‘ঠিকমতো ঘুম হচ্ছে না’, হাঁটুতে চোট পাওয়ার পর আবার নতুন সমস্যায় অমিতাভ

কিছুদিন আগেই অমিতাভ বচ্চন জানিয়েছিলেন যে কোন বানেগা ক্রোড়পতি অনুষ্ঠানের সেটে তিনি পা পিছলে পড়ে যান। ব্যথা এতটাই বেশি যে তিনি দাঁড়িয়ে কথা বলতে পারছেন না তাই বেশিরভাগ সময় অনুষ্ঠানে বসে কথা বলতে হচ্ছে তাঁকে। 

Published on: Oct 5, 2026, 20:00:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

কিছুদিন আগেই অমিতাভ বচ্চন জানিয়েছিলেন যে ‘কোন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের সেটে তিনি পা পিছলে পড়ে যান। ব্যথা এতটাই বেশি যে তিনি দাঁড়িয়ে কথা বলতে পারছেন না তাই বেশিরভাগ সময় অনুষ্ঠানে বসে কথা বলতে হচ্ছে তাঁকে। হাঁটুতে ব্যথা পাওয়ার পর এবার ঘুমের সমস্যার কথাও সামনে নিয়ে এলেন অভিনেতা।

হাঁটুতে চোট পাওয়ার পর আবার নতুন সমস্যায় অমিতাভ
হাঁটুতে চোট পাওয়ার পর আবার নতুন সমস্যায় অমিতাভ

সম্প্রতি নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, ‘লোকে বলে রাতের ঘুম খুব জরুরী। রাতে যদি ঘুম ভালো হয় তাহলে শরীর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু আমি সেই নিয়ম তাই মেনে চলতে পারছি না। রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। প্রত্যেকদিন তাড়াতাড়ি শোয়ার জন্য চেষ্টা করতে হচ্ছে। প্রতিদিন খুব ভোরে উঠতে হয় কাজের জন্য। এটা একটা অন্যরকম অনুভূতি। এক সময় যা নিজের লক্ষ্য বলে মনে হতো এখন সেটা জয় করার একটা প্রবল ইচ্ছে মনের মধ্যে রয়েছে। তাই সময় মতো গন্তব্যে পৌঁছতে আমাকে দৌড়ে বিছানায় যেতেই হবে।’

আরও পড়ুন: 'এই কষ্ট আমি জীবনেও ভুলবো না', কোন আক্ষেপ রয়ে গেল অনামিকার মনে?

হাঁটুতে আঘাত পাওয়া প্রসঙ্গে অমিতাভ বচ্চন

‘কৌন বনেগা ক্রোড়পতি’র সাম্প্রতিক একটি পর্বে অমিতাভ জানান যে তিনি পা পিছলে পড়ে হাঁটুতে চোট পেয়েছেন। অভিনেতা দৌড়ে নিজের আসনের দিকে শো-তে প্রবেশ করলেও দ্রুতই বসে পড়েন। তিনি ব্যাখ্যা করেন, ‘সাধারণত আমি মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আমার স্বগতোক্তি করি, কিন্তু আজ আমার হাঁটুতে চোট লেগেছে। গতকাল শুটিংয়ের সময় আমি পা পিছলে পড়ে যাই এবং হাঁটুতে চোট পাই।’

আরও পড়ুন: 'নিরঞ্জন-ঝিলম তো কচ্ছপ', রাজবীর নন্দিনীর প্রেম নিয়েও মন্তব্য প্রকাশ কনিনীকার

যদিও দর্শকদের উদ্বিগ্ন অভিব্যক্তি দেখে অমিতাভ দ্রুত তাঁদের আশ্বস্ত করেন যে আঘাতটি গুরুতর নয়। তিনি বলেন, ‘প্রতিযোগীদের সঞ্চালনা করার জন্য তিনি উঠে দাঁড়াতেন, কিন্তু উদ্বোধনী ভাষণের সময় বসেছিলেন কারণ তাঁর “দাঁড়াতে কিছুটা অসুবিধা হচ্ছিল’।

তবে, হাঁটুর চোটের কথা বলার কয়েকদিন পরেই অমিতাভকে মুম্বইয়ে দেখা যায়। তিনি তাঁর স্ত্রী ও বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন। কিংবদন্তি লেখক গুলজারকেও সেই অনুষ্ঠানে দেখা যায়।