'নিরঞ্জন-ঝিলম তো কচ্ছপ', রাজবীর নন্দিনীর প্রেম নিয়েও মন্তব্য প্রকাশ কনিনীকার
২০১৩ সালে বিগ বসের ঘরে গিয়েছিলেন কনিনীকা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় সিজনে তিনি তৃতীয় স্থান অর্জন করেছিলেন। খুব স্বাভাবিক ভাবেই তাই বিগ বস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রয়েছে অভিনেত্রীর।
২০১৩ সালে বিগ বসের ঘরে গিয়েছিলেন কনিনীকা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় সিজনে তিনি তৃতীয় স্থান অর্জন করেছিলেন। খুব স্বাভাবিক ভাবেই তাই বিগ বস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রয়েছে অভিনেত্রীর। ২০২৬ সালের শুরু হওয়া বিগ বস বাংলা সম্পর্কে তাই তিনি কী ধারণা পোষণ করেন, প্রতিযোগীদের নিয়েই বা তাঁর বক্তব্য কী, সেটার গুরুত্ব থেকেই যায়।
রাজবীর-নন্দিনীর প্রেম নিয়েও মন্তব্য প্রকাশ কনিনীকার
বিগ বস প্রতিযোগীদের মধ্যে রাজবীর ভীষণ ভালো খেলছে বলে মনে করেন অভিনেত্রী। তবে রাজবীর এবং নন্দিনীর প্রেম আদৌ টিকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কনীনিকা। তাঁর মতে, বিগ বসের ঘরে যেহেতু অন্য কেউ থাকে না তাই একটা আকর্ষণ তৈরি হয় কিন্তু সেটা পরবর্তীকালে আর টেকে না। শুধু বিগ বস বাংলা কেন, অন্য রিয়ালিটি অনুষ্ঠানেও যে প্রেম বাজে ভালোবাসা তৈরি হয় সেটা ভবিষ্যতে টিকে যায় এমন সংখ্যা ভীষণ কম।
জীতু কমল ভীষণ ভালো খেলছেন তবে মনামী আরও ভালো খেলতে পারেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তবে তিনি নিরঞ্জন এবং ঝিলমকে নিয়ে ভীষণ অসন্তুষ্ট। এই দুই কন্টেন্ট ক্রিয়েটরকে তিনি কচ্ছপের সঙ্গে তুলনা করেছেন,যারা মাঝে মাঝে খোলস ছেড়ে বেরিয়ে আসে আশেপাশে দেখে আবার খোলসের মধ্যে ঢুকে পড়ে। যারা সোশ্যাল মিডিয়ায় এত ভালো কনটেন্ট তৈরি করেন, তাঁদের এইভাবে দেখতে হবে তা একেবারেই আশা করেননি কনিনীকা।
তবে এই মুহূর্তে খেলা যেভাবে এগোচ্ছে, তাতে এখনই তিনি কাউকে ভোট আউট বা ভোট দেবেন না। কিন্তু তিনি আশাবাদী আগামী দিনে খেলা যত এগোবে ততই বিগ বস নিয়ে মানুষের মনে উত্তেজনা বাড়বে। সবাই যদি নিজেদের সবটা নিয়ে এই খেলা খেলে তবেই এই খেলা আরও বেশি জমবে বলে মনে করেছেন অভিনেত্রী।
বিগ বস বাংলায় আবার ডাক এলে তিনি যাবেন কিনা জিজ্ঞাসা করায় তিনি একটা কথাই বলেন, এখন মেয়ে হয়েছে তাই মেয়েকে বাড়িতে রেখে ওখানে যাওয়া একেবারেই সম্ভব নয়। নিজের কাজ এবং সংসার নিয়ে তিনি এতটাই ব্যস্ত যে বিগ বসের ঘরে তিন মাস কাটানো অসম্ভব ব্যাপার তাঁর পক্ষে।
Home/Entertainment/'নিরঞ্জন-ঝিলম তো কচ্ছপ', রাজবীর নন্দিনীর প্রেম নিয়েও মন্তব্য প্রকাশ কনিনীকার