয়ংকর বিপদের মুখে পড়েছিলেন অমিতাভ বচ্চন। কায়াকিং করতে গিয়ে উল্টে যায় তাঁর নৌকা। জলের তলায় আটকে পড়ে প্রাণ বাঁচাতে রীতিমতো লড়াই করতে হয়েছিল অভিনেতাকে। এমনকী, বেশ কিছুক্ষণ কেউ তাঁকে উদ্ধার করতেও এগিয়ে আসেননি। ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র আসন্ন পর্বে সেই আতঙ্কের অভিজ্ঞতার কথাই ভাগ করে নেবেন বিগ বি।

অমিতাভ।
অমিতাভ।

অমিতাভ জানান, একটি ছবির শুটিংয়ের জন্য নেপালে গিয়েছিলেন তিনি। সেখানে কায়াকিং করার প্রস্তাব পান। প্রথমে রাজি না হলেও পরে অভিজ্ঞতাটি উপভোগ করতে চেয়েছিলেন অভিনেতা। কিন্তু সরু কায়াকের ভিতরে ঢুকতেই তাঁর প্রায় ৪৫ মিনিট সময় লেগে যায়। এরপর নৌকা চালানোর সময় ভুল দিকে ঘুরিয়ে ফেলায় সেটি উল্টে যায়। মুহূর্তে জলের তলায় চলে যান তিনি।

আগে থেকেই তাঁকে বলা হয়েছিল, কায়াক উল্টে গেলে জলের নীচ থেকে হাত দিয়ে সেটিকে সোজা করার চেষ্টা করতে হবে। তা না হলে দু’হাত জোরে নাড়াতে হবে, যাতে আশপাশের কেউ বুঝতে পারেন যে তিনি বিপদে পড়েছেন। অমিতাভ সেই মতো জলের তলায় হাত নাড়িয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু বেশিক্ষণ দম আটকে রাখা সম্ভব হচ্ছিল না।

প্রসঙ্গত, ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৮তম সিজন চলছে। দীর্ঘদিন ধরেই এই জনপ্রিয় কুইজ শোয়ের সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। অনুষ্ঠানের মঞ্চে প্রতিযোগীদের সঙ্গে কথোপকথনের ফাঁকেই মাঝেমধ্যে নিজের জীবনের নানা অজানা কাহিনি তুলে ধরেন তিনি।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks